📘 গাইরত > 📄 সোশ্যাল মিডিয়ায় বেগাইরতির রকমফের

📄 সোশ্যাল মিডিয়ায় বেগাইরতির রকমফের


ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে বিশাল বড় দুনিয়াটা হাতের মুঠোয় চলে আসাতে মানুষ অনেক কিছুই পেয়েছে ঠিক; তবে হারিয়েছেও অনেক কিছু। সময় অপচয় ছাড়াও মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা হারিয়েছে তা হলো হায়া ও গাইরত৷ দেখা গেছে, ইন্টারনেটের এই সহজলভ্যতা না থাকলে অনেক মানুষেরই বেহায়ামি ও গাইরতহীনতার বহিঃপ্রকাশ ঘটত না।
যাদের দ্বীন নিয়ে কোনো চিন্তা নেই, তাদের আবার গাইরতহীনতার কী আছে? ব্যাঙের আবার শীত কীসের! পুরোটা সোশ্যালমিডিয়ায়ই তো দ্বীনহীন নট-নটিদের ফষ্টিনষ্টির ছড়াছড়ি। তাদের নিয়ে কথা বলে লাভ নেই। আমাদের কথা দ্বীনদার যারা সোশ্যাল মিডিয়ায় জেনে হোক বা না জেনে গাইরতহীনতা প্রদর্শন করছেন, তাদের নিয়ে।
আজকাল ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বীনের বেশে গাইরতহীনতার মহাপ্রদর্শন দেখা যায়। অনেক দ্বীনদার ভাই ও বোন জুব্বা ও বোরকা পরে দ্বীনি কাপল ব্লগ করে যাচ্ছেন! আমেরিকার হাসনাত আবদুল্লাহ ও উন্মে আবদুল্লাহর দ্বীনি লেবাসে ফষ্টিনষ্টি দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই এই খাতায় নিজেদের নাম লিখিয়েছেন!
অনেক দ্বীনদার ভাই পাঞ্জাবি-জুব্বা পরে তাদের আপাদমস্তক ঢাকা আহলিয়ার সাথে বিমান থেকে নিয়ে রিক্সায়, রেস্টুরেন্টে, পার্কে, পর্যটনকেন্দ্রে বসে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। কেউ কেউ দুজনের বাচ্চাকে হাত ধরাধরি করে স্কুলে বা মাদরাসায় নিয়ে যাওয়ার পিকচারও আপলোড করছেন! কেউ তো বিয়ের দিনের ছবিও শেয়ার করছেন!
বিয়ের স্মৃতি শেয়ার করতে অনেকেই আবেগের কাছে পরাজিত হয়ে যান। দেখা গেছে, অনেক দ্বীনদার ভাই-বোন তাদের বিয়ের দিনের স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবলীলায় শেয়ার দিয়ে যান। আমার খুব কাছের বন্ধু। দ্বীন প্র্যাকটিস করার চেষ্টা করেন। নামাজ-কালাম পড়েন। আলেমদের সাথে ওঠা-বসা করেন। কিন্তু তার বিয়ের স্মৃতি ফেসবুকে শেয়ার করতে গিয়ে কাবিন নামায় নবপরিণীতা বধূর মেহেদিরাঙা হাতে সাইন করার দৃশ্যটা কাভার পিকচারে দিয়ে দিলেন!
ছবিটা আমার চোখে পড়ল। বাড়িতে যাওয়ার পর রেস্টুরেন্টে চা পান করার ফাঁকে তাকে বললাম, 'ভাই! আপনার স্ত্রীর মেহেদিরাঙা হাতখানা কেন সারা দুনিয়ার ছেলেরা দেখবে?' ব্যস, আমার কথার অর্থ তিনি বুঝতে পারলেন। সাথে সাথে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে কাভার পিকচারটা ডিলেট করলেন। জি, এটাই গাইরত। অবশ্য সেটা এমনি এমনি হয়নি; রীতিমতো গুঁতা দেওয়ার পর হয়েছে।
ইন্টারনেটের এই যুগে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দ্বীনি কমিউনিটিতেও আসলেই গাইরতের উপলব্ধিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। অনেকেই স্ত্রীর পর্দাবৃতা ছবি শেয়ার না করলেও বেখেয়ালে স্ত্রীর সাথে নিজেদের ঘরোয়া খুনসুটি লিখে যাচ্ছেন। মেয়েদের গ্রুপের কোনো লেখা শেয়ার হয়ে নিউজফিডে এলে দেখা যায়, সেখানেও একই অবস্থা। বোনেরা তাদের ঘরোয়া খুনসুটির নানান ফিরিস্তি লিখে যাচ্ছেন।
ইসলামিক লেখক-লেখিকাদের জন্য ফেসবুক তো পুরাই বিপজ্জনক। শক্তভাবে যদি ফ্রেন্ডলিস্ট ও কমেন্টবক্স নিয়ন্ত্রণ না করা হয়, তখন 'দাওয়াহ' ও 'জ্ঞান আহরণের নামে ভয়াবহ ফিতনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। নারীরা কমেন্ট করেন পুরুষদের পোস্টে; পুরুষরা কমেন্ট করেন নারীদের পোস্টে। কেউ কেউ ইনবক্সেও লেখার প্রশংসা করতে যান। একান্ত দরকার ছাড়া এসব করা আসলে গাইরতের খেলাপ।
একজন গাইরতমন্দ পুরুষ তার স্ত্রীর কমেন্টে অপর পুরুষের লাভ রিয়েক্ট আর গদগদ কমেন্ট কখনোই হজম করতে পারেন না। একজন গাইরতওয়ালি নারী তাঁর স্বামীর কমেন্টে অপর নারীর লাভ রিয়েক্ট আর প্রশংসা হজম করতে পারেন না। যে স্বামী তার স্ত্রীর এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি গাইরতহীন। যে স্ত্রী তাঁর স্বামীর এসব নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনিও গাইরতহীন।
একবার ফেসবুকে এক ভাই আক্ষেপ ভরা একটা পোস্ট লিখেছিলেন। পাঠকগণ কীভাবে তাকে ছোটো করে তার স্ত্রীকে শ্রেষ্ঠ লেখিকা প্রমাণের জন্য বিশ্লেষণ শুরু করেছেন-তা দেখে আক্ষেপ ভরা এক লেখা লিখেছিলেন। যিনি লিখেছেন, তিনি অন্য পুরুষের প্রশংসা চাননি। যিনি প্রশংসা করেছেন, তিনি অতকিছু ভাবেননি। কিন্তু স্বামী হিসেবে তার গাইরতে লেগেছে। সবচেয়ে বড় সমস্যা তাদেরকে নিয়ে, যাদের মধ্যে গাইরতের উপলব্ধিই নেই!
একবার ফেসবুকে এক হুজুরের গাইরতের একটা অভাবনীয় দৃশ্য সবার নজর কাড়ে। ওই হুজুর তার স্ত্রী কিংবা কন্যাকে নিয়ে শহরে এসেছিলেন কোনো প্রয়োজনে। জঠরজ্বালা নিবারণ করার জন্য একটি রেস্টুরেন্টে ঢুকলেন। মহিলাদের কেবিনে বসলেন। কেবিনের দরজা ছিল ঝাপসা কাচের গ্লাস। বাহির থেকে ভেতরের কাউকে স্পষ্ট দেখা যায় না; হালকা ঝাপসা মানবমূর্তি দেখা যায়। তবুও ওই হুজুর করলেন কী; নিজের লাল রুমালখানা গা থেকে খুলে ঝাপসা কাচের গ্লাসের ওপরে ছড়িয়ে দিলেন—যাতে ঝাপসা আকারে হলেও বাইরে থেকে কিছুই দেখা না যায়! ছবিটা এখনও ফেসবুকে পাওয়া যায়।
অপরদিকে আরেক অকালপক্ক হুজুর তার বিয়ে করা নববধূকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে লাইভ করতে লাগলেন। বোরকা পরা হলেও তার স্ত্রীর হাত ও চোখ দেখাচ্ছিল। স্বামীর লাইভ চলাকালীন তিনি ঘাড়ের উপর দিয়ে উঁকিঝুঁকি দিচ্ছিলেন। লাইভ ভিডিওতে একজন কমেন্ট করল, ‘ভাই! এভাবে ভাবিকে দেখিয়ে লাভ কী; আপনার গাইরত নেই?’ তো ওই হুজুর রিপ্লাই দিলেন, ‘এত পরহেজগার হলে আনফ্রেন্ড করে চলে যান; আপনাকে তো আমি ভিডিওটা দেখতে বাধ্য করিনি!’
যাহোক, সোশ্যাল মিডিয়ায় এই ফিতনা থেকে বাঁচার একমাত্র পন্থা হলো সেটা, যেটা যুবাইর ইবনুল আওয়াম্ম রা.-এর স্ত্রী আসমা বিনতে আবু বকর রা. গ্রহণ করেছিলেন। স্বামী গাইরতের সাথে স্ত্রীকে রক্ষা করবেন; আর স্ত্রী স্বামীর গাইরতের দাবি রক্ষা করবেন।

📘 গাইরত > 📄 গাইরতহীন পুরুষই হলো দাইয়ুস

📄 গাইরতহীন পুরুষই হলো দাইয়ুস


স্ত্রী, কন্যা, জায়া, বোন ও মায়ের প্রতি গাইরতের প্রসঙ্গ এলেই যে শব্দটি অটোমেটিক সামনে চলে আসে তা হলো-'দাইয়ুস'। বলতে গেলে দাইয়ুস ও গাইরতহীন শব্দদুটো সমার্থবোধক।
প্রসিদ্ধ হাদিস-বিশারদ ইমাম তিবি রহ. বলেন, 'দাইয়ুস হলো যে তার পরিবারকে অন্যায় গর্হিত কাজ করতে দেখে, কিন্তু তা সত্ত্বেও তার গাইরতে বাধে না। তাদেরকে সেটা করা থেকে বাধা দেয় না। উল্টো সবকিছু মেনে নেয়।'১
প্রসিদ্ধ মুহাদ্দিস মোল্লা আলি কারি হানাফি বলেন, 'দাইয়ুস হলো ওই ব্যক্তি, যে তার পরিবারের নারীদের ক্ষেত্রে ব্যভিচার কিংবা ব্যভিচারের পূর্ববর্তী সব অশ্লীলতা ও বেহায়াপনাকে সাপোর্ট করে।'২
জগদ্বিখ্যাত হাদিস বিশারদ ইমাম শামসুদ্দিন যাহাবি বলেছেন, 'দাইয়ুস হলো সেই ব্যক্তি, যে তার স্ত্রীর অশ্লীল কাজ সম্পর্কে অবগত। কিন্তু তার প্রতি ভালোবাসার কারণে এ ব্যাপারে সে উদাসীন থাকে। অথবা তার ওপর তার স্ত্রীর বৃহৎ ঋণ বা মোহরানার ভয়ে কিংবা ছোটো ছেলে-মেয়েদের কারণে সে স্ত্রীকে কিছুই বলে না এবং যার গাইরত বলতে কিছুই নেই।'৩
সুতরাং যে ব্যক্তি তার স্ত্রী, কন্যা, জায়া, বোন ও পরিবারের নারীদের অবাধ চলাফেরা, অশালীন জীবনযাপন ও পাপপূর্ণ জীবনাচার মেনে নেয় এবং তাদের এসব গর্হিত কাজ করা থেকে বাধা দেয় না-তাকে ইসলামের পরিভাষায় 'দাইয়ুস' বলা হয়। দাইয়ুস ব্যক্তি হতে পারে স্বামী, পিতা কিংবা ভাই অথবা যেকোনো পুরুষ অভিভাবক।
আফসোসজ্জনক হলেও সত্য যে, শুধু দ্বীনহীন কেন; অনেক দ্বীনদার পুরুষই জানেন না—তারা দাইয়ুস। তারা পরিবারের সদস্যদের পাপপূর্ণ চলাফেরায় বাধা দেন না, শালীনতা ও ভদ্রতার পথে আসার জন্য চেষ্টা করেন না। অথচ কী জঘন্য অন্যায় তারা করছেন, যদি বুঝতে পারতেন তাহলে বেহায়াপনা, পাপপূর্ণ জীবন মেনে নিতেন না। হাদিসে এসেছে—
ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ، وَالْعَاقُ، وَالدَّيُّوتُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبْثَ.
হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসুল ﷺ বলেছেন, তিন ব্যক্তির ওপর আল্লাহ তা'আলা জান্নাত হারাম করেছেন। ১. মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। ২. পিতা-মাতার অবাধ্য সন্তান। ৩. দাইয়ুস অর্থাৎ ওই গাইরতহীন ব্যক্তি, যে তার পরিবারের মহিলাদের ক্ষেত্রে পাপাচার অর্থাৎ ব্যভিচার ইত্যাদিকে সমর্থন করে।'
আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত আরেক হাদিসে রাসুল ﷺ বলেন:
ثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ، وَلَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقُ بِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِلَةُ الْمُتَشَبِّهَةُ بِالرِّجَالِ، وَالدَّيُّوتُ.
'তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবং কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ১. পিতা-মাতার অবাধ্য সন্তান। ২. পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারী। ৩. দাইয়ুস।২
দাইয়ুস ব্যক্তি মূলত ফাসিক। কারণ সে কবিরা গুনাহে লিপ্ত। অনেকেই মনে করেন, এমন ব্যক্তির ইবাদত-বন্দেগি কবুল হয় না। ব্যাপারটা আসলে এমন নয়। ফতোয়ায় বলা হয়েছে—'যদি কোনো ব্যক্তির স্ত্রী পর্দা না করে তাহলে সে ব্যক্তির ওপর কর্তব্য হচ্ছে স্ত্রীকে পর্দা করার ওপর বাধ্য করা। কিন্তু তা না করে যদি সে স্ত্রীর বেপরোয়া, পাপপূর্ণ জীবনযাপন মেনে নেয় এবং সে ইবাদত-বন্দেগিও করে তাহলে এ অবস্থায় স্বামী গুনাহগার ও জাহান্নামি হবে। আর নামাজ ও ইবাদত গুনাহগারেরও কবুল হয়।১
সুতরাং ইবাদত-বন্দেগি পরিপূর্ণরূপে কবুল হওয়ার জন্য অবশ্যই দাইয়ুসের মন্দ গুণাবলি থেকে বেরিয়ে আসতে হবে। তা নাহলে আল্লাহর কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। তবে কেউ দাইয়ুস হলে তাকে 'দাইয়ুস' বলে গালি দেওয়া যাবে না।২
নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করেই দাইয়ুসের প্রসঙ্গ শেষ করতে চাচ্ছি। জীবনপথে চলতে গিয়ে কত কিসিমের মানুষের সাথেই তো ওঠাবসা করতে হয়। এতে অভিজ্ঞতার ঝুলিটা বেশ পূর্ণই থাকে।
যার কথা বলতে চাচ্ছি, তিনি দ্বীনদার মানুষ। দাম্পত্য জীবনে খুব অসুখী। বিয়ের সময়ের এক ভুলের কারণে এখনও মাশুল দিয়ে যাচ্ছেন। বস্তুত বিয়ে করতে হয় খুব ভেবেচিন্তে। দেখেশুনে। নইলে আজীবন পস্তাতে হয়। আমাদের সমাজে বিয়ে করা যেমন কঠিন, পরে ছাড়াও কঠিন। আর বাচ্চা-কাচ্চা হয়ে গেলে তো মহা মুশকিল।
বিয়েটা করেছিলেন তিনি নিজের পছন্দের বাইরে। পরিবারের চাপে। আগে থেকেই তার পরিবার মেয়েটাকে ঠিকঠাক করে রাখে। তার অমত করার সুযোগ ছিল না। বিয়ের পরেই তিনি পড়েন বিপদে। মেয়ের স্বভাব-চরিত্র ভালো না। স্বামীর সাথে বাজে আচরণ তো করেই; ফ্যামিলির কাউকেই সহ্য করতে পারে না। স্বামীর আয়-রোজগার সব নিজের আয়ত্তে রাখতে চায়। স্মার্ট ফোনে ফেসবুক, ইমো ব্যবহার করে বহু পুরুষের সাথে পরকীয়া করে! এমনকি ওই ভাইয়ের নিকটাত্মীয়দের সাথেও পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে!
দাম্পত্য জীবনে অসুখী মানুষগুলোর চেহারা সব সময় মলিন থাকে। এদের চেহারায় হাসি-ফুর্তি দেখা যায় খুবই কম। বিশেষ করে তাদের সামনে অন্য কেউ নিজের দাম্পত্য জীবনের সুখময় কিছু শেয়ার করলে তাদের বুকটা হাহাকার করে ওঠে। এজন্য এমন মানুষের সামনে নিজের দাম্পত্য জীবনের রোমান্টিক কিছু শেয়ার করতে নেই।
তো ওই ভাইয়ের চেহারাটাও সব সময় মলিন থাকত। একটা বাচ্চাও আছে তার। এ ব্যাপারে আমার কাছে পরামর্শ চাইলে ধৈর্যধারণ করে মেয়েটার মুখের দিকে তাকিয়ে জীবনটা কাটিয়ে দিতে বললাম। তিনি বলে উঠলেন, সবই হয়তো মানিয়ে নিতেন; কিন্তু উনার স্ত্রী যেহেতু পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত, সেহেতু এমন স্ত্রীকে প্রশ্রয় দিলে তিনি আবার দাইয়ুস হয়ে যাবেন!
ভাইয়ের কথাটা শুনে আমি যেন আসমান থেকে পড়লাম! তাইতো, এ দিকটা তো আমি ভুলেও খেয়াল করিনি! এমন স্ত্রীকে রাখা মানে নিজে দাইয়ুস হওয়া! আর দাইয়ুস তো জান্নাতে যাবে না!

টিকাঃ
১ মিরকাতুল মাফাতিহ শারহে মিশকাতুল মাসাবিহ: ৬/২৩৯০, হাদিস: ৩৬৫৫।
২ প্রাগুক্ত।
৩ কিতাবুল কাবায়ির, পৃষ্ঠা: ১৩৭, ইমাম যাহাবি।
'মুসনাদে আহমাদ, হাদিস: ৫৩৭২।
২ মুসনাদে আহমাদ, হাদিস: ৬১৮০।
১ আপ কে মাসায়েল অওর উন কা হল: ৮/৬৮; ফাতাওয়ায়ে মাহমুদিয়া: ২৮/৯১।
২ মিরকাতুল মাফাতিহ: ৭/২২০; তাবয়িনুল হাকায়িক: ৩/৬৩৫; আল-বাহরুর রায়িক: ৫/৪৪; শামি-পুরারুল মুখতার: ৪/৭০।

📘 গাইরত > 📄 দ্বীনি ও দুনিয়াবি গাইরতের ভিন্নতা

📄 দ্বীনি ও দুনিয়াবি গাইরতের ভিন্নতা


মুসলমানের গাইরত দুই ধরনের হয়ে থাকে। প্রথম প্রকার হচ্ছে, দ্বীনি গাইরত। আল্লাহর হুকুম লঙ্ঘন হওয়ার দ্বারা মুমিনের ইমানে যে জযবা আসে, তাকে দ্বীনি গাইরত বলা হয়। নবি করিম ﷺ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, হজরত আবু বকর রা. খলিফা হন। ব্যক্তি হিসেবে তিনি খুব নরম দিলের মানুষ ছিলেন। এই সুযোগে আরব উপদ্বীপে রিদ্দাহর ফিতনা শুরু হয়। কাফের ও সুযোগ সন্ধানী দুর্বল ইমানের নওমুসলিমরা ইসলামের বিভিন্ন বিধান অস্বীকার করতে শুরু করে। অনেকেই তা পালনে শৈথিল্য প্রদর্শন করতে শুরু করে।
ইসলামের এমন ক্রান্তিলগ্নে নরম দিলের মানুষ হয়েও খলিফা আবু বকর রা. গারামা হয়ে যান। দপ করে তাঁর ঈমানি গহিরত জেগে ওঠে। তখন তিনি তাঁর সেই ঐতিহাসিক মন্তব্যটি করেন-
إنه قد انقطع الوحي وتم الدين أينقص وأنا حي ؟
'ওহি বন্ধ হয়ে গেছে। দ্বীনও পরিপূর্ণ হয়েছে। এরপরও আমি আবু বকর জীবিত থাকতে দ্বীনের ক্ষতিসাধন করা হবে, তা হতেই পারে না!'১
এরপরের ইতিহাস সকলেরই জানা। মুরতাদদের বিরুদ্ধে আবু বকর রা. জিহাদ ঘোষণা করেন। এমনকি যারা যাকাত আদায় করতেও গড়িমসি করত, তাদের বিরুদ্ধেও আস্ত্র শারূণ করেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাদ্জিায়া বাল্লাশা ও আসওয়াদ আলসিকে তিনিই খতমা করোল।
যাহোক, ঈমানি পাঙ্গুরাতেরা আর্মা হলো—ঈমানের কারণে কোলো মুমিনের আত্মমর্যাদারোর জেগে ওঠা। কেউ আল্লাহ, তাঁর রাসুল বা সাহাবিদের নিয়ে গালিস দিলে ভেতরে রাদি আত্মমর্যাদাবোধর রা জাগে, তবে সেই ব্যক্তি শীথানি৷ গাঙ্গুৰুত্বহীন।
একজন ব্যক্তির সামনে দ্বীনের অপব্যাখ্যা হওয়া সত্ত্বেও সে মুখে কুলুপ এঁটে রাখতে পারে না।
দ্বিতীয় প্রকার হচ্ছে, জাগতিক বিষয়ে গাইরত। যেমন নিজের স্ত্রী, কন্যা, জায়া, বোন, মা ও নিকটাত্মীয় নারীদের ক্ষেত্রে গাইরত দেখানো। আমাদের বক্ষ্যমাণ বইয়ে এই গাইরত নিয়েই আলাপ করা হয়েছে। এটাও আল্লাহ তা'আলার কাছে পছন্দনীয়। 'অবশ্য সেটা জায়েজ বা বৈধ বিষয়ে হতে হবে। নাজায়েজ বিষয়ে গাইরত দেখানোর অনুমোদন ইসলামে নেই। পরবর্তী পরিচ্ছেদে এ বিষয়ে বিস্তারিত আলাপ করছি ইনশাআল্লাহ।
***

টিকাঃ
১ ফেলায়াতুর রুওয়াত: ৫/৩৯৭ জনালো আর লন।

📘 গাইরত > 📄 যেসব ব্যাপারে গাইরত দেখাতে নেই

📄 যেসব ব্যাপারে গাইরত দেখাতে নেই


ইসলামে গাইরত নন্দিত। কিন্তু অতি গাইরত নিন্দিত। ইসলাম গাইরতের গুরুত্বারোপ করে বলে মোটেও গাইরতের নামে বাড়াবাড়িকে প্রশ্রয় দেয় না। কিন্তু আফসোসজনক হলেও সত্য, এই সমাজের কিছু লোক এত বেশি গাইরত দেখায় যে, রীতিমতো তা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়।
ইসলামে নিন্দিত গাইরত বলতে যা শরিয়তের সীমা লঙ্ঘন করে, বিবেক-বুদ্ধিও যা সাপোর্ট করে না, এমনকি যা সন্দেহ ও কুধারণা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। অথচ, সন্দেহ পোষণকারীর এ ব্যাপারে কোনো প্রকার শরিঈ দলিল নেই, বাস্তবতা নেই। গাইরতের নামে এমন অতি গাইরতই আল্লাহ তা'আলা অপছন্দ করেন। এমন অতি গাইরত মূলত ভালোবাসা ও আস্থা নষ্ট করে দেয়।১
বর্ণিত আছে, হজরত সুলাইমান আলাইহিস সালাম তাঁর ছেলেকে নসিয়ত করতে গিয়ে বলেছেন, 'হে আমার পুত্র! তোমার স্ত্রীর ব্যাপারে প্রয়োজনের অতিরিক্ত গাইরত দেখাতে যেয়ো না। এতে শুধু তোমার কারণে বেচারির প্রতি কুধারণা জন্মাবে মানুষের মনে। যদিও বেচারি নির্দোষ।'২
হজরত আলি ইবনে আবু তালিব রা. বলতেন, 'তোমার স্ত্রীর ওপর বেশি বেশি গাইরত দেখাতে যেয়ো না। এতে করে শুধু তোমার কারণেই বেচারিকে খারাপ ট্যাগ দেওয়া হতে পারে।'৩
শাইখ সাইয়িদ সাবিক বলেন, 'পুরুষের জন্য যেমন তার স্ত্রীর ব্যাপারে গাইরত রাখা জরুরি, তেমনিভাবে গাইরতের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করাও জরুরি। কোনোভাবেই গাইরতের নামে স্ত্রীর ব্যাপারে কুধারণা করার সুযোগ নেই। গাইরতের নাম ভাঙিয়ে স্বামী মোটেও স্ত্রীর সব ধরনের ছোটো-বড়ো কার্যকলাপের অনুসন্ধান করতে যাবে না। স্ত্রীর সব দোষত্রুটি হিসেব করতে পারবে না। কেননা, এটা দাম্পত্য জীবনের সম্পর্কটাই নষ্ট করে দেয় এবং আল্লাহ যে বন্ধন অটুট রাখতে বলেছেন, তা ছিন্ন করে দেয়।'১
এজন্য অযথা গাইরত দেখাতে হাদিসে মানা এসেছে-
عن جابر بن عتيك، أن نبي الله ﷺ كان يقول: من الغيرة ما يحب الله ومنها ما يبغض الله، فأما التي يحبها الله فالغيرة في الريبة، وأما الغيرة التي يبغضها الله فالغيرة في غير ريبة.
জাবির ইবনে আতিক থেকে বর্ণিত, নবি ﷺ বলতেন, 'কিছু গাইরত এমন আছে—যা আল্লাহ পছন্দ করেন, আবার কিছু গাইরত এমন আছে—যা আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ যে গাইরত পছন্দ করেন—তা হচ্ছে মূলত যেক্ষেত্রে সন্দেহ করা যায়, পক্ষান্তরে আল্লাহ যে গাইরত অপছন্দ করেন—তা হচ্ছে মূলত যেক্ষেত্রে সন্দেহ করা যায় না।'২
ভারতবর্ষের প্রসিদ্ধ মুহাদ্দিস শাইখ শামসুল হক আজিমাবাদি রহ. ব্যাপারটা বেশ খোলাসা করেছেন। তিনি বলেছেন, 'একজন পুরুষ যখন তার মাহরাম নারীদের বেপর্দা হয়ে চলাফেরা করা বা এ রকম শরিয়তের গর্হিত কিছু করতে দেখবে, তখন তার মধ্যে যে আত্মসম্মানবোধ আসবে, তা-ই হলো সন্দেহের ক্ষেত্রে গাইরত। এটাই আল্লাহ তা'আলা পছন্দ করেন। আর একজন পুরুষ যখন তার বাবার মৃত্যুর পর মাকে কোনো পুরুষের সাথে বিয়ে দিতে আত্মসম্মানবোধ করবে, তা-ই হলো সন্দেহ করা যায় না—এমন বিষয়ে গাইরত। কেননা, আল্লাহ যা বৈধ করেছেন, তাতে গাইরত দেখাতে নেই। আর আল্লাহ যা অবৈধ করেছেন, তাতেই গাইরত দেখাতে হয়।
সেই হিসেবে বলতে হয়, আপনার বাবা দ্বিতীয় বিয়ে করবেন অথবা আপনার বিধবা মা নতুন স্বামীর সঙ্গে সংসার করবেন কিংবা আপনার স্বামী দ্বীনি প্রয়োজনে চারিত্রিক পরিশুদ্ধি রক্ষার্থে দ্বিতীয়াকে ঘরে আনবেন, কিন্তু এতে আপনি ইগোর অজুহাত দিয়ে বাধ সাধলেন-এটা নিষিদ্ধ গাইরত। কারণ, আল্লাহ যা বৈধ করেছেন, সে ব্যাপারে আপনার নেতিবাচক মানসিকতা লালন করার কোনোই অধিকার নেই। শরিয়াহর কোনো বিধানের ব্যাপারে অন্তরে সামান্য অপছন্দনীয়তা থাকলেও ব্যক্তির ঈমান থাকবে না। ব্যাপারটা খুবই স্পর্শকাতর। বোঝা উচিত।
অনেকে আবার বিধবা বা ডিভোর্সি মেয়েকে বিয়ে করাকেও গাইরতের খেলাপ মনে করেন! তারা মনে করেন, আরেক বেটার শয্যাসঙ্গিনীকে আমি কেন বিয়ে করতে যাব?! আমার এক আত্মীয়ের একটা ঘটনা মনে পড়ল। তাকে তার মা তার মামাতো বোনকে বিয়ে করতে বলেছিলেন। ঘটনাচক্রে ওই মামাতো বোন ছিল ডিভোর্সি। তো বেচারা তার মাকে মুখের ওপর বলে দিলো, 'আরেক বেটার ছোঁয়া-ধরা বউকে আমি কেন বিয়ে করব; দুনিয়াতে কি মেয়েদের আকাল পড়েছে?!' ছেলের জবাবে মা আর কিছু বলার সাহস করেননি।
বিধবা কিংবা ডিভোর্সি নারীকে বিয়ে করা গাইরতের খেলাপ-ব্যাপারটা বোঝাতে গিয়ে অনেকেই আনসারি সাহাবি হজরত সাদ ইবনে উবাদাহ রা.-এর ঘটনা টেনে আনেন। তিনি কোনো বিধবা বা ডিভোর্সি নারীকে বিয়ে করেননি গাইরতের কারণে। বিষয়টা আমি এই বইয়ে আলোচনা করে এসেছি।
অতি গাইরতবান ওইসব ভাইদের বলতে হয়, সাদ ইবনে উবাদা রা.-এর এই গাইরত ছিল ইসলামের পূর্বে; আইয়ামে জাহিলিয়াতের সময়। ইসলামের পরেও তিনি এমন আজব গাইরত প্রদর্শন করেছেন-এমনটা কেউ প্রমাণ দেখাতে পারবেন না।
আর দেখালেও অসুবিধা কী; আল্লাহ তা আ'লার পর সৃষ্টির সবচেয়ে বড় গাইরতমন্দ ব্যক্তি ছিলেন পেয়ারা রাসুল। আম্মাজান আয়েশা রা. ছাড়া তাঁর সকল পত্নীই ছিলেন বিধবা কিংবা ডিভোর্সি। তাঁর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রা. ছিলেন বিধবা ও বয়স্কা। সাদ ইবনে উবাদা রা.-কে অতি গাইরতমন্দ বলতে হবে। তাঁর ব্যাপারটা ভিন্ন। ব্যতিক্রম কিছু লোক তো থাকেনই। আমাদের আদর্শ তো আল্লাহর রাসুল।
> ফাবাইলুল গাইরাহ আলান-নিসা: ১১৯, হাম্মাদাহ মুহাম্মাদ মুহাম্মাদ ইসমাইল।
ইসলাম সাপোর্ট করে এবং আল্লাহও পছন্দ করেন—এমন গাইরতের উদাহরণ বুঝতে হলে আমাদের বাপ-দাদাদের সময়ে ফিরে যেতে হবে। সে সময় এখনকার মতো এত বেহায়াপনা ও গাইরতহীনতা ছিল না। আমাদের বাপ-দাদাদের মধ্যে যথেষ্ট গাইরত ছিল। আমাদের মা ও দাদিরা কোথাও যেতে হলে অবশ্যই ঢিলেঢালা বোরকা পরতেন। মাথাটা পর্যন্ত সম্পূর্ণ জালি করা থাকত। চোখ দুটো পর্যন্ত দেখা যেত না। তো আগেকার সময়ে বিয়ে-শাদি হতো কাছাকাছি এলাকায়। রিক্সায়, টাঙ্গায়, নৌকায় বা গরুর গাড়িতে যাওয়া-আসার প্রচলন ছিল। তো আমাদের বাপ-দাদারা করতেন কী; আমাদের মা-দাদিদেরকে রিকশায় বা টাঙ্গায় কিংবা নৌকায় অথবা গরুর গাড়িতে বসিয়ে একটা শাড়ি কিংবা চাদর দিয়ে চারিদিক বেষ্টন করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যেতেন। যাতে পরপুরুষ কোনোভাবেই দৃশ্যমান না হয়। আজ সেই গাইরত জানুঘরে ছাড়া পাওয়া অসম্ভব!
ইসলাম সাপোর্ট করে না এবং আল্লাহও পছন্দ করেন না—এমন অতি গাইরতের উদাহরণ হলো, আমাদের অঞ্চলে একজন মৌলভি ছিলেন। কাঁচা ঘর ছিল তার। খড়ের উপর খড়ের চালা ছিল। খড়ের চালা বছরে একবার পরিবর্তন করতে হয়। নইলে বৃষ্টিতে ভিজে পচে যায়। ওই মৌলভি সাহেব ছিলেন অতি গাইরতমন্দ। বছরান্তে একবার কামলা ডেকে আনতেন খড়ের চালা পাল্টানোর জন্যে। কামলা যখন ছাদের উপর উঠে নষ্ট খড়ের চালা আগে ফেলে দিত, তখন পুরো ঘর উদোম হয়ে যেত। এমতাবস্থায় মওলবি সাহেব তার বিবিকে নিয়ে পড়তেন বিপাকে। কামলা যাতে ছাদের বিবিকে দেখতে না পায়—এজন্য তিনি করতেন কী; বিবিকে ঘরের এক কোণে বসিয়ে একটা মোটা কাঁথা দিয়ে সারাটা দিন ঢেকে রাখতেন। বেচারিকে কাঁথার ভেতরেই গরমে দমবন্ধ অবস্থায় সারাটা দিন পাড়ি দিতে হতো!
মৌলভীর ওই আচরণ আসলে গাইরত না; ওটা অতি গাইরত। ইসলাম এমন গাইরত সাপোর্ট করে না। মৌলভি সাহেব চাইলে বিবিকে অন্য ঘরে বা বাড়িতেও পাঠিয়ে দিতে পারতেন। তবুও এত কষ্ট দিতে হতো না।
আবদুল্লাহ ইবনে শাদ্দাদ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘গাইরত দুই প্রকার। একপ্রকার গাইরত যা পুরুষের পরিবার-পরিজনকে সংশোধন করে। আর আরেক প্রকার গাইরত হলো যা পুরুষকে জাহান্নামে প্রবেশ করিয়ে ছাড়ে।’
১ ইলালুল কুলুব: ২/৩৫৬, ইমাম খারাইতি।

টিকাঃ
১ রাওজাতুল মুহিস্পিন: ২৯৬, ইমাম ইবনু কাইয়িমিল জাওযিয়্যাহ; শুআবুল ইমান: ২/২৪৯, ইমাম বাইহাকি।
২. আদ-দুররুল মানসুর: ৫/৬৪৯, ইমাম জালালুদ্দিন সুয়ুতি।
৩ ইতয়াউ উলুমিদ্দিন: ২/৪৬, ইমাম গাজালি।
১ ফিকহুস সুন্নাহ: ২/১৮৭, শাইখ সাইয়িদ সাবিক।
২ সুনানে আবু দাউদ, হাদিস: ২৬৫৯; মুসনাদে আহমাদ, হাদিস: ২৩৭৪৭; সুনানে নাসায়ি, হাদিস : ২৫৫৮। হাদিসটি হাসান।
৩ নাইলুল আওতার : ৭/২৮৬, ইমাম শাওকানি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00