📘 ফুতুহুশ শাম 📄 ক্রুশ হারিয়ে টমার অবস্থা

📄 ক্রুশ হারিয়ে টমার অবস্থা


আল্লাহর দুশমন টমা মহাক্রুশ নিয়ে মুসলমানদের এ টানা-হিঁচড়া দেখে খুব ব্যথিত হল এবং বলল, সম্রাটের কাছে এ খবর পৌঁছে যাবে যে, আরবরা আমাদের কাছ থেকে ক্রুশ ছিনিয়ে নিয়েছে। এটা কখনো হতে দেওয়া যায় না। এ বলে সে তরবারী হাতে নিয়ে মুসলমানদের দিকে এগিয়ে আসতে চাইল এবং বলল, তোমাদের যার মন চায় আমার সাথে আস। আর যার মন চায় বসে থাক। যেভাবেই হোক এদের সাথে আমার মোকাবেলা করতে হবে। গেট খোলার নির্দেশ দিয়ে সে বাইরে চলে আসল। তার পেছনে পেছনে রোমানরাও বিক্ষিপ্ত পঙ্গ পালের মতো বের হয়ে পড়ল।

অন্যদিকে মুসলমানরা ক্রুশটিকে ঘিরে রেখেছিল। রোমানদের বের হতে দেখে মুসলমানরা ক্রুশটি হযরত শুরাহবীল বিন হাসানার কাছে হস্তান্তর করে। রোমানরা এসে মুসলমানদের উপর তীর ও পাথর বর্ষণ শুরু করে। তাদের কিছু লোক দেওয়ালের ওপার থেকে খাটের উপর দাঁড়িয়ে তীর ও পাথর বর্ষণ করল।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত শুরাহবীলের মর্মস্পর্শী ভাষণ

📄 হযরত শুরাহবীলের মর্মস্পর্শী ভাষণ


তখন হযরত শুরাহবীল বিন হাসানা ডাক দিয়ে বললেন, ওহে লোকজন আপনারা গেটের উপর দাঁড়ানো আল্লাহর শত্রুদের তীর থেকে নিরাপদ থাকার জন্য একটু পিছনে চলে যান। লোকজন পিছনে সরে গেল। আল্লাহর দুশমন টমা তাদের দিকে এগিয়ে যায়। সে ডানে ও বামে যাকে পাচ্ছে তীর ছুড়ে মারছে। তার সাথে রয়েছে কিছু বীর সৈন্য। হযরত শুরাহবীল বিন হাসানা এ অবস্থা দেখে চিৎকার দিয়ে বললেন-

“ওহে লোকজন! আপনারা জান্নাতের সন্ধানে মৃত্যুর কথা ভুলে যান এবং নিজেদের কর্ম দ্বারা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করুন। তিনি আপনাদের পলায়ন ও পিছু হটাকে পছন্দ করেন না। অতএব কাছে গিয়ে তাদের উপর হামলা করুন। আল্লাহ আপনাদের কাজে বরকত দিন।”

📘 ফুতুহুশ শাম 📄 টমার সাহায্যে তার লোকদের আগমন ও টমার ক্রুশ সন্ধান

📄 টমার সাহায্যে তার লোকদের আগমন ও টমার ক্রুশ সন্ধান


হযরত শুরাহবীলের কথা শুনে মুসলমানগণ তীর ও তরবারী নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। দামেস্কের লোকজন সবাই যখন জানতে পারল, টমা তার গেট দিয়ে বের হয়ে যুদ্ধ শুরু করেছে এবং তার ক্রুশটি মুসলমানরা নিয়ে গেছে, তখন তারা তার দিকে দৌড়ে আসল। টমা ক্রুশের সন্ধানে এদিক সেদিক তাকাচ্ছিল। হঠাৎ তার দৃষ্টি হযরত শুরাহবীল বিন হাসানার প্রতি পড়ল। তার হাতে ক্রুশ দেখে সে আর ধৈর্য ধারণ করতে পারল না। চিৎকার দিয়ে বলল, ক্রুশ দিয়ে দাও। তোমার মার মৃত্যু হোক।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত আবানের স্ত্রীর হাতে চোখ গেল টমার

📄 হযরত আবানের স্ত্রীর হাতে চোখ গেল টমার


হযরত শুরাহবীল আল্লাহর দুশমন টমাকে তার দিকে এগিয়ে আসতে দেখে ক্রুশ হাত থেকে ছুড়ে মেরে তার মোকাবেলায় নেমে যান। ক্রুশটি মাটিতে গড়াচ্ছে দেখে আল্লাহর দুশমন তার লোকদেরকে গর্জন করে বলল, ক্রুশ তুলে নাও। হযরত আবানের স্ত্রী লোকদের জিজ্ঞেস করলেন, লোকটা কে? বলা হল, সে সম্রাটের মেয়ে জামাই ও আপনার স্বামীর ঘাতক টমা। তখন তিনি তার দিকে দৌড়ে গিয়ে তার প্রতি তীর নিক্ষেপ করেন। তীর টমার ডান চোখে বিদ্ধ হয়। এ কারণে সে হযরত শুরাহবীলের কাছ থেকে সরে যায়। কিন্তু হযরত আবানের স্ত্রী তার দিকে দৌড়ে যান এবং তাকে আরো তীর মারতে চাইলেন। কিন্তু টমার লোকজন তাকে ঢাল দিয়ে রক্ষা করে।

ফন্ট সাইজ
15px
17px