📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 ধার এর শর্তসমূহ

📄 ধার এর শর্তসমূহ


১. ধার দাতা ও ধার গ্রহণকারী উভয়েই শরীয়াত সম্মতভাবে স্বেচ্ছা দানের উপযুক্ত হতে হবে। আর ধারকৃত জিনিস অবশ্যই ধার দাতার সম্পদ হতে হবে।
২. ধারকৃত বস্তু দ্বারা উপকার নেওয়া বৈধ হতে হবে। সুতরাং গান বা এ জাতীয় কোনো কাজের জন্য কোনো কিছু ধার নেওয়া বৈধ নয়। অনুরূপভাবে পান করার জন্য স্বর্ণ বা রূপার পাত্র ধার নেওয়া বৈধ নয়। এমনিভাবে এমন জিনিস ধার নেওয়া বৈধ নয় যেসব দ্বারা উপকার নেওয়া হারাম।
৩. ধার নেওয়া বস্তুটি এমন হতে হবে, যার মাধ্যমে উপকার নেওয়ার পরেও তা অক্ষত থেকে যায়। কিন্তু যদি তা এমন হয় যা নষ্ট হয়ে যায় তাহলে তা ধার হিসেবে নেওয়া বৈধ হবে না। যেমন- খাবার বা এ জাতীয় বস্তু।

📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 সংশ্লিষ্ট কতিপয় বিধানাবলি

📄 সংশ্লিষ্ট কতিপয় বিধানাবলি


১. ধার গ্রহণকারীর জন্য বৈধ নয় ধারকৃত জিনিস অন্যকাউকে ধার দেওয়া। কেননা এটা তার সম্পদ নয়। এমনিভাবে এটাকে ব্যবসায় খাটানো ঠিক না। তবে যদি তার মালিক অনুমতি দেয় তাহলে বৈধ।
২. ধারকৃত জিনিসটি ধার গ্রহণকারীর হাতে আমানত। তার জন্য ওয়াজিব হচ্ছে তা সংরক্ষণ করা এবং তা অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া। যেভাবে সে তা গ্রহণ করেছে। এতে বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন করলে সে তার যামীন হবে।
৩. ই’আরা বা ধার নেওয়া হলো এমন চুক্তি যা আবশ্যকীয়ভাবে সংঘটিত হয় না। তাই ধারদাতা যে কোনো সময় তা ফিরিয়ে নিতে পারে যদি ধার গ্রহণকারীর কোনো ক্ষতি না হয়। কিন্তু যদি ধার গ্রহণকারীর কোনো ক্ষতি হয় তাহলে তা কখনোই ফিরিয়ে নেওয়া বৈধ নয়।
৪. কয়েকটি বিষয়ের মাধ্যমে ধার দেওয়ার চুক্তি বাতিল হবে এবং ধার দেওয়া বস্তুটি তার মালিকের কাছে ফিরে আসবে। সেগুলো হলো: * যখন বস্তুটির মালিক ধার দেওয়া বস্তু ফিরিয়ে নেওয়ার দাবি করবে। যদিও তখন পর্যন্ত ধার গ্রহণকারীর উদ্দেশ্য বাস্তবায়িত না হয়। * ধার নেওয়া বস্তুর মাধ্যমে উদ্দেশ্য বাস্তবায়িত হলে। * ধারের জন্য নির্দিষ্ট সময় থাকলে তা অতিবাহিত হয়ে গেলে। * ধার দাতা অথবা ধার গ্রহণকারীর মৃত্যু হলে। কারণ এতে তাদের চুক্তি বাতিল হয়ে যাবে।
৫. ধার গ্রহণকারী ধার নেওয়া বস্তু থেকে পরিপূর্ণভাবে উপকার, নিতে পারবে। যেমন: কোনো ব্যক্তি কোনো বস্তু ভাড়া নিলে তা থেকে পরিপূর্ণভাবে উপকার নিতে পারে। সুতরাং ধার নেওয়া বস্তু থেকে সে নিজে এবং যাদের ব্যাপারে সে চাইবে তারাও উপকার নিতে পারবে। কারণ এক্ষেত্রে তার মূল মালিকের অনুমতি রয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00