📘 ফুতুহুশ শাম 📄 রোমানদের সম্পদের আধিক্য

📄 রোমানদের সম্পদের আধিক্য


দামেস্কে সম্রাটের একটি রেশমী কাপড়ের গুদাম ছিল। তাতে প্রায় তিনশত লোকের বহনযোগ্য পরিমাণ রেশমী কাপড় ও অলংকার ছিল। জিনিস-পত্র এনে রাখার জন্য টমার নির্দেশে দেমেস্কের অদূরে রেশমী কাপড় দিয়ে একটি ছাউনি তৈরী করা হল। দামেস্কের লোকজন তাদের ধন-সম্পদ এনে তাতে রাখলে একটি বিরাট স্তূপ হয়ে যায়। হযরত খালিদ তাদের ধন-সম্পদের আধিক্য দেখে বললেন, এদের সফর অনেক বড়। অতঃপর তিনি এ আয়াত পড়লেন-

((وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سَقْفًا مِنْ فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِنُوْنَ، وَزُخْرُفًا وَإِنَّ كُلَّ ذَلِكَ لَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةِ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ))

“মানুষের সবাই যদি একই সম্প্রদায়ের (অর্থাৎ, কাফির) অন্তর্ভুক্ত হওয়ার আশংকা না থাকত, তাহলে দয়াময়ের (অর্থাৎ আল্লাহর) সাথে যারা অন্যায় আচরণ করছে, তাদেরকে আমি তাদের ঘরের ছাদ ও সিঁড়ি রৌপ্য দিয়ে তৈরীর করার সামর্থ দিতাম এবং তাদের ঘরের দরজা ও শয়নের খাটও রৌপ্য দিয়ে তৈরী করার সামর্থ দিতাম। আর তাদেরকে দান করতাম প্রচুর স্বর্ণ। এগুলো পার্থিব জীবনের ভোগ সামগ্রী। আর তোমার প্রভুর নিকট আখিরাতের চিরস্থায়ী ভোগ সামগ্রী রয়েছে শুধু মুত্তাকীদের জন্য"।

দামেস্কের লোকজন তাদের মাল-সামানা নিয়ে শিকারীর ভয়ে পলায়নরত গাধার ন্যায় ছুটে চলছে। তাড়াহুড়ার কারণে তারা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ারও সুযোগ পেল না।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত খালিদের দুআ

📄 হযরত খালিদের দুআ


হযরত খালিদ তাদের দিকে তাকিয়ে আকাশের দিকে হাত তুলে বললেন- اللهم اجعله لنا وملكনা إياه واجعل هذه الأمتعة قوتا للمسلمين, أمين إنك سميع الدعاء. “হে আল্লাহ আমদেরকে এ সম্পদের মালিক বানিয়ে দিন এবং এ জিনিস-পত্রকে মুসলমানদের জীবিকায় পরিণত করুন। আমাদের দু'আ কবুল করুন। নিশ্চয় আপনি দুআ কবুলকারী"।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত খালিদের পরিকল্পনা

📄 হযরত খালিদের পরিকল্পনা


অতঃপর হযরত খালিদ মুসলমানদের দিকে চলে আসলেন। এসে বললেন, আমি এখন একটি বিষয় ভাল মনে করছি, তাতে আপনারা কী একমত হবেন? তারা বললেন, হ্যাঁ!

হযরত খালিদ বললেন, তা হলে আপনারা আপনাদের ঘোড়াগুলোকে যথাসম্ভব খুব ভালভাবে পরিচর্যা করুন এবং অস্ত্রশস্ত্র প্রস্তুত করে রাখুন। তিন দিন পর আমি আপনাদের নিয়ে এদের সন্ধানে বের হব। আশা করি, তাদের এ বিশাল সম্পদরাজি যা আপনারা দেখলেন, আল্লাহ আমাদেরকে গনীমত হিসেবে দান করবেন। আমার মনে হচ্ছে, এরা দামেস্কে কোন ভাল জিনিস রেখে যায়নি। তারা বললেন, আপনি যেটা ভাল মনে করেন তা করতে পারেন। আমরা আপনার বিরোধিতা করব না।

📘 ফুতুহুশ শাম 📄 আবার বিরোধ

📄 আবার বিরোধ


চলে যাওয়ার আগে টমা ও হারবীস হযরত আবু উবাইদার কাছে এসে কিছু ধন-সম্পদ দিয়ে গেল। হযরত আবু উবাইদা তাদেরকে বললেন, তোমাদের সাথে কৃত অঙ্গিকার পূর্ণ করা হয়েছে। তোমরা যেখানেই যাও না কেন, তিন দিন পর্যন্ত তোমাদের জান ও মালের নিরাপত্তা থাকবে।

ইয়াযীদ বিন যুরাইফ বলেন, হযরত আবু উবাইদাকে কিছু বস্তু হস্তান্তর করার পর দামেস্কের লোকেরা যাত্রা শুরু করল। দামেস্কের প্রায় লোক মুসলমান প্রতিবেশীদেরকে ঘৃণা করে সপরিবারে দামেস্ক ছেড়ে চলে গেল। অন্য দিকে দামেস্কে পাওয়া বিপুল পরিমাণ গম ও যব নিয়ে দামেস্কে থেকে যাওয়া লোকদের সাথে হযরত খালিদের বিরোধ দেখা দেয়।

হযরত আবু উবাইদা বললেন, এগুলো তাদের। কেননা তারা সন্ধির অন্তর্ভুক্ত হয়েছে।

এ নিয়ে হযরত খালিদ ও হযরত আবু উবাইদার লোকদের মাঝে ঝগড়া বেধে যাওয়ার উপক্রম হল। পরে সিদ্ধান্ত হল যে, এ ব্যাপারে হযরত আবু বকরের রা.-এর কাছে পত্র পাঠানো হবে। তিনি যা ফয়সালা করবেন তা সবাই মেনে নেবে। কিন্তু হযরত আবু বকর রা. যে তাদের দামেস্ক প্রবেশের দিন ইন্তিকাল করেছেন, সে খবর তাদের জানা ছিল না।

ফন্ট সাইজ
15px
17px