📄 ইমাম শাফেয়ী রহ.-এর প্রতি তাঁর শিক্ষকদের উপদেশ
ইমাম মালেক রহ. একবার ইমাম শাফেয়ী রহ.-কে উপদেশ দেন
إِنِّي أَرَى اللهَ تَعَالَى قَدْ أَلْقَى عَلَى قَلْبِكَ نُورًا، فَلَا تُطْفِتْهُ بِظُلْمَةِ الْمَعْصِيَةِ
আমি দেখছি আল্লাহ তাআলা তোমার অন্তরে নূর দিয়েছেন, তুমি গুনাহের অন্ধকার দিয়ে তাকে মিটিয়ে দিয়ো না। ১০
ইমাম শাফেয়ী রহ. নিজের শিক্ষক ইমাম ওয়াকী' রহ.-এর কাছে অভিযোগ করেছিলেন, আমি ভুলে যাই। ওয়াকী' রহ. বললেন, গুনাহ ছেড়ে দাও। ইমাম শাফেয়ীর স্বভাবে একটু কবিত্বও ছিল। তিনি এটাকে কবিতায় বলেন
شَكَوْتُ إِلَى وَكِيعٍ سُوْءَ حِفْظِي فَأَرْشَدَنِي إِلَى تَرْكِ الْمَعَاصِيْ وَأَخْبَرَنِي بِأَنَّ الْعِلْمَ نُوْرُ وَنُوْرُ اللَّهِ لَا يُهْدَى لِعَاصِيْ
আমি ইমাম ওয়াকী' রহ.-এর কাছে আমার স্মৃতিশক্তির দুর্বলতার অভিযোগ করলাম, তিনি উপদেশ দিলেন তুমি গুনাহ করো না। কারণ ইলম আল্লাহর নূর এবং আল্লাহর এই নূর পাপীদের অন্তরে দেওয়া হয় না। ১১
টিকাঃ
১০ ফা ফিরূ ইলাল্লাহ: ৩৩
১১ প্রাগুক্ত