📘 ফুতুহুশ শাম 📄 হযরত আবানের স্ত্রীর হাতে চোখ গেল টমার

📄 হযরত আবানের স্ত্রীর হাতে চোখ গেল টমার


হযরত শুরাহবীল আল্লাহর দুশমন টমাকে তার দিকে এগিয়ে আসতে দেখে ক্রুশ হাত থেকে ছুড়ে মেরে তার মোকাবেলায় নেমে যান। ক্রুশটি মাটিতে গড়াচ্ছে দেখে আল্লাহর দুশমন তার লোকদেরকে গর্জন করে বলল, ক্রুশ তুলে নাও। হযরত আবানের স্ত্রী লোকদের জিজ্ঞেস করলেন, লোকটা কে? বলা হল, সে সম্রাটের মেয়ে জামাই ও আপনার স্বামীর ঘাতক টমা। তখন তিনি তার দিকে দৌড়ে গিয়ে তার প্রতি তীর নিক্ষেপ করেন। তীর টমার ডান চোখে বিদ্ধ হয়। এ কারণে সে হযরত শুরাহবীলের কাছ থেকে সরে যায়। কিন্তু হযরত আবানের স্ত্রী তার দিকে দৌড়ে যান এবং তাকে আরো তীর মারতে চাইলেন। কিন্তু টমার লোকজন তাকে ঢাল দিয়ে রক্ষা করে।

📘 ফুতুহুশ শাম 📄 টমা ও তার বাহিনীর পলায়ন

📄 টমা ও তার বাহিনীর পলায়ন


এসময় কিছু মুসলমান আবানের স্ত্রীর সাহায্যে দৌড়ে যায়। হযরত আবানের স্ত্রী তীর ছোড়া বন্ধ করেননি। তার তীর একজন শত্রুর গায়ে বিদ্ধ হল। সে ছিল খুব মোটা এবং সে-ই সবার আগে পালানোর চেষ্টা চালায়। তীর খেয়ে সে মাটিতে পড়ে যায়। অতঃপর চিৎকার দিয়ে গেটের কাছে চলে যায়।

এসময় হযরত শুরাহবীল ডাক দিয়ে বললেন, রোম কুকুরদের উপর হামলা কর। তখন মুসলমানরা উৎসাহিত হয়ে তাদের উপর তীব্র আক্রমণ করে গেটের কাছে পৌছিয়ে দেয়।

📘 ফুতুহুশ শাম 📄 টমার হঠকারীতা

📄 টমার হঠকারীতা


এসময় তারা গেটের উপর উঠে মুসলমানদের ওপর তীর ও পাথর নিক্ষেপ শুরু করে। মুসলমানরা তাদের হামলার আর উত্তর না দিয়ে তাদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র, ক্রুশ ও অন্যান্য সামগ্রী তুলে নিয়ে নিজেদের তাঁবুতে চলে আসে।

কিছুক্ষণ পর তারা ভিতরে গিয়ে গেট বন্ধ করে দিল। চিকিৎসকরা এসে টমার চোখ থেকে তীরটির ফলা বের করে নিতে চাইল, কিন্তু সম্ভব হলো না। অতঃপর লোকজন তাকে তার ঘরে যাবে কিনা জিজ্ঞেস করল। সে ঘরে যেতে অস্বীকার করল। এসময় সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কিছুক্ষণ পর তার যন্ত্রণা কমে যায় এবং তার চিৎকার বন্ধ হয়ে যায়। তখন তার লোকেরা তাকে বলল, বাকি সময় ঘরে গিয়ে বিশ্রাম নিন। আজ আমরা দু'টি আঘাত পেয়েছি। প্রথমত: ক্রুশ হারানোর আঘাত। দ্বিতীয়তঃ আপনার চোখের আঘাত। এসবের সম্মুখীন হয়েছি একমাত্র তাদের প্রতি তীর ছোড়ার কারণে। আমরা আপনাকে প্রস্তাব দিয়েছিলাম, তাদের দাবী মেনে নিয়ে তাদের সাথে সন্ধি করার জন্য।

টমা তাদের এসব কথা শুনে ক্ষুব্ধ হলো এবং বলল, তোমরা ধ্বংস হও। সম্রাট আমাদের ক্রুশ হারানো ও আমার চোখ আহত হবার খবর পেলে আমাকে কাপুরুষ বলে অভিহিত করবেন। অতএব যে কোনভাবেই হোক আমার ক্রুশ উদ্ধার করতে হবে এবং এক চোখের পরিবর্তে তাদের হাজার চোখ নষ্ট করতে হবে। শীঘ্রই আমি এমন একটি কৌশলের আশ্রয় নেব, যার মাধ্যমে তাদের নেতাকে হত্যা করা যায় এবং আমাদের কাছ থেকে গনীমত হিসেবে পাওয়া সকল সম্পদ উদ্ধার করা যায়। অতঃপর হিজাজে গিয়ে তাদের প্রধান নেতাকে হত্যা করে তাদের দেশকে বন্য পশুর আবাসস্থল বানাব। অতঃপর অভিশপ্ত টমা চোখ বাধা অবস্থায় দেওয়ালের উপর উঠে লোকদের মন থেকে ভয় দূর করার জন্য বিভিন্ন কথা বলে তাদেরকে উৎসাহ দিতে শুরু করল এবং বলল, আরবদের এসব কাণ্ড দেখে তোমরা ভীত হয়ো না। ক্রুশ অবশ্যই তাদেরকে হত্যা করবে। আমি তোমাদের সব কিছুর জিম্মাদার। লোকজন তার কথা শুনে শান্ত হল এবং পুনরায় তীব্র ভাবে যুদ্ধ শুরু করে দিল।

📘 ফুতুহুশ শাম 📄 সাহায্য চেয়ে হযরত শুরাহবীলের লোক প্রেরণ

📄 সাহায্য চেয়ে হযরত শুরাহবীলের লোক প্রেরণ


তখন হযরত শুরাহবীল বিন হাসানা হযরত খালিদের কাছে অবস্থা জানানোর জন্য একজন লোক পাঠালেন। তিনি গিয়ে বললেন-

“নিশ্চয়ই আল্লাহর শত্রু টমা আমাদের সামনে এমন ভাবে উপস্থিত হয়েছে যা আমাদের হিসাবের বাইরে ছিল। আমাদের এখন সৈন্য সাহায্য প্রয়োজন, কারণ এই গেটে যুদ্ধের তীব্রতা অন্য সব গেটের চেয়ে বেশি।”

এ খবর শুনে হযরত খালিদ আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন তোমরা ক্রুশ কীভাবে নিয়ে নিলে? লোকটি বললেন, গেটের উপরে রোমদের ক্রুশ একজন লোক বহন করেছিল। সে সম্রাটের মেয়ে জামাই টমার সামনে ছিল। আবানের স্ত্রী তার প্রতি একটি তীর ছুড়লে ক্রুশটি তার হাত থেকে পড়ে আমাদের দিকে গড়িয়ে আসে। তখন আল্লাহর শত্রু টমা গেট খুলে বের হয়ে আসে। তখন আবানের স্ত্রী গিয়ে তার প্রতি তীর নিক্ষেপ করে। তীরটি টমার ডান চোখে বিদ্ধ হয়।

ফন্ট সাইজ
15px
17px