📄 যবেহ-এর মাকরূহ বিষয়সমূহ
১. ভোঁতা অস্ত্র দ্বারা যবেহ করা মাকরূহ: এটা এ কারণে যে, এতে প্রাণির কষ্ট হয়। শাদ্দাদ ইবনে আউসের হাদীসে পূর্বে উল্লিখিত হয়েছে। আর তাতে রয়েছে-
وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، فَلْيُرِحْ ذَبِيحَتَهُ .
"আর তোমাদেও কেউ যেন ছুরি ধারালো করে নেয় এবং যবেহকৃত জন্তুকে স্বস্তি দেয়। " ইবনু উমার এর হাদীসে এসেছে-
أَمَرَ رَسُوْلُ الله ﷺ أَنْ تُحَدَّ الشَّفَارُ، وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ.
"আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছুরিগুলো ধারালো করার আদেশ দিয়েছেন এবং তা প্রাণীসমূহে আড়ালে করতে বলেছেন।”
২. প্রণীর ঘাড় মটকে দেওয়া ও রূহ বেরিয়ে যাওয়ার পূর্বেই চামড়া ছাড়ানো মাকরূহ: শাদ্দাদ ইবনে আউসের হাদীস। রসূলুল্লাহ বলেন:
وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحِ
"আর যখন তোমরা যবেহ করবে, তখন উত্তমরূপে যবেহ করো।”
وَلَا تَعَجَّلُوا الْأَنْفُسَ أَنْ تُزْهَق. ۱۰۰۰ "প্রাণির রূহ বেরিয়ে যাওয়ার আগে (চামড়া ছাড়ানোর ব্যাপারে) তাড়াহুড়ো করো না।”
৩. প্রাণী দেখছে এমতাবস্থায় তার সামনে ছুরি ধারালো করা মাকরূহ: পূর্বে উল্লিখিত ইবনু উমার এর হাদীসে এসেছে। وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ "যেন প্রাণির আড়ালে করা হয়।”
টিকাঃ
১০১০ সহীহ মুসলিম, হা. ৪৯৪৯, ফুআ, ১৯৫৫।
১০১১ আহমাদ ২/১০৮; ইবনু মাজাহ, হা. ৩১৭২; শাইখ আলবানী যঈফ বলেছেন, যঈফ সুনানুবনু মাজাহ, হা. ৬৮১; তবে এর সাক্ষ্য হাদীস রয়েছে।
১০১২ সহীহ মুসলিম, হা. ৪৯৪৯, ফুআ, ১৯৫৫।
১০০০ বায়হাকী ৯/২৭৮; শাইখ আলবানী বলেন, এই সানাদ উত্তমভাবে বর্ণিত হয়েছে, ইরওয়াউল গালীল ৮/১৭৬
১০১৩ আহমাদ ২/১০৮; ইবনু মাজাহ, হা. ৩১৭২; শাইখ আলবানী যঈফ বলেছেন, যঈফ সুনানুবনু মাজাহ, হা. ৬৮১; তবে এর সাক্ষ্য হাদীস রয়েছে।
📄 আহলে কিতাবদের যবেহকৃত পশুর বিধান
আহলে কিতাব তথা ইয়াহুদী ও নাসারাদের যবেহকৃত জন্তু খাওয়া বৈধ। আল্লাহ তা'আলার বানী: ﴿ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتُبَ حِلٌّ لَكُمْ ﴾ "যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাবার তোমাদের জন্য হালাল।" [সূরা মায়িদাহ : ৫ অর্থাৎ হে মুসলিমগণ, আহলে কিতাব তথা ইহুদি ও নাসারাদের যবেহকৃত জন্তু খাওয়া তোমাদের জন্য বৈধ। ইবনু আব্বাস বলেছেন: এখাا طعامهم বা খাদ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে ذبائحهم বা তাদের যবেহ।
সুতরাং আহলে কিতাব তথা ইহুদি ও নাসারাদের যবেহকৃত জন্তু মুসলিমগণের ঐকমত্যে বৈধ। কারণ তারা বিশ্বাস করে- আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে যবেহকৃত প্রাণী এবং মৃত প্রাণী খাওয়া হারাম। তাদের এ বিশ্বাস অন্যান্য মুর্তিপূজারী, বে-দ্বীন, মুরতাদ ও অগ্নিপুজারী কাফেরদের বিপরীত। কাজেই এসব কাফেরদের যবেহকৃত প্রাণী বৈধ নয়। অনুরূপভাবে বড়ো শিক্ককারীদের যবেহ- যেমন কবর পূজারী ও মাজার পুজারী ও অন্যদের যবেহকৃত প্রাণিও বৈধ নয়।
টিকা:
১০১৪ ফাতহুল বারী ৯/৫৫২-৫৫৩।