📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 লিআনের সাথে সম্পৃক্ত হুকুমসমূহ

📄 লিআনের সাথে সম্পৃক্ত হুকুমসমূহ


যদি লিআন সম্পন্ন হয় তাহলে নিম্নের বিষয়গুলো প্রযোজ্য হবে: ১. স্বামীর উপর থেকে অপবাদের শাস্তি রহিত হয়ে যাবে। ২. স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ সাব্যস্ত হবে এবং একে অপরের জন্য চিরস্থায়ী হারাম হিসেবে গণ্য হবে। যদিও তাদের বিচারক পৃথক না করে। ৩. স্বামীর থেকে সন্তানের বংশের সম্পর্ক বাদ দেওয়া হবে আর স্বামী লিআনের সময় স্পষ্টভাবে সন্তানকে অস্বীকার করবে এই বলে যে, أشهد بالله إني لمن الصادقين فيما رميتها به من الزنى، وما هذا بولدي "আমি আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলছি, আমি সত্যবাদী। আমি তাকে ব্যভিচারের অপবাদ আরোপ করেছি এবং এটা আমার সন্তান না।” ইবনু উমার এর হাদীস। أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَاعَنَ بَيْنَ رَجُلٍ وَامْرَأَتِهِ ، فَفَرِّقَ بَيْنَهُمَا، وَأَلْحَقَ الوَلَدَ بِالْمُرْأَةِ "নিশ্চয়ই নাবী এক লোক ও তার স্ত্রীর মাঝে লিআন করালেন। তাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন এবং সন্তান মহিলাকে দিয়ে দিলেন। "৮৩৬ ৪. যদি স্ত্রী লিআন না করে তাহলে তার উপর ব্যভিচারের শাস্তি ওয়াজিব হবে। কারণ তার স্বামীর শপথ সত্ত্বেও শপথ থেকে তার সরে আসাটা একটি শক্তিশালী প্রমাণ। যেটা তার উপর ব্যভিচারের শাস্তি আবশ্যক করে।

টিকাঃ
৮৩৬. 'মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ৫৩১৫; সহীহ মুসলিম, হা. ফুআ. ১৪৯৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00