📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 লুটকারীর উপর থেকে শাস্তি বাতিল হওয়া

📄 লুটকারীর উপর থেকে শাস্তি বাতিল হওয়া


গ্রেফতার হওয়ার পূর্বেই যদি লুটকারী তাওবা করে, তবে হদ্দ বাতিল হয়ে যাবে। যেমন সে পলায়ন করে বা নিজেকে গোপন করে তাওবা করবে। যেমন আল্লাহ বলেন:
إِلَّا الَّذِينَ تَابُوا مِنْ قَبْلِ أَنْ تَقْدِرُوا عَلَيْهِمْ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ)
"তবে যারা ধরা খাওয়ার পূর্বেই তাওবা করবে, তাদের কথা ভিন্ন। আর জেনে রাখো, আল্লাহ তা'আলা ক্ষমাশীল এবং রহমকারী।" [সূরা মায়িদাহ : ৩৪]
এর ফলে আল্লাহর জন্য যেগুলো ওয়াজিব অথবা আল্লাহর হক-সংক্রান্ত বিষয়গুলো রহিত হয়ে যাবে ঠিকই; যেমন - দেশান্তর, হাত-পা কাটা এবং হত্যা করা। কিন্তু মানবীয় হক (ব্যক্তিগত, পাক্ষিক অথবা সম্পদের অধিকার) ঋণের ন্যায়, যতক্ষণ না দাবিদার ব্যক্তি তা ক্ষমা করে দেয়, তার সাথে ঝুলন্ত থাকবে।
ধরা পরার পর বা বিচারকের নিকট উপস্থিত করার পর যদি তাওবা করে, তাহলে তার উপর থেকে শাস্তি বাতিল হবে না, যদিও সে তার তাওবার ব্যাপারে সত্যবাদী হয়ে থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00