📘 গাইরত > 📄 এক আনসারি সাহাবির গাইরত

📄 এক আনসারি সাহাবির গাইরত


তিনি মদিনার আনসারদের অন্তর্ভুক্ত একজন সাহাবি ছিলেন। সবেমাত্র বিয়ে করেছেন। খন্দক যুদ্ধের সময় ছিল তখন। তিনি নবিজি -এর সাথে খন্দকের যুদ্ধে চলে যান। দীর্ঘ সময় নিয়ে অন্য সাহাবিদের সাথে তিনিও পরিখা খনন করেন।
বাড়িতে নববধূ রেখে এসেছেন। তার পায়ের নূপুর আর হাতের চুড়ির রিনিঝিনি মধুর আওয়াজ কানে বাজছিল তাঁর। বাড়িতে যেতে মনটাও আঁকুপাঁকু করছিল। এক সময় নবিজি -এর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির পথ ধরলেন।
বাড়িতে এসে দেখেন—তাঁর নববধূ ঘরের দরজা ধরে দাঁড়িয়ে আছেন। ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আনসারি সাহাবির গাইরত টগবগ করে উথলে উঠতে লাগল। বউ থাকবে ঘরের ভেতরে; দরজায় দাঁড়িয়ে কেন! বাহিরের লোকের চোখে পড়বে নিশ্চয়!
বর্শা হাতে তেড়ে গেলেন নববধূর দিকে। আঘাত করে রাগ হজম করার জন্য। নববধূও বুঝতে পারলেন স্বামীর মনোভাব। তিনি চেঁচিয়ে বলে উঠলেন, 'আপনি তাড়াহুড়ো করবেন না; শান্ত হোন, আগে ঘরে ঢুকে দেখুন-ঘরে কী!'
আনসারি সাহাবি কোনোরকম রাগ কন্ট্রোল করে ঘরে ঢুকলেন। ঢুকেই তিনি যা দেখলেন, তাতে তাঁর চক্ষু ছানাবড়া! বিছানার ওপর একটি বিষধর সাপ গোল বৃত্ত পাকিয়ে বসে আছে!১

টিকাঃ
১ মুয়াত্তা ইমাম মালিক: ৫/১৪২৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00