📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 তার অর্থ ও তার হুকুম

📄 তার অর্থ ও তার হুকুম


১. الجعالة বলা হয় কর্তাকে নির্দিষ্টভাবে না দেখে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারণ করা। যেমন কেউ বলল, যে আমার এই হারানো গাড়ি পাবে তার জন্য ১ হাজার রিয়াল।
২. তার হুকুম ও দলীল: এটা শরীয়তে বৈধ চুক্তির অন্তর্ভুক্ত। এই বিষয়টি প্রমাণ করে মহান আল্লাহর বাণী, তিনি বলেন:
وَلِمَنْ جَاءَ بِهِ حِمْلُ بَعِيرٍ وَأَنَا بِهِ زَعِيمٌ)
"যে সেটা এনে দিবে, সে এক উট বোঝাই সম্পদ পাবে এবং আমি সেটার জামিনদার।” [সূরা ইউসুফ: ৭২]
আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী:
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مروا بِحَيَّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَلَمْ يُضِيفُوهُمْ، فَلُدِعْ سَيِّدَ الْحَيَّ، فَقَالُوا للصحابة : هَلْ فِيكُمْ مِن رَاقٍ؟ قَالُوا: نَعَمْ، لكن لا نفعل إلا أن تجعلوا لنا جعلاً، فجعلوا لهم قطيع شياه، فَرَقَاهُ رجل منهم بِفَاتِحَةِ الْكِتَابِ، فَبَرَأَ الرَّجُلُ، فأتوهم بالشياه، فقالو: لا نأخذها حتى نسأل رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فلما رجعوا سألوه، فقال صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لهم ثُمَّ قَالَ: «خُذُوا مِنْهُمْ، وَاضْرِبُوا لِي بِسَهُم مَعَكُمْ»
"আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু সংখ্যক সাহাবী (কোনো এক সফরে) ছিলেন, তারা কোনো এক আরব সম্প্রদায়ের বসতির নিকট দিয়ে অতিক্রমের সময় তাদের নিকট মেহমানদারী করতে বললেন। কিন্তু তারা তাদের আতিথেয়তা করল না। অতঃপর তাদের গোত্র সরদারকে সাপে দংশন করল। পরে তারা সাহাবীদেরকে বলল, তোমাদের দলে কি কোনো ঝাড়ফুঁককারী আছে? তারা বললেন, হ্যাঁ। তবে আমাদেরকে পারিশ্রমিক না দিলে তা করব না। তারপরে তারা তাদের জন্য কিছু বকরি নির্ধারণ করল। তাঁদের মধ্যে একজন তাকে সূরা ফাতিহাহ দিয়ে ঝাড়ফুঁক করার দরুন লোকটি ভালো হয়ে গেল। তারা তাঁদের জন্য বকরির পাল নিয়ে আসলো। তাঁরা তা নিতে আপত্তি জানিয়ে বলল, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট জিজ্ঞেস না করা পর্যন্ত তা গ্রহণ করতে পারি না। অতঃপর তাঁরা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তাদের নিকট থেকে তা নিয়ে নাও এবং তোমাদের সঙ্গে আমার জন্যও একাংশ রেখো।”

টিকাঃ
৯৮০. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ২২৭৬; সহীহ মুসলিম, হা. ৫৬২৫, ফুআ, ২২০১।

📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 মজুরী, পারিশ্রমিকের সাথে সম্পৃক্ত বিধিবিধান

📄 মজুরী, পারিশ্রমিকের সাথে সম্পৃক্ত বিধিবিধান


এর সাথে সম্পৃক্ত হুকুম নিম্নে:
১. পারিশ্রমিক নির্ধারণকারী ব্যক্তির জন্য শর্ত হলো তাকে লেনদেনের উপযুক্ত হতে হবে এবং কর্মীর উপর শর্ত হলো ঐ কাজের উপর সক্ষমতা থাকতে হবে।
২. কাজটি বৈধ হতে হবে। সুতরাং হারাম কাজে তা বৈধ হবে না। যেমন- গান, বাজনা, মদ তৈরী ইত্যাদির ক্ষেত্রে।
৩. কাজটির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা যাবে না। সুতরাং কেউ যদি বলে, যে ব্যক্তি সপ্তাহের শেষে আমার উট ফিরিয়ে দিবে তার জন্য দিনার আছে। তাহলে এটি ঠিক হবে না।
৪. এটি একটি বৈধ চুক্তি। উভয়েরই অধিকার আছে তা বাতিল করার। কিন্তু যদি পারিশ্রমিক নির্ধারণকারী তা বাতিল করে, তাহলে শ্রমিককে সমপরিমাণ মূল্য দিতে হবে। তবে যদি শ্রমিক তা বাতিল করে, তাহলে তাকে কিছুই দিতে হবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00