📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 জাহান্নামের রাস্তায় জান্নাতের সুখানুভূতি কামনা করা

📄 জাহান্নামের রাস্তায় জান্নাতের সুখানুভূতি কামনা করা


এক লোক আগুনের দিকে দৌড়াচ্ছে। আর বলছে, ভাই! খুব গরম লাগছে। আপনি তাকে কী বলবেন? নিশ্চয়ই একথা বলবেন যে, আগুনের দিকে দৌড়াচ্ছ, সুতরাং গরম লাগাটাই তো স্বাভাবিক। ঠান্ডার মজা নিতে হলে যেখানে ঠান্ডা পাওয়া যায়, সেখানে যেতে হবে। আগুনের সংস্পর্শে থেকে ঠান্ডা পাওয়ার আশা করা বোকামি ছাড়া কিছুই নয়।

অনুরূপভাবে যে লোকটি প্রতিনিয়ত আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত, সেও তো জাহান্নামের দিকেই দৌড়াচ্ছে। জাহান্নামের রাস্তায় নেমে জান্নাতের সুখানুভূতি কামনা করাও বোকামি ছাড়া আর কিছু নয়!
جیسے کرنی ویسی بھرنی نہ مانے تو کر کے دیکھ جنت بھی ہے دوزخ بھی ہے نہ مانے تو مر کے دیکھ
যেমন কর্ম তেমন ফল, না মানলে করে দেখ। জান্নাত আছে জাহান্নামও আছে, না মানলে মরে দেখ।

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 গুনাহ ক্যান্সারের মত

📄 গুনাহ ক্যান্সারের মত


গুনাহ তো ক্যান্সারের মত। ক্যান্সার থেকে সতর্ক থাকা যেমন জরুরি, গুনাহ থেকেও সতর্ক থাকা জরুরি। ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয় গুনাহ হয়ে গেলেও তাওবা করে নিতে হয়।

সুতরাং আমাদের উচিত, সাধ্যের সবটুকু শক্তি ব্যয় করে গুনাহ থেকে বেঁচে থাকা। এরপরও কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করা এবং ভবিষ্যতে গুনাহ করার মানসিকতা পরিত্যাগ করা।

ফন্ট সাইজ
15px
17px