📘 ফুতুহুশ শাম 📄 সম্রাটের মেয়ে জামাই টমার দম্ভোক্তি

📄 সম্রাটের মেয়ে জামাই টমার দম্ভোক্তি


টমা বলল, তোমরা কী উদ্দেশ্যে এসেছো? বলল, জনাব আমাদের দেশের যে অবস্থা তাতো আপনি দেখছেন। এখন আরবরা এসে আমাদেরকে অবরুদ্ধ করে ফেলেছে। তাদের সাথে আমাদের যুদ্ধ করার শক্তি নেই। অতএব, হয়তো আমরা আরবদের দাবী মেনে নিয়ে সন্ধি করি নতুবা সম্রাটের কাছে লোক পাঠিয়ে আমাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমরা তো মৃত্যুর মুখোমুখি এসে পতিত হয়েছি।

টমা তাদের একথা শুনে মৃদু হাসল এবং বলল, তোমরা ধ্বংস হও। আরবরা কি সত্যিই তোমাদের উপর ঝাঁপিড়ে পড়েছে? সম্রাটের মাথার কসম! আরবদের আমি যোদ্ধা মনে করি না। তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোন ভীতি নেই। গেইট খুলে দিলেও তারা ভিতরে প্রবেশ করার সাহস করবে না। টমার একথা শুনে তারা বলল, জনাব! তাদের বড় ছোট সবাই দশ থেকে একশজনের মোকাবেলা করার সাহস রাখে। আর তাদের আমীর হচ্ছে একজন অজেয় বীর। আপনি যদি তাদের সাথে যুদ্ধ করতেই চান, তাহলে আমাদেরও যুদ্ধ করা ছাড়া উপায় নেই।

📘 ফুতুহুশ শাম 📄 টমার প্রতি রোমানদের হুমকি

📄 টমার প্রতি রোমানদের হুমকি


তারা বলল, যেভাবেই হোক আপনি সিদ্ধান্ত নিন। যদি আপনি তাদেরকে বাধা না দেন, তাহলে আমরা গেইট খুলে দিতে বাধ্য হব এবং তাদের সাথে সন্ধি করব। টমা তাদের একথা শুনে দীর্ঘক্ষণ চিন্তা করল এবং তারা যা বলেছে তা ঘটাতে পারে বলে আশংকা করল। বলল, আমিই তোমাদের কাছ থেকে এ আরবদের হটিয়ে দিব এবং তাদের আমীরকে হত্যা করবো। তোমরা শুধু আমার সাথে যুদ্ধ করবে। তারা বলল, আমরা আপনার নেতৃত্বে আমৃত্যু যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। টমা বলল, তাহলে কাল সকালেই তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তারা টমার সিদ্ধান্তে খুশী হয়ে ফিরে গেল।

📘 ফুতুহুশ শাম 📄 ইসলামের সৈন্যদের দামেস্কের চতুর্দিকে টহল দান

📄 ইসলামের সৈন্যদের দামেস্কের চতুর্দিকে টহল দান


রাতে যখন দেমেস্কের লোকজন তাদের দুর্গে ঘুমাচ্ছিল, তখন আল্লাহর রাসূলের সাহাবীরা লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ও নবী সা.-এর উপর দরুদ পড়ে আকাশ বাতাস মুখরিত করে দামেস্ক নগরী পাহারা ও টহল দিচ্ছিলেন। সকাল হলে সবাই জামাতের সহিত নামাজ আদায় করলেন। নামায শেষে হযরত খালিদ হযরত আবু উবাইদা ও তার সাথীদেরকে যুদ্ধ করার নির্দেশ দিলেন।

📘 ফুতুহুশ শাম 📄 টমার যুদ্ধ প্রস্তুতি

📄 টমার যুদ্ধ প্রস্তুতি


হযরত আবু উবাইদা একদিকে তার সাথীদের যুদ্ধ করার নির্দেশ দেন, অন্যদিকে টমা তার নামে নামকৃত টমা গেইটের কাছে আসল। টমা বড় আবেদ ও সাধু প্রকৃতির ছিল। মুশরিক রোমানদের মাঝে তার চেয়ে বড় কোন আবেদ ও যাহেদ ছিল না। তারা তাকে খুব সম্মান করত। সে তার প্রাসাদ থেকে বের হয়। তার মাথায় শোভা পাচ্ছিল মহা ক্রুশ। সে একটি উঁচু স্থানে দাঁড়াল। তার চতুষ্পার্শ্বে বড় বড় সেনাকর্মকর্তারা দাঁড়ায়। কিছু লোক ইঞ্জিল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।

ফন্ট সাইজ
15px
17px