📘 ফুতুহুশ শাম 📄 টমার প্রার্থনা

📄 টমার প্রার্থনা


অতঃপর টমা ইঞ্জিলের পাতায় হাত রেখে বলল-

اللهم إن كنا على الحق فانصرنا ولا تسلمنا لأعدائنا واخذل الظالم منا فإنك به عليم, اللهم إنا نتقرب إليك بالصليب ومن صلب على دينه, وأظهر الآيات الربانية والأفعال اللاهوتية, انصرنا على هؤلاء الظالمين.

“হে আল্লাহ! আমরা যদি সত্যের উপর থাকি, তাহলে আমাদেরকে সাহায্য করুন। আমাদেরকে শত্রুদের হাতে তুলে দেবেন না, আমাদের মধ্যে যে অন্যায়কারী তাকে সাহায্য করবেন না। নিশ্চয় আপনি তার ব্যাপারে অবগত। হে আল্লাহ! আমরা আপনার কাছে ক্রুশ এবং যে তার ধর্মে অটল তার উসিলায় আপনার নৈকট্য কামনা করছি। আপনি অলৌকিক ও ঐশী নিদর্শন দেখান। আমাদেরকে এ যালিমদের উপর সাহায্য করুন”। লোকজন টমার এ দুআ শোনে আত্মবিশ্বাসী হল।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত শুরাহবীলের নির্ভীক উত্তর

📄 হযরত শুরাহবীলের নির্ভীক উত্তর


হযরত শুরাহবীল বিন হাসানার নিকট টমার এসব কথাবার্তা কেমন যেন লাগল, তাই তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন-

“ওহে অভিশপ্ত! তুমি মিথ্যা বলেছ আল্লাহর নিকট ঈসার তুলনা আদমের ন্যায়, তাকে তিনি মাটি দ্বারাই সৃষ্টি করেছেন। তাকে তিনি যতদিন ইচ্ছা জীবিত রাখেন এবং যখন ইচ্ছা তখন তুলে নিলেন।”

📘 ফুতুহুশ শাম 📄 টমার সাথে যুদ্ধ শুরু

📄 টমার সাথে যুদ্ধ শুরু


অতঃপর রুমাস টমার দিকে তীর নিক্ষেপ করেন। তখন টমা তীব্র যুদ্ধ শুরু করে দেয়। সে পাথর ছুড়ে মুসলমানদেরকে বিক্ষিপ্ত করে দিল এবং তীরের আঘাতে কিছু মুসলমানদের আহত করল। আহতদের অন্যতম ছিলেন আবান বিন সাঈদ ইবনুল আস। বিষাক্ত তীরের আঘাতে তিনি ছটফট করছিলেন। সাথীরা তাকে ধরাধরি করে ক্যাম্পে নিয়ে আসে। তারা তার পাগড়িটি খুলে ফেলতে চাইল। তিনি বললেন, পাগড়ী খুলবেন না। পাগড়ী খুললে আমার প্রাণ বের হয়ে যাবে। আমি যা চেয়েছি আল্লাহ আমাকে তা দান করেছেন। কিন্তু সাথীরা তার কথার প্রতি কর্ণপাত না করে তার পাগড়ী খুলে ফেলে।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত আবান বিন সাঈদের শাহাদাত

📄 হযরত আবান বিন সাঈদের শাহাদাত


পাগড়ী খুলে ফেললে তিনি আকাশের দিকে তাকিয়ে দু'আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন- أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله هذا ما وعد الرحمن وصدق المرسلون. “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সা. আল্লাহর রাসূল। এটা সে বস্তু, যার ওয়াদা আল্লাহ দিয়েছেন। রাসূলগণ সত্য বলেছেন। একথা শেষ করতেই তার রূহ প্রভুর নিকট চলে যায়।”

ফন্ট সাইজ
15px
17px