📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 তৃতীয় রং

📄 তৃতীয় রং


তৃতীয় বুযুর্গ চিন্তা করেছেন, আমার আর কতটুকু ব্যথা লেগেছে, আমাকে ঘুষি মেরে সেও কি ব্যথা পায়নি? এ চিন্তাতেই তিনি উঠে তার হাত টিপতে শুরু করেছেন। এটা হলো তৃতীয় রং।
কথা হচ্ছিল, অন্যের দূর্ব্যবহারে রাগ উঠলে বা অন্তরে মলিনতা জন্ম নিলে তাতে দোষ নেই এবং তা কোনো গুনাহও নোই। তবে সেই রাগের বশবর্তীতে যদি প্রতিশোধ নিতে যান এবং তাতে সীমালংঘন করে ফেলেন, তাহলে অবশ্যই গুনাহ হবে এবং সেজন্য আপনাকে জবাবদিহী করতে হবে। তাই প্রতিশোধ না নিয়ে ক্ষমা ক েদেয়া উত্তম। তাতে নিজেকে ঝুঁকিতেও ফেলা হলো না, আবার সবর ও ক্ষমার জন্য সাওয়াবও পেয়ে যাবেন।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 মানসিক প্রতিক্রিয়াকে স্থায়ী হতে দিওনা

📄 মানসিক প্রতিক্রিয়াকে স্থায়ী হতে দিওনা


অন্যের আচরণে অন্তরে যে প্রতিক্রিয়া দেখা দেয় তাতে কোনো দোষ নেই এবং তার জন্য পাকড়াও করা হবে না। কিন্তু সে প্রতিক্রিয়াকে অন্তরে বেশিক্ষণ স্থায়ী হতে দেয়া উচিত নয়। কেননা, তা অন্তরে গেড়ে বসলে এক পর্যায়ে তা গুনাহে লিপ্ত করে ছাড়ে। হাসাদ বা পরশ্রীকাতরতার ব্যাপারটাও এরকমই। উদাহরণত, আপনি একজনকে আপনার চোখের সামনে (মর্যাদায়) বড় হতে দেখেছেন। তা দেখে অন্তরে এই ভাব জাগল যে, সে তো আমাকে ছাড়িয়ে গেল। আমি যদি তাকে পেছনে ফেলতে পারতাম। আহা তার টাকা পয়সা কত বেশি হয়ে গেছে। তার বাড়িটাও আমার বাড়ির চেয়ে বড়। তার গাড়িটাও বেশি দামী। চারদিকে তার প্রশংসা। আমার চেয়ে লোকেরা তারই প্রশংসা বেশি করে। তার স্থানে আমি থাকলে কত ভালো হত। এর সাথে অনিচ্ছাকৃতভাবে এই ভাবনাও জাগল যে, যদি তার এ অবস্থা খতম হয়ে যেত, আর আমি এসবের মালিক হতে পারতাম! এসব হলো মানুষের হিংসা, যা সম্পূর্ণ হারাম।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 অন্যথায় এ ভাবনা গুনাহে লিপ্ত করে ছাড়বে

📄 অন্যথায় এ ভাবনা গুনাহে লিপ্ত করে ছাড়বে


কিন্তু মনের এ ভাব যদি স্থায়িত্ব পায়, তবে এক পর্যায়ে এই ভাবনা অনুযায়ী কাজও হয়ে যায়। এমন কিছু সে করে ফেলে যা পরিষ্কার করে দেয় যে, সে তার অকল্যাণ কামনা করছে। যেমন সে হয়ত তার জন্য বদদুআ করলো যে, হে আল্লাহ! তার এ নিয়ামত যেন শেষ হয়ে যায়। অথবা তার যেন ক্ষতি হয়ে যায়। এমন কোনো ব্যবস্থা নিল বা মানুষের অন্তর থেকে যাতে তার মান-সম্মান চলে যায়। এজন্য তাদের সামনে তার কোনো বদনাম করে দিল, কিংবা মনের যন্ত্রণা মিটানোর জন্য অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করলো। এসব দ্বারা মনের হিংসাকে বাস্তবায়ন করা হয়। এই বাস্তবায়ন করাটাই হারাম। অন্যথায় মনের ভেতর এসব ভাবনা-চিন্তা দেখা দেয়াটা হারাম ছিল না। হারাম হলো তখনই, যখন অন্তরে তা দানা বাঁধল এবং সেই মোতাবেক কোন কাজ করে ফেললো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00