📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 সম্পাদকের পক্ষ থেকে কয়েকটি ঔষধ

📄 সম্পাদকের পক্ষ থেকে কয়েকটি ঔষধ


(১). কারো গীবত করার পূর্বে নিজের দোষ-ত্রুটির কথা স্মরণ করবে।
(২). এখন থেকে গীবত করার পরিবর্তে মানুষের প্রশংসা করবে।
(৩). কোনো মজলিসে গীবত হলে সামর্থ্য অনুযায়ী বন্ধ করার চেষ্টা করবে।
(৪). এরপরও তা বন্ধ না হলে ঐ মজলিস থেকে উঠে আসবে।
(৫). যার গীবত করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে।
(৬). যার গীবত করা হয়েছে তার জন্য দুআ ও ইস্তিগফার করবে।
(৭). কারো গীবত করে ফেললে তাকে বিষয়টি জানিয়ে দিবে। (হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকলে জানানোর প্রয়োজন নেই)
(৮). নিজেকে সর্বদা তুচ্ছ ও কবরের বাসিন্দা মনে করবে।
(৯). অতীতের ভুলের জন্যে আল্লাহর কাছে তাওবাহ-কান্নাকাটি করবে।
(১০). একজন হক্কানী আলেমের পরামর্শ অনুযায়ী এই কু-অভ্যাস দূর করার চেষ্টা করবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00