📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 দাস এবং চতুষ্পদ জন্তুর খরচ

📄 দাস এবং চতুষ্পদ জন্তুর খরচ


১. দাসের উপর খরচ করা: দাসের উপর খরচ করার হুকুম: মনিবের উপর দাসের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের খরচ উত্তমভাবে বহন করা আবশ্যক। মহান আল্লাহ বলেন: قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ "আমি তাদের স্ত্রী এবং মালিকানাধীন দাসীগণ ব্যাপারে তাদের উপর যা নির্ধারিত করেছি তা অবশ্যই জানি।” (সূরা আহযাব: ৫০)
لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ : "কৃতদাসের জন্য খাওয়া ও পোশাক-পরিচ্ছদের ব্যবস্থা করা দায়িত্ব।" তাদের সাথে নরম আচরণ করা এবং সক্ষমতার বাহিরে কোনো কিছু না চাপিয়ে দেওয়া ওয়াজিব। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ
"তোমরা তাদের উপর এমন কোনো কাজের ভার চাপিয়ে দিবে না, যা করতে তাদের বোঝা হয়ে যায়। যদি তোমরা তাদেরকে কোনো কষ্টকর কাজ দাও, তাহলে তাদেরকে সাহায্যও করো।"
২. দাসের বিয়ে ও তাকে বিয়ে দেওয়া: যদি দাস বিবাহ করতে চায় তাহলে তার মালিক তাকে বিবাহ দিবে। মহান আল্লাহ বলেন: وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَا بِكُمْ "তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিতদের ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও।"[সুরা নূর: ৩২
কেননা যদি বিবাহ না দেয়, তাহলে তার ব্যভিচারে লিপ্ত হওয়ার ভয় আছে। আর যখন দাসী বিবাহ করতে চাইবে তখন তার মালিকের বিবাহ দেওয়া ও সহবাস করার মাঝে স্বাধীনতা থাকবে। অথবা তার ক্ষতি দূর করতে বিক্রি করে দিবে।
দ্বিতীয়: চতুষ্পদ জন্তুর খরচ: মালিকের উপর পশুকে খাদ্য দেওয়া, পানি পান করানো এবং তার সকল বিষয় দেখাশোনা করা আবশ্যক। নাবী বলেন: dَخَلَتِ امْرَأَةُ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا ، فَلَا هِيَ أَطْعَمَتْهَا ، وَلَا هِيَ أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ، حَتَّى مَاتَتْ هَزْلًا "এক মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে যায়। সে তাকে মজবুত করে আটকে রাখে, তাকে খাবার দেয়নি, পানীয় দেয়নি এবং তাকে মুক্তি দেয়নি যে, জমিনের পোকা-মাকড় খেয়ে বাঁচতে পারে। পরিশেষে বিড়ালটি মারা যায়।"
এর থেকে বুঝা যায় যে, প্রাণির উপর খরচ করা আবশ্যক। কারণ মহিলার জাহান্নামে যাওয়ার কারণ প্রাণির উপর খরচ না করা। এমনিভাবে সমস্ত গৃহপালিত পশুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।
যদি মালিক তার উপর খরচ করার ব্যাপারে অক্ষম হয় তাহলে তা বিক্রি করবে অথবা ভাড়া দিবে। যদি খাওয়া যায় তাহলে তা যবেহ করে খাবে। কিন্তু যদি তাকে বাঁচিয়ে রাখা হয় এবং তার জন্য খরচ না করা হয় তাহলে অন্যায় ও অত্যাচার হবে। আর এই অন্যায় অবশ্যই দূর করতে হবে।

টিকাঃ
৮৬২ সহীহ মুসলিম, হা. ৪২০৮, ফুআ, ১৬৬২।
৮৬৩ সহীহ মুসলিম, হা. ৪২০৫, ফুআ. ১৬৬১।
৮৬৪ সহীহ মুসলিম, হা. ৬৫৭৩, ফুআ, ২৬১৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00