📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 অন্যের দোষ-ত্রুটি গোপন রাখার ফযীলত

📄 অন্যের দোষ-ত্রুটি গোপন রাখার ফযীলত


হযরত সালিম তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ مَنْ كَانَ فِي حَاجَةٍ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
অর্থাৎ, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সে তার প্রতি যুলুম করে না এবং তাকে দুশমনের হাতে সোপর্দও করে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ পাকও তার অভাব দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ পাক তার বিনিময়ে কিয়ামত দিবসে তাকে বিপদ থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ পাকও কিয়ামত দিবসে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। (বুখারী-২৪৪২, ৬৯৫১, ইফা.-২২৭৮, মুসলিম-৬৭৪৩, ৬৪৭২, ৬৪৮৮, ৬৪৮৯, ৬৭৪৬, ইফা-৬৩৪২, তিরমিযী-১৪২৬, নাসাঈ-৪৮৯৩, আহমাদ-৫৩৩৪, ৫৬১৪, হাদীসের শব্দাবলী বুখারী ও মুসলিমের)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00