📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 সামনে ও পিছনে গীবতকারীর জন্য ধ্বংস

📄 সামনে ও পিছনে গীবতকারীর জন্য ধ্বংস


وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
অর্থাৎ, ধ্বংস প্রত্যেক পেছনে ও সামনে পরনিন্দাকারীর। (সূরা হুমাযাহ-১)
ব্যাখ্যা: هُمَزَةٍ শব্দের অর্থ পশ্চাতে কারো গীবত করা। আর لُمَزَةٌ অর্থ সামনাসামনি কাউকে মন্দ বলা। আলোচ্য আয়াতে দু'টোকেই নিকৃষ্ট অভ্যাস বলা হয়েছে। পশ্চাতে অন্যের দোষ বলার দ্বারা গীবত হয়, যার ক্ষতি ও শান্তি সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে। আর সম্মুখে নিন্দা করার দ্বারা আরো বেশী অপমানিত হয়। এ কারণে আলোচ্য আয়াতে পেছনে গীবতকারী ও সামনে নিন্দাকারী উভয়ের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে।
এক হাদীসে বলা হয়েছে, মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট তারা, যারা পরোক্ষভাবে নিন্দা করে, বন্ধুদের মাঝে বিচ্ছেদ ঘটায় এবং নিরপরাধ মানুষের দোষ খুঁজে বেড়ায়। (তাফসীরে মাআরিফুল কুরআন-১৪৭৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00