📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 অপবাদের নির্ধারিত শাস্তির জন্য কিছু শর্তসমূহ

📄 অপবাদের নির্ধারিত শাস্তির জন্য কিছু শর্তসমূহ


অপবাদের শাস্তি ওয়াজিব হলে বাস্তবায়নের জন্য চারটি শর্ত পূরণ হওয়া আবশ্যক। তা হলো:
১. অপবাদকৃত ব্যক্তি অপবাদদাতার শাস্তির আবেদন করবে। হদ্দ কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত তার এই আবেদন অব্যাহত থাকবে। কারণ অপবাদের শাস্তি অপবাদকৃত ব্যক্তির অধীনে। সুতরাং হদ্দ বাস্তবায়িত হবে তার দাবি অনুপাতে। অথবা তার ক্ষমার কারণে হদ্দ রহিত হয়ে যাবে। যদি সে অপবাদদাতাকে ক্ষমা করে তাহলে তার উপর থেকে হদ্দ রহিত হবে। তবে ক্ষমা করে দিলেও তাকে শিক্ষামূলক শাস্তি দেওয়া হবে এজন্য যে, যাতে সে পরবর্তীতে এরকম হারাম অপবাদে না জড়ায়।
২. অপবাদদাতা যে বিষয়ে অপবাদ দিয়েছে তা সাব্যস্ত করার জন্য কোনো প্রমাণ নিয়ে আসবে না। আর সেই প্রমাণ হচ্ছে চারজন সাক্ষী। আল্লাহ তা'আলার বাণী:
﴿وَلَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ﴾ "তারা যদি চার জন সাক্ষ্য না নিয়ে আসে, তোমরা তাদেরকে বেত্রাঘাত করো।” [সূরা নূর: ৪]
৩. অপবাদকৃত ব্যক্তিকে যে বিষয়ে তাকে অপবাদ দেওয়া হয়েছে, সেই বিষয়ে অপবাদদাতাকে সত্যায়িত করবে না এবং সেই বিষয়ে স্বীকারোক্তি দিবে না। যদি অপবাদকৃত ব্যক্তি স্বীকারোক্তি দেয় এবং অপবাদদাতাকে সত্যায়িত করে, তাহলে কোনো প্রকার শাস্তি নেই। কেননা তার স্বীকারোক্তি অপরাধ সাব্যস্তের প্রমাণ হিসেবে যথেষ্ট।
৪. অপবাদদাতা ও অপবাদকৃত উভয়ই পরস্পর লিআন করবে না। অপবাদদাতা যদি স্বামী হয় আর স্ত্রীর সাথে লিআন করে তাহলে হদ্দ বাতিল হবে। যেমনটি লিআনের অধ্যায়ে অতিবাহিত হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00