📄 গাফলতির আভিধানিক অর্থ
غَفَلَ يَغْفُلُ غَفْلَةً [আর-গাফলাহ] শব্দটি غَفَلَ এবং غَفَلَ থেকে। এর মাসদার তথা ক্রিয়ামূল।
ইবনে ফারেস রহ. বলেন, الْغَيْنُ وَالْفَاءُ وَاللَّامُ [গাইন, ফা, লাম] এ তিনটি বর্ণ এ শব্দের সঠিক মাদদাহ; যার অর্থ— تَرْكُ الشَّيْءِ عَمْدًا ‘ভুলবশত কোনো কিছু ছেড়ে দেওয়া।’ কখনও কখনও ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। [মু’জামু মাক্বায়িসিল লুগাহ : ৪/৪১১, মূল ধাতু غَفَلَ ]
ফায়হুমী রহ. বলেন, গাফলতি বলা হয়— মানুষের মন থেকে কোনো জিনিস অনুপস্থিত হয়ে যাওয়া এবং তার স্মরণ না থাকা। কখনও কখনও এ শব্দটি ওই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে কোনো কিছুকে অবহেলাবশত কিংবা তা থেকে বিমুখ হয়ে ছেড়ে দেয়। যেমন, আল্লাহ্ তা‘আলার বাণী— وَمَا نَغْفُلُ عَمَّا تَفْعَلُونَ ‘অথচ তারা গাফলতিতে মুখ ফিরিয়ে রয়েছে।’ [সূরা আম্বিয়া : ১] [আল-মিসবাহুল মুনীর : ২/৪৮৯]
📄 গাফলতির পারিভাষিক অর্থ
فَقْدُ الشُّعُورِ بِمَا حَقَّهُ أَنْ يُشْعَرَ بِهِ. যে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন, সে বিষয়ে উদাসীন থাকা। [ফয়যুল ক্বাদীর : ১/১৮২]
আল্লামা রাগেব ইসফাহানী রহ. গাফলতির সংজ্ঞা বর্ণনা করেছেন এভাবে—
سَهْوٌ يَعْتَرِي الْإِنْسَانَ مِنْ قِلَّةِ الْحَفِيظِ وَالْيَقَظَةِ.
[গাফলতি হচ্ছে—] এমন ভুল, যা মানুষের উপর এসে আপতিত হয় সচেতনতা ও সতর্কতার অভাবে। [মুফরাদাতু গ্বারীবিল কুরআন : ১/১৮৬]
আল্লামা জুরজানী রহ. গাফলতির সংজ্ঞা দিয়েছেন এভাবে—
مُتَابَعَةُ النَّفْسِ عَلٰى مَا تَشْتَهِيْهِ.
[গাফলতি হচ্ছে—] প্রবৃত্তি ও নফসের কামনার অনুসরণ করা। [আত্ব-ত্বা‘রীফাত : ২০৯]