📄 এর সাথে সম্পৃক্ত কিছু মাসআলা
১. যে ব্যক্তি অনাবাদি জমিনের কোনো অংশ আবাদি করবে সেই তার মালিক হবে। আল্লাহর রসূল এর হাদীসের ব্যাপকতার উপর ভিত্তি করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ "কেউ কোনো পতিত জমি আবাদ করলে সেটা তারই। "
২. আবাদি জমির পাশের জমি অন্য কেউ আবাদ করার মাধ্যমে মালিক হতে পারবে না। কেননা আবাদি জমির মালিক তার পাশের জমির ব্যাপারে বেশি হকদার।
৩. মুসলিম শাসকের এই অধিকার আছে যে, তিনি অনাবাদি জমি আবাদকারী ব্যক্তির থেকে নিয়ে নিতে পারবেন। যেমন এই বিষয়ে ওয়ায়েল ইবনে হুজুর এর হাদীস রয়েছে,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَهُ أَرْضًا بِحَفْرَمُوتَ "নিশ্চয়ই নাবী তাকে হাযরা মাওতের এক খণ্ড জমি দিয়েছিলেন। "
৪. যদি প্রয়োজন হয় এবং তাতে মুসলমানদের কোনো ক্ষতি বা সংকীর্ণতা তৈরি না হয় তাহলে মুসলিম শাসকের এই অধিকার আছে যে, তিনি সদাকার উট ও মুজাহিদদের ঘোড়ার জন্য অনাবাদি জমিনকে ঘাস রোপনের জন্য রেখে দিবেন। আর এই অধিকার শুধু মুসলিম শাসকেরই আছে। অন্য কারো নেই। আর এটিকে শরীয়ত সম্মত করা হয়েছে ব্যাপক কল্যাণের জন্য। ছা'ব ইবনে জাসসামা থেকে মারফু হাদীস রয়েছে-
لَا حِمَى إِلَّا اللَّهَ وَلِرَسُولِهِ "চারণভূমি আল্লাহ ও তাঁর রসূল ব্যতীত সংরক্ষণের অধিকার কারো নেই। " এর অর্থ হলো তাকে আড়াল করল, ঘেরাও করল। যার কাছে কিছু আসতে পারে না।
টিকাঃ
৭৩৭. সুনান আবু দাউদ, হা. ৩০৭৩; তিরমিযী, হা. ১৩৭৮; শাইখ আলবানী সহীহ বলেছেন, ইরওয়া নং ১৫৫১।
৭৩৮. তিরমিযী, হা. ১৩৮১ এবং তিনি হাদীসটিকে হাসান বলেছেন। শাইখ আলবানী সহীহ বলেছেন, সহীহ সুনানুত তিরমিযী, হা. ১১৬
৭৩৯. সহীহুল বুখারী, হা. ২৩৭০।