📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 মুকাতাব গোলাম

📄 মুকাতাব গোলাম


১. তার পরিচয়: مكاتبه এর শাব্দিক অর্থ: শব্দটি كتب মূল ধাতু থেকে গৃহীত। অর্থ অত্যাবশ্যক করা, বাধ্যতামূলক করে দেওয়া। وشرعاً: هي إعتاق العبد نفسه من سيده بمال يكون في ذمته يُؤدى مؤجلاً. পরিভাষায়: নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ করার মাধ্যমে গোলাম নিজেকে তার মনিবের করায়ত্ত থেকে মুক্ত করে নেওয়া।
মুকাতাব مكاتب শব্দের এ বর্ণে যবর দিয়ে: ঐ গোলামকে বুঝায় যার মুক্ত হওয়া ন্যস্ত থাকে ঐ সম্পদের উপর যে সম্পদ তার মনিবকে প্রদান করতে হয়।
আর এ বর্ণে যের দিয়ে, যে মুক্ত করে তাকে বুঝায়।
আর এটিকে কিতাবাহ (كتابة) নামে নামকরণের কারণ হলো, মনিব তার ও তার দাসের মধ্যস্থতায় এমন একটি চুক্তিনামা লিপিবদ্ধ করেন যেটির উপর দুইজনেই পরিতুষ্ট থাকেন।
২. তার হুকুম ও দলীলসমূহ: মনিবের চাহিদাকৃত সম্পদ প্রদানে সামর্থ্যবান উপার্জনকারী সত্যবাদী দাস যখন স্বাধীন হতে চাইবে তখন তাকে এ পদ্ধতিতে মুক্ত করা মুস্তাহাব। আল্লাহ তাআলার বাণী,
وَالَّذِينَ يَبْتَغُونَ الْكِتَابَ مِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خَيْرًا "তোমাদের মালিকানাধীন দাস-দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে, তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পার।” [সূরা নূর: ৩৩]
৩. মুকাতাব দাসের বিধিবিধান: > দাস-দাসী যখন তাদের মনিবের সাথে চুক্তিকৃত সম্পদ প্রদান করতে পারবে তখন তারা মুক্ত হয়ে যাবে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
المَكَاتَبُ عَبْدُ مَا بَقِيَ عَلَيْهِ مِنْ مُكَاتَبَتِهِ دِرْهَمْ "নির্দিষ্ট অংকের অর্থ পরিশোধ করার বিনিময়ে মুক্তিলাভের চুক্তিতে আবদ্ধ দাস তা হতে এক দিরহাম অবশিষ্ট থাকলেও সে দাসই থেকে যাবে।"৭৬৮ এ হাদীস থেকে বুঝা যায় যে, যখন দাস চুক্তিকৃত সম্পদ তার মনিবকে প্রদান করবে তখন সে আর দাস থাকবে না, স্বাধীন হয়ে যাবে।
> উপরিউক্ত হাদীসটির আলোকে স্পষ্ট হচ্ছে যে, চুক্তিকৃত সম্পূর্ণ সম্পদ গোলাম তার মনিবকে প্রদান করার আগ পর্যন্ত স্বাধীন বলে বিবেচ্য হবে না।
> গোলাম তার চুক্তিকৃত সম্পদ মনিবকে প্রদান করার পর তার অলা (রেখে যাওয়া সম্পদ) তার মনিবের হয়ে যাবে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
الوَلاءَ لِمَنْ أَعْتَقَ "দাসের রেখে যাওয়া সম্পদ মুক্তকারীর জন্যই সাব্যস্ত হবে।”৭৬৯
> মনিবের উচিত চুক্তিকৃত সম্পদ থেকে কিছু ছাড় দেওয়া। মহান আল্লাহ বলেন:
وَآتُوهُمْ مِنْ مَالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ "আর আল্লাহ্ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তাদেরকে দাও।"[সূরা নূর: ৩৩]
এই আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন,
ضَعُوا عَنْهُمْ مِنْ مُكَاتَبَتِهِمْ “তোমরা তোমাদের গোলামের দায়ভার কিছুটা কমিয়ে দাও।”৭৭০
তাছাড়া তাকে ছাড় দেওয়া-না দেওয়া বা সেই সম্পদ পুনরায় তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি মনিবের ইচ্ছাধীন।
গোলাম চুক্তিকৃত মূল্য এক কিস্তি, দুই কিস্তি বা ততোধিক কিস্তিতে পরিশোধ করতে পারবে। তবে শর্ত হলো- কিস্তি সংখ্যা ও প্রত্যেকটিতে যে পরিমাণ মূল্য পরিশোধ করবে সেটি নির্ধারিত থাকতে হবে।
মুকাতাব গোলাম তার মনিবের বিনা অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ، فَهُوَ عَاهِرٌ “যেকোনো ক্রীতদাস তার মনিবের অনুমতি ছাড়া বিয়ে করবে সে ব্যভিচারী।”৭৭২ এমনকি বিনা অনুমতিতে কোনো উপপত্নী বা রক্ষিতা গ্রহণ করতে পারবে না।
মুকাতাব গোলাম বিক্রি করা বৈধ এবং এই চুক্তিটা ক্রেতার নিকট হস্তান্তর হয়ে যাবে। গোলাম তার পূর্ণ মূল্য পরিশোধ করতে পারলে মুক্ত হয়ে যাবে এবং তার অলা (রেখে যাওয়া সম্পদ) ক্রেতার জন্য নির্ধারিত হবে। বারিরা-এর ঘটনায় আয়িশাহ-এর হাদীস: اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلَاءَ مِنْ أَعْتَقَ "তুমি তাকে খরিদ করে মুক্ত করে দাও। নিশ্চয়ই মালিকানা তারই হবে যে মুক্ত করে। "৭৭৩

টিকাঃ
৭৬৮. সুনান আবু দাউদ, হা. ৩৯২৬; তিরমিযী, হা. ১২৬০ এবং তিনি হাসান বলেছেন; শাব্দিক বর্ণনা ইমাম আবু দাউদের। ইমাম আলবানী হাসান বলেছেন, ইরওয়া নং ১৬৭৩।
৭৬৯. মুত্তাফাকুন আলাইহি: সহীহ বুখারী, হা. ১৪৯৩; সহীহ মুসলিম, হা. ফুআ. ১৫০৫।
৭৭০. বায়হাকী তার সুনানুস সগীর, হা. ৩৪৭৮।
৭৭২. সুনান আবু দাউদ, হা. ২০৭৮; তিরমিযী, হা. ১১১১ এবং তিনি হাসান বলেছেন; শাইখ আলবানী হাসান বলেছেন, সহীহ সুনানুত তিরমিযী, হা. ৮৮৭; عَامِرٌ: ব্যভিচারী।
৭৭৩. মুত্তাফাকুন আলাইহি: সহীহু বুখারী, হা. ২৫৬৫; সহীহ মুসলিম, হা. ফুআ. ১৫০৪-১২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00