📘 ফুতুহুশ শাম 📄 বসরায় আরেক অভিযান

📄 বসরায় আরেক অভিযান


হযরত আবু উবাইদা খাতিবে ওয়াহী শুরাহবীল বিন হাসানাকে চার হাজার সৈন্য দিয়ে বসরার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। তিনি সৈন্যদের নিয়ে বসরার উপকন্ঠে এসে পৌঁছেন। বসরার যিনি শাসক ছিলেন, তার নাম ছিল রুমাস। সম্রাট হিরোক্লিয়াসের নিকট তার বিশেষ মর্যাদা ছিল। তিনি পূর্ববর্তী কিতাব ও ইতিহাস সর্ম্পকে ভাল ধারণা রাখতেন। রোমানরা বিভিন্ন প্রান্ত থেকে তার সাক্ষাত লাভ ও প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য তার নিকট এসে সমবেত হত। তিনি লোকজনের সাথে খুব সম্ভাব বজায় রেখে চলতেন। তার এক হাজার সৈন্য ছিল। আরবরা ইয়ামন ও হিজায থেকে তাদের ব্যাবসায়িক পণ্য দ্রব্য নিয়ে ওখানে আসা যাওয়া করত। বাৎসরিক মেলার সময় বসরার শাসকের জন্য একটি সিংহাসন তৈরী করা হত। তিনি সেখানে এসে বসলে লোকজন এসে তার চর্তুপাশ্বে ঘিরে বসত এবং তাঁর জ্ঞান ও প্রজ্ঞা থেকে উপকৃত হত। একদিন তারা মেলার সময় শাসকের কাছে বসে তার কথা শুনছিল। এসময় শুরাহবীল বিন হাসানা ও তার সৈন্যদের আগমনের খবর ছড়িয়ে পড়ে। তিনি এ খবর শুনে দ্রুত ঘোড়ায় সওয়ার হলেন এবং মানুষকে ডাকলেন। মানুষ তার ডাকে সাড়া দিলে তিনি বললেন, কেউ কোন কথা বলবেন না। আমরা আগে তাদের কথা শুনি ও অবস্থা জেনে নিই। অতঃপর তিনি হযরত শুরাহবীল বিন হাসানা ও তার বাহিনীর কাছে যান। তাকে দেখে হযরত শুরাহবীল তাঁর দিকে এগিয়ে গেলেন। যখন তিনি তার কাছে এসে পৌঁছেন, তখন শাসক বললেন, আপনাদের পরিচয় কী? হযরত শুরাহবীল বললেন, আমরা তওরাত ও ইঞ্জিলে উল্লেখিত নিরক্ষর কুরাইশী ও হাশেমী নবী মুহাম্মদের সাহাবী। তখন রুমাস বললেন, আল্লাহ তা'আলা তাঁর সাথে কী আচরণ করেছেন? হযরত শুরাহবীল বললেন, আল্লাহ তাঁকে তাঁর কাছে ফিরিয়ে নিয়েছেন। রুমাস বললেন, তাঁর পরে তার স্থানে কে সমাসীন হয়েছেন? শুরাহবীল বললেন, আতীক বিন আবু কহাফা বিন বকর বিন তাইম বিন মুররা। তখন রুমাস বললেন, আমার ধর্মের শপথ! আমি জানি আপনারা সত্যের উপর এবং আপনারা নিশ্চিত ভাবে সিরিয়া ও ইরাক দখল করে নিবেন। যদি আপনারা ছোট দল হন এবং আমরা বড় দল হই, তাহলে আমি আপনাদের প্রতি করুণা করবো। তবে এখন আপনারা দেশে ফিরে যান। আমরা আপনাদের কিছু করবো না। আর হে আমার ভাই জেনে রাখুন, আবু বকর হচ্ছে আমার সাথী ও বন্ধু। তিনি যদি উপস্থিত থাকতেন, তাহলে তিনি আমার সাথে লড়াই করতেন না। তখন হযরত শুরাহবীল বললেন, আপনি যদি তার ছেলে বা চাচাত ভাইও হতেন তবুও তিনি আপনাকে তাঁর দ্বীন গ্রহণ না করলে ক্ষমা করতেন না। কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তার নিজের কোন এখতিয়ার নেই। কেননা তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আর আল্লাহ তাকে আপনাদের সাথে জিহাদ করার জন্য আদেশ করেছেন। আমরা তিনটির কোন একটি না হলে এখান থেকে ফিরে যাব না। হয়ত আপনারা আমাদের দ্বীনে প্রবেশ করবেন নতুবা জিযয়া দিবেন। আর তা না হলে তরবারি। তখন রুমাস বললেন, আমার দ্বীন নিয়ে আমি যা বিশ্বাস করি, তা হচ্ছে আপনাদের সাথে লড়াই করা যাবে না। কারণ, আপনারা সত্যের উপর প্রতিষ্ঠিত। আমি চাচ্ছি, রোমানদের কাছে গিয়ে তাদের মতামত জেনে আসতে। তখন শুরাহবীল বললেন, আপনি তাদের কাছে যান এবং আমাদের সাথে ইসলামের সত্যতার ব্যাপারে যা বলেছেন, তা তাদের নিকটও বলবেন। রুমাস তার লোকদের কাছে ফিরে গিয়ে তাদেরকে একত্রিত করলেন এবং বললেন- يا أهل دين النصرانية وبنى ماء المعمودية ! إن الذى كنتم تعتقدونه في كتبكم من الخروج من بلادكم ودياركم ونهب أموالكم قد قرب، وهذا وقته وزمانه ، ولستم أعظم جيشا من روبيس سار إلى شرذمة من العرب بأرض فلسطين، فقتل وقتل من معه وانهزم الباقون، وقد بلغني أن رجلا منهم قد خرج من أرض السماوة صوب العراق اسمه خالد بن الوليد وقد فتح أركة والسخة وتدمر وحوران، وهو عن قريب يحضر إليكم، والصواب أن تؤدوا الجزية عن يد إليهم وينصرفون عنكم “হে খ্রীষ্টান ধর্মের অনুসারী ও মা'মুদিয়ার পানির ছেলেরা, তোমরা তোমাদের কিতাব সমূহে তোমাদের দেশান্তর, ঘর থেকে বিতাড়ন ও তোমাদের সম্পদ লুণ্ঠনের যে উল্লেখ পেয়েছ, তা এখন নিকটবর্তী এবং তা সংঘটিত হবার সময় এখনই। তোমরা সল্প সংখ্যক আরবদের থেকে ফিলিস্তিন রক্ষা করতে যাওয়া রোবীসের সৈনিকদের চেয়ে অধিক নও। রোবীস তার বাহিনীসহ নিহত হয়েছেন। আর তার বাহিনীর যারা জীবিত ছিল, তারা পরাজিত হয়েছে। আমার কাছে খবর পৌঁছেছে যে, খালিদ বিন ওয়ালিদ নামে তাদের একজন লোক সামাওয়াত থেকে ইরাকের দিকে গেছে এবং আরাকা, সাখানা, তাদাম্মুর ও হাওরান জয় করে নিয়েছেন। তিনি শীঘ্রই তোমাদের কাছে এসে উপস্থিত হচ্ছেন। তাই এখন তোমাদের সঠিক কাজ হবে এ আরবদের জিযয়া প্রদান করা। তাহলে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে না"। কিন্তু তার লোকেরা যখন এ কথা শুনলো, তখন তারা ক্রোধে জ্বলে ওঠে হৈ চৈ শুরু করলো এবং তাকে হত্যা করতে উদ্যত হল। তখন রুমাস কৌশলের আশ্রয় নিয়ে বলল, লোকজন! আমি দ্বীনের প্রতি তোমাদের কতটুকু টান আছে, তা পরীক্ষা করে দেখেছি মাত্র। এখন তাদের উপর ঝাঁপিয়ে পড়। আমি তোমাদের আগে থাকব। তখন লোকজন সবাই গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। যুদ্ধের সরঞ্জাম নিয়ে তারা বাহনে সওয়ার হয়ে মসুলমানদের উপর হামলার জন্য অগ্রসর হল। শুরাহবীল বিন হাসানা যখন রোমানদের যুদ্ধ প্রস্তুতি দেখতে পেলেন, তখন তার সাথীদের উদ্দেশ্যে বললেন- اعلموا رحمكم الله، أن رسول الله صلى الله عليه وسلم قال : الجنة تحت ظلال السيوف وأحب ما يقرب إلى الله قطرة دم في سبيل الله أو دمعة جرة في جوف الليل من خشية الله. قال الله تعالى ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوْ اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُمْ مُسْلِمُونَ) "আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। জেনে রাখুন, রাসুলুল্লাহ সা. বলেছেন, 'জান্নাত তরবারীর ছায়াতলে। আর যেসব বস্তুর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, তার মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয় জিনিস হচ্ছে ঐ রক্তের ফোঁটা, যা আল্লাহর রাস্তায় প্রবাহিত হয়েছে এবং ঐ অশ্রুর ফোঁটা যা মধ্যরাতে আল্লাহর ভয়ে দু'চোখ থেকে ঝরেছে'। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় কর এবং মুসলমান হওয়া ব্যতীত মৃত্যু বরণ করো না"। অতঃপর তিনি মসুলমানদের নিয়ে শত্রুদের উপর চড়াও হন। আবদুল্লাহ বিন আদী রা. বলেন, শত্রুরা আমাদের নিকট এসে আমদেরকে টার্গেট করল এবং ১২ হাজার সৈন্য নিয়ে আমাদের উপর হামলা শুরু করল। আমরা তাদের মাঝে কালো উটের চামড়ার উপর সাদা দাগের মত ছিলাম। আমরা তাদের সাথে ধৈর্য সহকারে যুদ্ধ করলাম। দুপুর পর্যন্ত যুদ্ধ স্থায়ী হল। শত্রুরা আমাদেরকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠল। ঐ সময় আমি শুরাহবীল বিন হাসানাকে আসমানের দিকে হাত তুলে এ দোয়া করতে দেখলাম-

হযরত আবু উবাইদা খাতিবে ওয়াহী শুরাহবীল বিন হাসানাকে চার হাজার সৈন্য দিয়ে বসরার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। তিনি সৈন্যদের নিয়ে বসরার উপকন্ঠে এসে পৌঁছেন। বসরার যিনি শাসক ছিলেন, তার নাম ছিল রুমাস। সম্রাট হিরোক্লিয়াসের নিকট তার বিশেষ মর্যাদা ছিল। তিনি পূর্ববর্তী কিতাব ও ইতিহাস সর্ম্পকে ভাল ধারণা রাখতেন। রোমানরা বিভিন্ন প্রান্ত থেকে তার সাক্ষাত লাভ ও প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য তার নিকট এসে সমবেত হত। তিনি লোকজনের সাথে খুব সম্ভাব বজায় রেখে চলতেন। তার এক হাজার সৈন্য ছিল। আরবরা ইয়ামন ও হিজায থেকে তাদের ব্যাবসায়িক পণ্য দ্রব্য নিয়ে ওখানে আসা যাওয়া করত। বাৎসরিক মেলার সময় বসরার শাসকের জন্য একটি সিংহাসন তৈরী করা হত। তিনি সেখানে এসে বসলে লোকজন এসে তার চর্তুপাশ্বে ঘিরে বসত এবং তাঁর জ্ঞান ও প্রজ্ঞা থেকে উপকৃত হত। একদিন তারা মেলার সময় শাসকের কাছে বসে তার কথা শুনছিল। এসময় শুরাহবীল বিন হাসানা ও তার সৈন্যদের আগমনের খবর ছড়িয়ে পড়ে। তিনি এ খবর শুনে দ্রুত ঘোড়ায় সওয়ার হলেন এবং মানুষকে ডাকলেন। মানুষ তার ডাকে সাড়া দিলে তিনি বললেন, কেউ কোন কথা বলবেন না। আমরা আগে তাদের কথা শুনি ও অবস্থা জেনে নিই। অতঃপর তিনি হযরত শুরাহবীল বিন হাসানা ও তার বাহিনীর কাছে যান। তাকে দেখে হযরত শুরাহবীল তাঁর দিকে এগিয়ে গেলেন। যখন তিনি তার কাছে এসে পৌঁছেন, তখন শাসক বললেন, আপনাদের পরিচয় কী? হযরত শুরাহবীল বললেন, আমরা তওরাত ও ইঞ্জিলে উল্লেখিত নিরক্ষর কুরাইশী ও হাশেমী নবী মুহাম্মদের সাহাবী। তখন রুমাস বললেন, আল্লাহ তা'আলা তাঁর সাথে কী আচরণ করেছেন? হযরত শুরাহবীল বললেন, আল্লাহ তাঁকে তাঁর কাছে ফিরিয়ে নিয়েছেন। রুমাস বললেন, তাঁর পরে তার স্থানে কে সমাসীন হয়েছেন? শুরাহবীল বললেন, আতীক বিন আবু কহাফা বিন বকর বিন তাইম বিন মুররা। তখন রুমাস বললেন, আমার ধর্মের শপথ! আমি জানি আপনারা সত্যের উপর এবং আপনারা নিশ্চিত ভাবে সিরিয়া ও ইরাক দখল করে নিবেন। যদি আপনারা ছোট দল হন এবং আমরা বড় দল হই, তাহলে আমি আপনাদের প্রতি করুণা করবো। তবে এখন আপনারা দেশে ফিরে যান। আমরা আপনাদের কিছু করবো না। আর হে আমার ভাই জেনে রাখুন, আবু বকর হচ্ছে আমার সাথী ও বন্ধু। তিনি যদি উপস্থিত থাকতেন, তাহলে তিনি আমার সাথে লড়াই করতেন না। তখন হযরত শুরাহবীল বললেন, আপনি যদি তার ছেলে বা চাচাত ভাইও হতেন তবুও তিনি আপনাকে তাঁর দ্বীন গ্রহণ না করলে ক্ষমা করতেন না। কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তার নিজের কোন এখতিয়ার নেই। কেননা তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আর আল্লাহ তাকে আপনাদের সাথে জিহাদ করার জন্য আদেশ করেছেন। আমরা তিনটির কোন একটি না হলে এখান থেকে ফিরে যাব না। হয়ত আপনারা আমাদের দ্বীনে প্রবেশ করবেন নতুবা জিযয়া দিবেন। আর তা না হলে তরবারি। তখন রুমাস বললেন, আমার দ্বীন নিয়ে আমি যা বিশ্বাস করি, তা হচ্ছে আপনাদের সাথে লড়াই করা যাবে না। কারণ, আপনারা সত্যের উপর প্রতিষ্ঠিত। আমি চাচ্ছি, রোমানদের কাছে গিয়ে তাদের মতামত জেনে আসতে। তখন শুরাহবীল বললেন, আপনি তাদের কাছে যান এবং আমাদের সাথে ইসলামের সত্যতার ব্যাপারে যা বলেছেন, তা তাদের নিকটও বলবেন। রুমাস তার লোকদের কাছে ফিরে গিয়ে তাদেরকে একত্রিত করলেন এবং বললেন- “হে খ্রীষ্টান ধর্মের অনুসারী ও মা'মুদিয়ার পানির ছেলেরা, তোমরা তোমাদের কিতাব সমূহে তোমাদের দেশান্তর, ঘর থেকে বিতাড়ন ও তোমাদের সম্পদ লুণ্ঠনের যে উল্লেখ পেয়েছ, তা এখন নিকটবর্তী এবং তা সংঘটিত হবার সময় এখনই। তোমরা সল্প সংখ্যক আরবদের থেকে ফিলিস্তিন রক্ষা করতে যাওয়া রোবীসের সৈনিকদের চেয়ে অধিক নও। রোবীস তার বাহিনীসহ নিহত হয়েছেন। আর তার বাহিনীর যারা জীবিত ছিল, তারা পরাজিত হয়েছে। আমার কাছে খবর পৌঁছেছে যে, খালিদ বিন ওয়ালিদ নামে তাদের একজন লোক সামাওয়াত থেকে ইরাকের দিকে গেছে এবং আরাকা, সাখানা, তাদাম্মুর ও হাওরান জয় করে নিয়েছেন। তিনি শীঘ্রই তোমাদের কাছে এসে উপস্থিত হচ্ছেন। তাই এখন তোমাদের সঠিক কাজ হবে এ আরবদের জিযয়া প্রদান করা। তাহলে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে না"। কিন্তু তার লোকেরা যখন এ কথা শুনলো, তখন তারা ক্রোধে জ্বলে ওঠে হৈ চৈ শুরু করলো এবং তাকে হত্যা করতে উদ্যত হল। তখন রুমাস কৌশলের আশ্রয় নিয়ে বলল, লোকজন! আমি দ্বীনের প্রতি তোমাদের কতটুকু টান আছে, তা পরীক্ষা করে দেখেছি মাত্র। এখন তাদের উপর ঝাঁপিয়ে পড়। আমি তোমাদের আগে থাকব। তখন লোকজন সবাই গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। যুদ্ধের সরঞ্জাম নিয়ে তারা বাহনে সওয়ার হয়ে মসুলমানদের উপর হামলার জন্য অগ্রসর হল। শুরাহবীল বিন হাসানা যখন রোমানদের যুদ্ধ প্রস্তুতি দেখতে পেলেন, তখন তার সাথীদের উদ্দেশ্যে বললেন- "আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। জেনে রাখুন, রাসুলুল্লাহ সা. বলেছেন, 'জান্নাত তরবারীর ছায়াতলে। আর যেসব বস্তুর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, তার মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয় জিনিস হচ্ছে ঐ রক্তের ফোঁটা, যা আল্লাহর রাস্তায় প্রবাহিত হয়েছে এবং ঐ অশ্রুর ফোঁটা যা মধ্যরাতে আল্লাহর ভয়ে দু'চোখ থেকে ঝরেছে'। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় কর এবং মুসলমান হওয়া ব্যতীত মৃত্যু বরণ করো না"। অতঃপর তিনি মসুলমানদের নিয়ে শত্রুদের উপর চড়াও হন। আবদুল্লাহ বিন আদী রা. বলেন, শত্রুরা আমাদের নিকট এসে আমদেরকে টার্গেট করল এবং ১২ হাজার সৈন্য নিয়ে আমাদের উপর হামলা শুরু করল। আমরা তাদের মাঝে কালো উটের চামড়ার উপর সাদা দাগের মত ছিলাম। আমরা তাদের সাথে ধৈর্য সহকারে যুদ্ধ করলাম। দুপুর পর্যন্ত যুদ্ধ স্থায়ী হল। শত্রুরা আমাদেরকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠল। ঐ সময় আমি শুরাহবীল বিন হাসানাকে আসমানের দিকে হাত তুলে এ দোয়া করতে দেখলাম-

📘 ফুতুহুশ শাম 📄 কবুল হল দু’আ

📄 কবুল হল দু’আ


يَا حَيُّ يَا قَيُّومُ يَا بَدِيعَ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، اللهُمَّ انصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ “হে চিরঞ্জীব! হে অবিনশ্বর সত্তা! হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা! হে মহত্ব ও সম্মানিত আল্লাহ! আমাদেরকে কাফিরের উপর সাহায্য করুন"। আবদুল্লাহ বিন আদী বলেন, শুরাহবিল তার দোয়া শেষ করতে না করতেই মহান শক্তিধর আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে। হঠাৎ দেখা গেল, হাওরানের দিক থেকে ইসলামের ঝান্ডা নিয়ে মুসলিম বীরগণ আগমন করছেন। তাদের মধ্য থেকে দু'জন অশ্বারোহী চিৎকার ও হুংকার দিয়ে আমাদের কাছে আগে চলে আসেন। একজন এসে বলেন- يا شرحبيل بن حسنة أبشر النصر لدিন الله، أنا الفارس الصنديد والبطل المجيد أنا خالد بن الوليد. "হে শুরাহবীল বিন হাসানা! আল্লার দ্বীনের জন্য সাহায্যের সুসংবাদ গ্রহণ কর। আমি মজবুত অশারোহী ও উন্নত বীর। আমি খালিদ ইবনুল ওয়ালিদ"। আরেকজন বলছেন, 'আমি আবদুর রহমান বিন আবু বকর আস সিদদীক'। চারদি থেকে মুসলিম বাহিনী রনাঙ্গনে এসে পৌঁছে। পিছনের ঝান্ডা যার হাতে ছিল, তিনি হচ্ছেন রাফে বিন উমাইরা আত-তাঈ। মাসীরা বিন মাসরুক আল আবাসী বলেন, আল্লার কসম! হযরত খালেদের হুংকার শোনে রোমানদের কলরব বন্ধ হয়ে গেল। মুসলমানরা একে অপরের কাছে এসে সালাম বিনিময় করল। শুরাহবীল হাসানা এসে হযরত খালিদকে সালাম করেন। তখন হযরত খলিদ তাকে বললেন, হে শুরাহবীল! তুমি কি জাননা এটা সিরিয়া ও ইরাকের বন্দর, এখানে রোমানদের সেনাপতি ও সৈন্যরা অবস্থান করে! এখানে তুমি মুসলমানদের নিয়ে কোন বুদ্ধিতে আসলে? তিনি বললেন, একমাত্র আবু উবাইদার নির্দেশে।

📘 ফুতুহুশ শাম 📄 স্থগিত করা হল যুদ্ধ

📄 স্থগিত করা হল যুদ্ধ


তখন হযরত খালিদ বললেন, আবু উবাইদা একজন নিষ্ঠাবান লোক, তবে তাঁর যুদ্ধের কৌশল ও স্থান সম্পর্কে ধারণা কম। অতঃপর তিনি মুসলমানদেরকে রনাঙ্গন থেকে ফিরে আসতে বললেন। তারা ফিরে আসার পর ক্লান্তি দূর করার জন্য সবাই একটু আরাম করল।

📘 ফুতুহুশ শাম 📄 আবার যুদ্ধের প্রস্তুতি

📄 আবার যুদ্ধের প্রস্তুতি


এর পরের দিন দেখা গেল, বসরার সৈন্যরা মুসলমানদের উপর হামলা করার জন্য ধেয়ে আসছে। হযরত খালিদ এ অবস্থা দেখে বললেন, আমরা ও আমাদের অশ্ব সমূহের ক্লান্তির খবর জানার পরও যেহেতু রোমানরা আমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়েছে, অতএব আর দেরী না করে সবাই নিজ নিজ বাহনে উঠে পড়ুন। আল্লাহ আপনাদের উপর রহমত নাযিল করুন। মুসলমানরা একথা শোনে নিজ নিজ সরঞ্জাম নিয়ে বাহনে উঠে পড়ে। হযরত খালিদ সৈন্যদেরকে বিন্যস্ত করতে গিয়ে রাফে' বিন উমাইরা আত-তাঈকে ডান দিকে এবং দিরার বিন আয়ূরকে বাম দিকে রাখলেন। দিরার একজন যুদ্ধ-প্রিয় যুবক ছিলেন। আর পিছনে রাখলেন আবদুর রহমান বিন আবু বকর। অতঃপর যুদ্ধের জন্য সৈন্যদেরকে দু'ভাগে ভাগ করলেন। এক ভাগের নেতৃত্বে মুসাইয়াব বিন রজীবা আল ফাযারীকে রাখলেন ও আরেক ভাগের নেতৃত্বে মাযউর বিন গানিম আল আশআরীকে রাখলেন এবং তাদেরকে রোমানরা হামলা করতে আসার সাথে সাথে ঘোড়া চালানোর নির্দেশ দিলেন। আর হযরত খালিদ লোকদের মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে পথনির্দেশ ও অসিয়ত করছিলেন। সবাই তখন রোমানদের উপর হামলা করতে সংঘবদ্ধ।

ফন্ট সাইজ
15px
17px