📘 ফুতুহুশ শাম 📄 দামেস্কে পৌঁছে হযরত খালিদ ও মুসলমানরা

📄 দামেস্কে পৌঁছে হযরত খালিদ ও মুসলমানরা


এ দিকে হযরত খালেদ দেমেস্কে এসে পৌঁছেন। ইতোপূর্বে হযরত আবু উবাইদা ও মুসলমানরা সবাই হযরত খালিদ ও তার সাথীদের ব্যাপারে নিরাশ হয়ে যান। তারা হতাশা ও অস্থিরতায় ভুগছিলেন। এ সময় হঠাৎ হযরত খালিদ ও তার সাথীদের আগমন দেখে আনন্দিত হয়ে তারা সবাই তাদেরকে অভিনন্দন জানানোর জন্য বের হয়ে পড়েন। উভয় দল মুখোমুখি হওয়ার পর সবাই পরস্পরে সালাম ও কুশল বিনিময় করলেন।

দামেস্কে এসে হযরত খালিদ হযরত আমর বিন মা'দিকারাব ও হযরত মালেক বিন আল আশতারকে দেখে খুশী হন। অতঃপর তিনি হযরত আবু উবাইদার পাশে বসে তাকে সফরের বৃত্তান্ত শোনান। হযরত আবু উবাইদা হযরত খালিদের বীরত্ব ও সাহসিকতার জন্য বিস্ময় প্রকাশ করেন। এরপর হযরত খালিদ গনীমত গুলোকে পাঁচ ভাগে ভাগ করে চার ভাগ মুসলমানদের মাঝে বণ্টন করেন এবং এক ভাগ নিজের জন্য রাখলেন। আর নিজের গনীমত থেকে ইউনুসকে কিছু দিয়ে বললেন, তুমি এগুলো দিয়ে একটা বিয়ে কর অথবা একটা রোম নারী ক্রয় কর। ইউনুস বললেন, আল্লাহর কসম আমি এ দুনিয়ায় আর কোন বিয়ে করব না। আমি আখেরাতে জান্নাতের হুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই।

📘 ফুতুহুশ শাম 📄 শাহাদাত বরণ করলেন ইউনুছ

📄 শাহাদাত বরণ করলেন ইউনুছ


হযরত রাফে বিন উমাইরা আততাঈ বলেন, ইউনুস ইয়ারমুক পর্যন্ত সকল যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেক যুদ্ধেই বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করেছে। ইয়ারমুকের যুদ্ধে সে বীর বিক্রমে যুদ্ধে লিপ্ত ছিল। এ সময় হঠাৎ রোমানদের একটি তীর এসে তার বক্ষের উপরি অংশে বিদ্ধ হয়। এতে তার শাহাদাত নসীব হয়।

📘 ফুতুহুশ শাম 📄 পূর্ণ হল ইউনুসের বাসনা

📄 পূর্ণ হল ইউনুসের বাসনা


হযরত রাফে বলেন, ইউনুসের শাহাদাত বরণে আমি দুঃখ পেলাম এবং তার জন্য বেশী করে দু'আ করলাম। এক রাতে স্বপ্নে দেখলাম, তার শরীরে বিভিন্ন প্রকার অলংকার ঝলমল করছে এবং সে স্বর্ণের জুতা পায়ে একটি সবুজ বাগানে ঘুরাফেরা করছে। আমি তাকে বললাম, তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন? বলল, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার স্ত্রীর পরিবর্তে আমাকে সত্তরটি হুর দান করেছেন। তাদের একটি দুনিয়াতে উঁকি দিলে সূর্য ও চন্দ্রের আলোর আর প্রয়োজন হবে না। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করুন।

হযরত রাফে বলেন, আমি এ স্বপ্নের কথা হযরত খালিদকে জানালাম। তিনি বললেন, শাহাদাত ছাড়া আমাদের আর কোন কামনা নেই। যাকে শাহাদাতের সৌভাগ্য দান করা হয়েছে, সে বড়ই ভাগ্যবান।

ফন্ট সাইজ
15px
17px