📘 ফুতুহুশ শাম 📄 রোমান সেনাপতি ওয়ারদানের দম্ভোক্তি

📄 রোমান সেনাপতি ওয়ারদানের দম্ভোক্তি


ওয়ারদান বলল, সম্রাট! আমি আপনার কথা শুনলাম ও মেনে নিলাম। শীঘ্রই আপনার কাছে খবর পৌঁছবে যে আমি আপনার কাছে খালিদ বিন ওয়ালিদ ও তার সাথীদের মাথা নিয়ে উপস্থিত হচ্ছি। আমি তাদের সবাইকে পরাজিত করব। এরপর হিজাযে প্রবেশ করব। হিজাযে প্রবেশ করে কাবা- মক্কা ও মদীনাকে ধ্বংস না করে ফিরব না।

📘 ফুতুহুশ শাম 📄 রোম সম্রাটের ব্যর্থ লোভ প্রদর্শন

📄 রোম সম্রাটের ব্যর্থ লোভ প্রদর্শন


সম্রাট তার কথা শুনে বললেন- "ইঞ্জিলের সত্যতার শপথ! তুমি যদি তা করতে পার, তাহলে তারা যেসব অঞ্চল পদানত করেছে, সে সবের নিরঙ্কুশ কর্তৃত্ব তোমাকে দান করব এবং এ ব্যাপারে লিখিত অঙ্গিকার করব যে, তুমি আমার পরে আমার স্থলাভিষিক্ত হবে। অতঃপর তাকে স্বর্ণের একটি ক্রুশ দিলেন। যার চার পাশে রয়েছে চারটি অমূল্য ইয়াকুত পাথর। আর তাকে বললেন, যখন তুমি শত্রুর সাথে মোকাবেলায় অবতীর্ণ হবে, তখন এটাকে সামনে রাখবে। এটা তোমাকে সাহায্য করবে।"

ওয়ারদান ক্রুশ নিয়ে গীর্জায় প্রবেশ করে মা'মুদিয়ার পানিতে ডুব দেয় এবং তাকে গীর্জায় রক্ষিত সুগন্ধি মেখে দেওয়া হয়। আর পুরোহিতরা তার জন্য কল্যাণের দু'আ করেন।

📘 ফুতুহুশ শাম 📄 রোম সম্রাটের গোপন কৌশলের আশ্রয় গ্রহণ

📄 রোম সম্রাটের গোপন কৌশলের আশ্রয় গ্রহণ


অতঃপর সে দ্রুত বের হয়ে শহরের বাইরে এসে তাঁবু স্থাপন করে। সৈন্যরা সবাই গিয়ে যখন তাঁবুর কাছে পৌঁছে, তখন সম্রাট ও তার সভাসদ তাদেরকে বিদায় জানাতে সেখানে যান। সম্রাট তাদের সাথে লোহার সেতু পর্যন্ত যাওয়ার পর তাদেরকে বিদায় জানান।

অতঃপর ওয়ারদান হামাতে এসে থামে এবং খুব দ্রুত আজনাদীনে অবস্থানকারী রোম সৈন্যদের কাছে একটি পত্র লিখে। পত্রে তাদেরকে আজনাদীনের সকল পথে অবস্থান গ্রহণ করার জন্য বলা হয়। যাতে আমর ইবনুল আস তাঁর সৈন্যদের নিয়ে হযরত খালিদের কাছে পৌঁছতে না পারেন।

দূত পত্র নিয়ে চলে যাওয়ার পর ওয়ারদান সেনা কর্মকর্তাদের ডেকে বলল, আমি চাই শত্রুদের অজান্তে মারাসের পথ দিয়ে গিয়ে তাদের উপর হামলা কর, যাতে তাদের কেউ প্রাণে রক্ষা না পায়। রাত হলে তারা ওয়াদিউল হায়াতের পথ দিয়ে রওয়ানা হয়।

📘 ফুতুহুশ শাম 📄 দামেস্কবাসীর প্রতিরোধ

📄 দামেস্কবাসীর প্রতিরোধ


হযরত শাদ্দাদ বিন আউস বলেন, হযরত খালিদ কালুস ও আযাযীরকে হত্যা করার পর মুসলমানদের দামেস্কে ঢুকে পড়ার নির্দেশ দেন। তখন আমাদের কিছু লোক পাথর ও তীর নিয়ে তাদের দিকে অগ্রসর হয়। আমাদেরকে দেখে দামেস্কেবাসী দেওয়ালের উপর থেকে আমাদের দিকে তীর ও পাথর নিক্ষেপ শুরু করে। আমরা তাদেরকে অবরোধ করে রাখলাম। এতে তারা ধ্বংস হয়ে যাওয়ার ভয় করল। আমরা তাদেরকে বিশ দিন পর্যন্ত অবরোধ করে রাখলাম।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية