📘 ফুতুহুশ শাম 📄 হযরত আবু উবাইদা-খালিদ কথা বিনিময়

📄 হযরত আবু উবাইদা-খালিদ কথা বিনিময়


হযরত হিলাল আল কাশআমী বলেন, হযরত আবু উবাইদা এসে মুসলমানদেরকে হযরত খালিদ কোথায় জিজ্ঞেস করেন। তারা বলল, তিনি যুদ্ধের ময়দানে, তিনি রোমদের এক নেতাকে বন্দী করেছেন। একথা শোনে হযরত আবু উবাইদা ময়দানে গিয়ে হযরত খালিদের কাছে পৌঁছেন। হযরত খালিদের কাছে গেলে তিনি ঘোড়া থেকে নেমে হেঁটে চলতে চাইলেন। হযরত খালিদ তা না করার অনুরোধ জানালেন। কাছে এসে তিনি হযরত খালিদের সঙ্গে মোসাফাহা করলেন। হযরত খালিদকে দিয়ে যখন তিনি বললেন, ওহে আবু সোলাইমান! আবুবকর সিদ্দিক পত্রে আপনাকে আমার উপর অগ্রাধিকার দিয়েছেন এবং আপনাকে আমার উপর আমীর নিযুক্ত করেছেন, তখন আমি খুশি হয়েছি এবং আপনার প্রতি আমার অন্তরে কোন বিদ্বেষ সৃষ্টি হয়নি। কারণ, আপনার যুদ্ধকৌশল সম্পর্কে আমি অবহিত। তখন হযরত খালিদ বললেন, আমি আপনার পরামর্শ ছাড়া কোন কাজ করব না। আল্লাহর কসম! যদি খলিফার নির্দেশ মানা ফরজ না হত, তা হলে আমি খলিফার এ আদেশ মানতাম না। কারণ, আপনি আমার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন আর রাসুলুল্লাহ সা. আপনার সম্পর্কে বলেছেন- أَبُو عُبَيْدَةَ أَمِينٌ هَذِهِ الْأُمَّةِ “আবু উবাইদা এ উম্মতের বিশেষ আমানতদার ব্যক্তি"। হযরত খালিদের কথায় হযরত আবু উবাইদা সন্তুষ্ট হলেন এবং হযরত খালিদ সওয়ার হওয়ার জন্য ঘোড়া পেশ করলেন। হযরত খালিদ ঘোড়ায় সওয়ার হলেন এবং হযরত আবু উবাইদাকে বললেন, আমীর সাহেব! শত্রুরা বিপর্যস্ত হয়েছে এবং তাদের অন্তরে ভীতি সৃষ্টি হয়েছে। তারা কালুস ও আযাযীরের গ্রেফতারে মনভাঙ্গা হয়ে পড়েছে। হযরত খালিদ হযরত আবু উবাইদাকে উভয় শত্রু সেনাপতির ঘটনা বলতে বলতে দাইয়িরে এসে পৌঁছলেন। ওখানে উভয়ে থামলেন। তখন মুসলমানরা তাদের সাথে সালাম বিনিময় করল।

📘 ফুতুহুশ শাম 📄 মুসলিম বাহিনীর সাথে দামেস্কবাসীর যুদ্ধ

📄 মুসলিম বাহিনীর সাথে দামেস্কবাসীর যুদ্ধ


পরের দিন দেখা গেল, দামেস্কবাসী যুদ্ধের জন্য পূর্ণ রূপে প্রস্তুত। রোম সম্রাটের মেয়ে জামাইকে তাদের সেনাপতি করা হল। তারা যখন ময়দানে আসলো, তখন হযরত খালিদ হযরত আবু উবাইদাকে বললেন, শত্রুরা বিপর্যস্ত ও তাদের অন্তর আমাদের ভয়ে ভীত। অতএব, আমাদের সাথে আপনিও তাদের উপর হামলা করুন। হযরত আবু উবাইদা বললেন, ঠিক আছে। অতঃপর হযরত খালিদ, আবু উবাইদা ও মুসলমানরা রোমানদের উপর গিয়ে তীব্র গতিতে হামলা শুরু করলেন এবং সবাই তাকবীর ধ্বনি তুললেন। তাদের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হল এবং রোমানদের লাশ পড়তে লাগল। সাহাবীরা সকলেই বীর বিক্রমে জেহাদ করলেন। তাদের আক্রমণে কাফেররা দিশেহারা হয়ে গেল।

📘 ফুতুহুশ শাম 📄 শত্রুদের পরাজয় ও ক্ষয়ক্ষতি

📄 শত্রুদের পরাজয় ও ক্ষয়ক্ষতি


হযরত আমের বিন তুফাইল বলেন, আমাদের একজন রোমানদের একশ দশজনকে পরাজিত করেছিল। কিছুক্ষণ পর দেখা গেল তারা পালানো আরম্ভ করেছে। আর আমরা দাইয়ির থেকে পূর্ব গেইট পর্যন্ত যাদেরকে পেয়েছি হত্যা করেছি। দামেস্কের লোকজন তাদের সৈন্যদের পরাজয় দেখে নগরীর দরজা সমূহ বন্ধ করে দেয়। কিন্তু বাইরে তাদের অনেক সৈন্য রয়ে যায়। হযরত কাইস বিন হুরায়রা বলেন, অতঃপর আমরা তাদের কতককে হত্যা করেছি ও কতককে বন্দী করেছি।

📘 ফুতুহুশ শাম 📄 দামেস্ক অবরোধ

📄 দামেস্ক অবরোধ


হযরত খালিদ যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে হযরত আবু উবাইদাকে বললেন, আমার পরামর্শ হচ্ছে আমি পূর্ব গেটে গিয়ে অবস্থান করব, আর আপনি জাবিয়া গেটে গিয়ে অবস্থান করবেন। হযরত আবু উবাইদা বললেন, এটা সঠিক রায়। হযরত খালিদ অর্ধেক মুসলমানকে নিয়ে পূর্ব গেটে অবস্থান গ্রহণ করলেন, আর হযরত আবু উবাইদা বাকী অর্ধেক মুসলমানকে নিয়ে জাবিয়া গেটে অবস্থান গ্রহণ করলেন। দামেস্কবাসী যখন এ অবস্থা দেখল, তখন তাদের অন্তরে ভয় ঢুকে গেল।

ফন্ট সাইজ
15px
17px