📘 ফুতুহুশ শাম 📄 আরবের বিভিন্ন অঞ্চলের লোকদের জিহাদে যাবার প্রস্তুতি

📄 আরবের বিভিন্ন অঞ্চলের লোকদের জিহাদে যাবার প্রস্তুতি


মক্কাবাসীরা জিহাদের উদ্দেশ্যে মদীনায় আগমনের সামান্য ক'দিন পর সিরিয়ার জিহাদে অংশগ্রহণ করার জন্য আমর বিন মা'দীকারাবের নেতৃত্বে ইয়ামান থেকে একদল লোক আসে। তাদের আগমনের কয়েকদিন পর হযরত মালিক বিন আসতার আল নাখঈর নেতৃত্বে একই উদ্দেশ্যে আরো একদল লোক আগমন করে। হযরত মালিক এসে হযরত আলীর ঘরে উঠলেন। হযরত মালিক হযরত আলীকে অত্যন্ত ভালবাসতেন। তার সাথে তিনি রাসূলুল্লাহর সা. এর যুগে বিভিন্ন যুদ্ধে অংশ গ্রহণ করেছেন।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত খালিদের প্রতি হযরত আবু বকরের পত্র

📄 হযরত খালিদের প্রতি হযরত আবু বকরের পত্র


সিরিয়া বিজয়ের জিহাদে অংশ গ্রহণ করতে মদীনায় আগত লোকদের সংখ্যা নয় হাজারে পূর্ণ হল। সিরিয়ার জিহাদে তাদের অংশ গ্রহণের নিশ্চিত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর হযরত আবু বকর রা. হযরত খালিদ বিন ওয়ালীদ এর নিকট একটি পত্র লিখেন। পত্রটি নিম্নরূপ:

بسم الله الرحمن الرحيم من أبي بكر خليفة رسول الله إلى خالد بن وليد ومن معه من المسلمين.
أما بعد, فإنى أحمد الله الذى لا إله إلا هو وأصلى على نبيه محمد, وأوصيكم وأمركم بتقوى الله في السر والعلانية, وفرحت بما أفاء الله على المسلمين بالنصر وهلاك الكافرين, وأخبرك أن تنزل إلى دمشق إلى أن يأذن الله بفتحها على يدك, فإذا تم لك ذلك فسر إلى حمص وأنطاكية, والسلام عليك ومن معك من المسلمين ورحمة الله وبركاته, وقد تقدم إليك أبطال اليمن وأبطال مكة ويكفيك ابن معد يكرب الزبيدي ومالك بن الأشتر وانزل على المدينة العظمى أنطاكية فإن بها الملك هرقل فإن صالحك فصالحه وإن حاربك فحاربه ولا تدخل الدروب وأقول هذا وإن الأجل قد قرب كل نفس ذائقة الموت)).

বিসমিল্লাহির রাহমানির রাহীম
"আল্লাহর রাসূলের খলীফা আবু বকরের পক্ষ থেকে খালিদ বিন ওয়ালীদ ও তার সঙ্গী মুসলমানদের প্রতি। পর কথা, আমি সে মহান আল্লাহর প্রশংসা করছি, যিনি ছাড়া আর কোন ইলাহ নেই। আর তার নবী মুহাম্মদের জন্য রহমত কামনা করছি। আমি তোমাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলার ওসীয়ত ও নির্দেশ দিচ্ছি। মুসলমানদেরকে বিজয় দান ও কাফিরদের ধ্বংস করে আল্লাহ আমাদের উপর যে অনুগ্রহ করেছেন, তার জন্য আমি আনন্দিত। আল্লাহর হুকুমে আপনার হাতে দামেস্কের পতন না হওয়া পর্যন্ত ওখানে অবস্থান করার নির্দেশ দিচ্ছি। যখন আপনার হাতে দামেস্কের পতন ঘটবে, তখন হিমস ও আন্তাকিয়ার দিকে যাত্রা করবেন। আপনি ও আপনার সহযোদ্ধা সকল মুসলমানের উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

ইয়ামান ও মক্কার বীরগণ আপনার দিকে রওয়ানা হয়েছে। আর আপনার জন্য আসওয়াদ বিন মা'দিকারাব ও আমের বিন আলআশতারই যথেষ্ট। মহাশহর আন্তাকিয়ার দিকে অবশ্যই রওয়ানা হবেন। কারণ, সেখানে সম্রাট হিরোক্লিয়াস থাকেন। তিনি যদি আপনার সাথে সন্ধি করতে চান, তাহলে সন্ধি করবেন। আর যদি যুদ্ধ করেন, তাহলে আপনিও যুদ্ধ করবেন। দারুবের দিকে এখন যাবেন না। এ টুকুই আপনাকে বলছি। হয়তো আমার মৃত্যুক্ষণ ঘনিয়ে এসেছে। প্রত্যেক প্রাণীই মরণশীল।”

পত্রটিতে মোহর মেরে হযরত আবদুর রহমানকে দিয়ে বললেন, তুমিই সিরিয়া থেকে পত্র নিয়ে এসেছ, অতএব তুমিই তার উত্তর নিয়ে যাও। হযরত আবদুর রহমান পত্র নিয়ে দামেস্কের দিকে রওয়ানা হয়ে গেলেন।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত খালিদের দেমস্ক পৌঁছার সংবাদ পেয়ে রোমানদের অবস্থা

📄 হযরত খালিদের দেমস্ক পৌঁছার সংবাদ পেয়ে রোমানদের অবস্থা


হযরত খালিদ হযরত আবু বকরের নিকট পত্র পাঠিয়ে দামেস্কের দিকে রওয়ানা হয়ে যান। এর পূর্বেই দামেস্কের লোকেরা আজনাদীনে তাদের নেতা নিহত ও সৈন্যদের পরাজয়ের ঘটনার খবর পায়। তাই তারা মুসলমানদের ভয়ে দামেস্কের বিভিন্ন দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং নগরীর সীমানা দেয়ালের উপর ক্রুশ ও ঝান্ডা তুলে রাখে। হযরত খালিদের নেতৃত্বে মুসলিম বাহিনীকে পঙ্গপালের মতো ধেয়ে আসতে দেখে তারা ভাবল, আর বুঝি রক্ষা নেই।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত খালিদের পরামর্শ

📄 হযরত খালিদের পরামর্শ


হযরত খালিদ ইসলামের সৈন্যদের নিয়ে দামেস্ক নগরীর এক কিলোমিটার দূরবর্তী 'দাইয়িরেখালিদ'-এ তাঁবু ফেললেন। সেখানে তিনি বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসলিম গভর্ণরদের নিয়ে পরামর্শে বসলেন। তিনি হযরত আবু উবাইদাকে বললেন, আপনি জানেন, আমরা এখান থেকে চলে যাওয়ার সময় এরা আমাদের সাথে কী রকম আচরণ করেছিল। তারা আমাদের পিছন থেকে এসে আমাদের নারী ও শিশুদের বন্দী করেছিল। অতএব, আপনি এখন আপনার সাথে থাকা সৈন্যদের নিয়ে জাবিয়া গেইটে গিয়ে অবস্থান করুন। ভুলেও তাদেরকে নিরাপত্তা দিবেন না। তাহলে তারা আপনার সাথে প্রতারণা করবে। আর আপনি গেইট থেকে একটু দূরে থাকবেন। তাদের সাথে যুদ্ধ করতে থাকুন। তাদের লোকজন বেশি দেখে মন ভাঙ্গা হবেন না। নিজের স্থান থেকে হটবেন না। সব সময় ঐ কাফিরদের ব্যাপারে সতর্ক থাকবেন।

ফন্ট সাইজ
15px
17px