📘 ফুতুহুশ শাম 📄 পাওয়া গেল না তাদেরকে

📄 পাওয়া গেল না তাদেরকে


হযরত খালিদ মুসলমানদের নিয়ে নামাজ পড়ে বসলেন। দেখা গেল অনেকক্ষণ পর ইউনুস আসছে। ইউনুস এসে বলল, মনে হচ্ছে আমি আপনাদের ধোঁকায় ফেলে দিলাম। টমা ও হারবীসের সন্ধানে আমি সর্বশেষ স্থানে এসে পৌঁছেছি। হযরত খালিদ বললেন, তা হলে এখন কী করা যায়? ইউনুস বলল, তাদের খোঁজ নেওয়ার জন্য এ এলাকায় আমাকে ঘুরে বেড়ানোর অনুমতি দিন। কারণ, সম্রাট নাকি এখন বলেছে আন্তাকিয়ায় তারা গেলে তার সৈন্যরা ভয় পেয়ে যাবে। এ আশংকায় তাদেরকে আন্তাকিয়ায় প্রবেশ করতে না দিয়ে কনষ্টিটিনোপলের দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাদের আর আপনাদের মাঝখানে এ বিশাল পাহাড়টি অন্তরায় হয়ে আছে। আপনারা এখন হিরোক্লিয়াসের পাহাড়ে। তিনি আপনাদের বিরুদ্ধে অভিযানে পাঠানোর জন্য সৈন্য সমাবেশ করছেন। আমি আপনাদের নিয়ে এখন শঙ্কিত। আপনারা এ পাহাড়টি অতিক্রম করে গেলে ধ্বংসের মুখোমুখি হবেন। এখন আপনি যা করতে বলেন, আমি তাই করবো।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত খালিদের স্বপ্ন

📄 হযরত খালিদের স্বপ্ন


হযরত দিরার বলেন, আমি দেখলাম, ইউনুসের কথা শোনে হযরত খালিদের গায়ের রং মেহেদীর রঙের মত হয়ে গেল। তাই আমি বললাম, আমীর সাহেব! কী সিদ্ধান্ত গ্রহণ করলেন? বললেন, আমি মৃত্যুর ভয়ে ভীত নই। আমি মুসলমানদের নিয়ে চিন্তা করছি। আমি দামেস্ক বিজয়ের পূর্বে একটি ভীতিকর স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্নটির ব্যাখ্যা জানার জন্য অপেক্ষা করছি। আশা করছি, আল্লাহ আমাদের কল্যাণ করবেন এবং শত্রুদের উপর আমাদেরকে বিজয় দান করবেন। হযরত দিরার বললেন, আপনি ভাল দেখেছেন এবং ইনশাআল্লাহ আমাদের কল্যাণ হবে। আপনি কী দেখলেন তা আমাদেরকে একটু শোনালে ভাল হয়। হযরত খালিদ বললেন-
رأيت المسلمين في برية قفرة ونحن سائرون, فبينما نحن كذلك وإذا بقطيع من حمر الوحش كثيرة عظيمة أجسامها مهزولة أخفافها وهي لا تكدم برماحنا ونحن نضربها بأسيافنا وهي لا تكترث بما نزل بها من الأذى ولا تهلع مما ينزل, فلم نزل مثل ذلك حتى اجتهدنا واجتهدت خيولنا, واني أقبلت على أصحابي وفرقتهم عليها من أربعة جوانب البرية وحملت عليهم فجفلت من أيدينا إلى مضايق وتلال ووادية خصبة فلم نأخذ منها الا اليسير, فبينما نحن ونطبخ نشوى لحومها وإذا هي قدرجعت تطلب الحرب منا, فلما نظرت إليها وقد طرحت المضايق والأجام صحت بالمسلمين اركبوا في طلبها بارك الله فيكم, فاستوى المسلمون على خيولهم وركبت معهم ওطلبناها حتى وقعت بها, وتصيدت منها بعيرا عظيما فقتلته, فجعل المسلمون يقتلون وتصيدون فما بقى منها إلا اليسير, فبينما أنا فرح وأنا أريد الرجوع بالمسلمين إلى وطنهم إذ عثرت فرسى فطارت عمামتى من رأسي, فهويت لأخذها, فانتبهت من منامي وأنا فزع مرعوب, فهل فيكم أحد يفسره؟ فإني أقول الرؤيا ما نحن فيه.

"আমি দেখলাম, মুসলমানদেরকে নিয়ে আমি একটি জনমানবহীন প্রান্তর দিয়ে চলছি। এ সময় হঠাৎ আমরা বিপুল সংখ্যক মোটা তাজা একটি গাধার পালের কবলে পড়লাম। এসব গাধার পায়ের খুর গুলো হালকা- পাতলা দেখলাম। কিন্তু আমাদের বর্শার আঘাতে সে গুলোর কোন খবর হচ্ছে না। আমরা তাদের উপর তরবারী চালাচ্ছি। কিন্তু তরবারীর আঘাতে তারা ফিরেও তাকাচ্ছে না। আমরা ঘোড়ায় চড়ে তাদের উপর অনেকক্ষণ আক্রমণ চালালাম। তারা বিচলিত হলো না। তখন আমি আমার সাথীদেরকে ঐজায়গার চতুর্পার্শ্ব থেকে তাদের উপর আক্রমণ চালানোর নির্দেশ দিলাম এবং আমি নিজেও হামলা করলাম। ফলে গাধা গুলো টিলা, গুহা ও বিভিন্ন উর্বর উপত্যকায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। আমরা সেগুলোর মাত্র কয়েকটিকেই ধরতে সক্ষম হয়েছিলাম। আমরা ধৃত গাধাগুলো যবাই করে গোস্ত রান্না করছিলাম। এমন সময় পালিয়ে যাওয়া গাধা গুলো গুহা ও দূর্গ থেকে এসে আমাদের সাথে আবার যুদ্ধ করতে চাইল। তখন আমি আমার সাথীদের ডাক দিয়ে বললাম, এদের ধরার জন্য প্রস্তুত হোন, আল্লাহ আপনাদের উপর বরকত নাযিল করুন। তখন মুসলমানরা এবং তাদের সাথে আমিও ঘোড়ায় চড়ে ওগুলোর মোকাবেলা করতে অগ্রসর হলাম। আমি সেগুলোর সাথে থাকা একটি উট শিকার করলাম। আমার সাথে সাথে মুসলমানরাও তাদের হত্যা ও শিকার করতে লাগলো। এ অভিযানে এসব গাধার মাত্র কয়েকটি প্রাণে রক্ষা পায়। অতঃপর যখন আমি মুসলমানদের নিয়ে সানন্দে নিজ স্থানে ফিরে আসছি তখন পথে হঠাৎ আমার ঘোড়া হোঁছট খায় এবং আমার পাগড়ী পড়ে যায়। এ সময় আমি জাগ্রত হই এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। আপনাদের কেউ এ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? আমি মনে করি আমরা এখন যে অবস্থার সম্মুখীন হয়েছি, তা ঐ স্বপ্নই"।

📘 ফুতুহুশ শাম 📄 সিদ্দিক পুত্রের স্বপ্নের ব্যাখ্যা প্রদান

📄 সিদ্দিক পুত্রের স্বপ্নের ব্যাখ্যা প্রদান


হযরত খালিদের এ স্বপ্ন বৃত্তান্ত শুনে মুসলমানরা ভয় পেয়ে গেলেন এবং হযরত খালিদ নিজেই ফিরে যাওয়ার জন্য মনস্থির করে ফেললেন। হযরত আবদুর রহমান বিন আবু বকর সিদ্দিক রা. বললেন, আপনার দেখা বন্য গাধা হচ্ছে ঐ সব অনারব, যাদের খোঁজে আমরা বের হয়েছি। আর ঘোড়া থেকে আপনার পড়ে যাওয়ার অর্থ হচ্ছে, কোন উঁচু পদ থেকে বরখাস্ত হওয়া আর আপনার মাথা থেকে পাগড়ী পড়ে যাওয়ার অর্থ হচ্ছে, আপনার কাজে বিশেষ কোন ত্রুটি সংঘঠিত হওয়া। কারণ, পাগড়ী হচ্ছে আরবদের রাজমুকুট।

📘 ফুতুহুশ শাম 📄 ব্যাখ্যা শুনে হযরত খালিদের প্রতিক্রিয়া

📄 ব্যাখ্যা শুনে হযরত খালিদের প্রতিক্রিয়া


হযরত খালিদ বললেন, আপনার কথাই যদি স্বপ্নের ব্যাখ্যা হয়, তা হলে আল্লাহর কাছে কামনা করছি, তিনি যেন আমার এ অবনতি ও ত্রুটি পার্থিব বিষয়ে করেন। আল্লাহর কাছেই প্রত্যেক ব্যাপারে সাহায্য কামনা করছি ও ভরসা করছি। অতঃপর হযরত খালিদ সাথীদের নিয়ে রাহবারের সাথে চলে পাহাড় অতিক্রম করলেন। অতঃপর যেদিন সকালে আমরা শত্রুদের পেয়ে যাব বলে মনে করছিলাম, সে দিনের পূর্বের রাত্রে আমাদের মুসল ধারে বৃষ্টি পেয়ে বসে। তবে আল্লাহর রহমত, তিনি শত্রুদের পথ আটকে রাখেন।

ফন্ট সাইজ
15px
17px