📄 মজুরী, পারিশ্রমিকের সাথে সম্পৃক্ত বিধিবিধান
এর সাথে সম্পৃক্ত হুকুম নিম্নে:
১. পারিশ্রমিক নির্ধারণকারী ব্যক্তির জন্য শর্ত হলো তাকে লেনদেনের উপযুক্ত হতে হবে এবং কর্মীর উপর শর্ত হলো ঐ কাজের উপর সক্ষমতা থাকতে হবে।
২. কাজটি বৈধ হতে হবে। সুতরাং হারাম কাজে তা বৈধ হবে না। যেমন- গান, বাজনা, মদ তৈরী ইত্যাদির ক্ষেত্রে।
৩. কাজটির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা যাবে না। সুতরাং কেউ যদি বলে, যে ব্যক্তি সপ্তাহের শেষে আমার উট ফিরিয়ে দিবে তার জন্য দিনার আছে। তাহলে এটি ঠিক হবে না।
৪. এটি একটি বৈধ চুক্তি। উভয়েরই অধিকার আছে তা বাতিল করার। কিন্তু যদি পারিশ্রমিক নির্ধারণকারী তা বাতিল করে, তাহলে শ্রমিককে সমপরিমাণ মূল্য দিতে হবে। তবে যদি শ্রমিক তা বাতিল করে, তাহলে তাকে কিছুই দিতে হবে না।