📄 ইউনুসের ইসলাম গ্রহণ
হযরত খালিদ বললেন, ইসলাম সম্পর্কে তোমার কী মত? সে বলল- أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. বর্ণণাকারী বললেন, অতঃপর সন্ধি করে আমাদের দামেস্ক নগরীতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত সে আমাদের সাথে মুশরিক দামেস্কবাসীর বিরুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছে। আমরা দেমেস্কে প্রবেশ করার পর সে তার স্ত্রীকে খোঁজতে লাগল। তখন তাকে বলা হল, সে (স্ত্রী) দরবেশী পোশাক পরেছে। তাই সে তার স্ত্রীকে দেখে চিনতে পারছিল না। ইউনুস তাকে বলল, তোমাকে বৈরাগ্যবাদ অবলম্বনে কিসে প্ররোচিত করেছে? বলল, আমি আমার স্বামীর সাথে প্রতারণা করেছি। ফলে তাকে আরবরা ধরে নিয়ে গেছে। তাই তার বিরহ বেদনায় আমি বৈরাগ্যবাদী হয়ে গেছি। ইউনুস বলল, আমি তোমার স্বামী। আমি আরবদের ধর্ম গ্রহণ করেছি। একথা শোনে স্ত্রী বলল, এখন আপনি কী করার ইচ্ছা করেছেন? ইউনুস বলল, আমি চাচ্ছি, তুমি আরবদের নিরাপত্তায় চলে আস। স্ত্রী বলল, মসীহের শপথ, তা কখোনো হতে পারে না। এ বলে সে টমার সাথে চলে গেল। ইউনুস এসে হযরত খালিদকে তার ব্যাপারটা জানালেন। হযরত খালিদ বললেন, আবু উবাইদা তো সন্ধির মাধ্যমে নগরীকে পদানত করেছেন। তাই তোমার স্ত্রীকে এখানে আটকে রাখার আমাদের কোন সুযোগ নেই।
📄 পরিকল্পনা বাস্তবায়নে হযরত খালিদের হতাশা
পরে যখন সে জানতে পারল, হযরত খালিদ শহর ছেড়ে চলে যাওয়া লোকদের বিরুদ্ধে তিন দিন পর অভিযানে বের হবেন, তখন বলল, তাহলে আমিও এ অভিযানে শরীক হব। হতে পারে আমি আমার স্ত্রীকে পেয়ে যাব। কিন্তু চারদিন পরও যখন হযরত খালিদ অভিযানে বের হলেন না। তখন সে তার কাছে এসে বলল, আমীর সাহেব! আপনি এ দুই অভিশপ্ত টমা ও হারবীসের বিরুদ্ধে অভিযানে বের হয়ে তাদের ধন সম্পদ গনীমত হিসেবে নিয়ে নেওয়ার কথা ছিল না? হযরত খালিদ বললেন, হ্যাঁ! সে বলল, আপনি বের হচ্ছেন না যে? হযরত খালিদ বললেন, তাদের ও আমাদের মাঝে এখন চার দিন চার রাতের পথের দুরত্ব। আর তারা ভীত সন্ত্রস্ত হয়ে খুব দ্রুত পথ চলবে, তাই আমাদের পক্ষে গিয়ে তাদের ধরা সম্ভব হবে না। তখন ইউনুস বলল, এরা কোথায় থাকবে ও কোথায় যাবে আমি জানি। এছাড়াও পথ ঘাটও আমি ভাল ভাবে চিনি। তাই আশা করি, ইনশাআল্লাহ আমরা গিয়ে তাদেরকে ধরতে সক্ষম হবো। আপনারা খ্রীষ্টান আরব রাখাল ও জুযাম গোত্রের পোষাক পরবেন।
📄 কৃত প্রতিজ্ঞা বাস্তবায়নে হযরত খালিদ
ইউনুসের কথা শোনে হযরত খালিদ হালকা পাথেয় নিয়ে চার হাজার অশ্বারোহী সহকারে বের হয়ে গেলেন। তাদের রাহবর ছিল ইউনুস। বের হওয়ার পূর্বে হযরত খালিদ বাকী মুসলমানদের উপর হযরত আবু উবাইদাকে আমীর নিযুক্ত করে দামেস্ক শহর রক্ষার দায়িত্ব দিয়ে গেলেন।
📄 টমা ও হারবীসের সন্ধান
ইউনুস আমাদের নিয়ে চলতে লাগল। আমরা বিভিন্ন এলাকা ও শহর অতিক্রম করছিলাম। লোকেরা আমাদেরকে আরব খ্রীষ্টান মনে করল। একপর্যায়ে রাহবর আমাদের নিয়ে আন্তাকিয়ার নিকটবর্তী সাগরের তীরে চলে আসল। সেখানে এসে রাহবর পার্শ্বের একটি গ্রামে গিয়ে টমা ও হারবীসের কথা জিজ্ঞেস করলে তারা জানাল, সম্রাটের কাছে খবর পৌঁছেছে যে, টমা ও হারবীস দামেস্ক আরবদের হাতে তুলে দিয়েছে। তাই তিনি লোক পাঠিয়ে তাদেরকে আন্তিকিয়ায় প্রবেশ করতে নিষেধ করেছেন। কারণ, সম্রাট ইয়ারমুকে পাঠানোর জন্য সৈন্য উপস্থিত করেছেন। এ মুহূর্তে এরা তাদের নিকট গিয়ে পৌঁছলে তাদের অন্তরে আরবদের প্রচন্ড ভয় ঢুকে যাবে। ফলে তারা আর যুদ্ধ করতে সক্ষম হবে না। তাই সম্রাট টমার কাছে লোক পাঠিয়ে তাদেরকে কনষ্টিটিনোপলের দিকে চলে যেতে নির্দেশ দিয়েছেন। একথা শুনে ইউনুস চিন্তিত হয়ে পড়ে এবং নির্জনে বসে কি করা যায় চিন্তা ভাবনা করতে থাকে।