📄 তার অর্থ ও হুকুম
১. এর অর্থ: المسبق তথা আগে বাড়ানো। অর্থাৎ ঘোড়া, উট এবং নিক্ষেপ করার মতো কোনো বিষয়ে একে অপরের সাথে বাজি রেখে প্রতিযোগিতা করা। তারপর যে আগে বাড়াবে বা প্রথম হবে সেই পুরুস্কার গ্রহণ করবে।
المسابقة هي المجاراة بين الحيوان وغيره : المسابقة "প্রতিযোগিতা হচ্ছে প্রাণী এবং অন্যান্য ক্ষেত্রে দৌড় প্রতিযোগিতা করা।"
والمناضلة والنضال المسابقة بالرمي بالسهام ونحوها "প্রতিদ্বন্দ্বিতা ও লড়াই হচ্ছে তীর নিক্ষেপ জাতীয় জিনিসের ক্ষেত্রে প্রতিযোগিতা করা।"
২. তার হুকুম ও দলীল: প্রতিযোগিতা করা কুরআন, সুন্নাহ ও ইজমার মাধ্যমে বৈধ।
কুরআনের দলীল: মহান আল্লাহ বলেন:
وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ "তোমরা কাফেরদের মোকাবিলা করার জন্য যথাসাধ্য শক্তি প্রস্তুত রাখবে।" [সূরা আনফাল: ৬০]
সুন্নাহ থেকে দলীল: ইবনু উমার বর্ণনা করেন।
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم سَابَقَ بَيْنَ الْخَيْلِ الْمُضْمَرَةِ مِنْ الْحَفْيَاءِ إِلَىٰ ثَنِيَّةِ الْوَدَاعِ وَ بَيْنَ الَّتِي لَمْ تُضَمَّرْ مِنْهَا من ثنية الوداع إلى مسجد بني زريق.
"নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার জন্য হাফয়া থেকে সানিয়্যাতুল ওয়াদা পর্যন্ত এবং প্রশিক্ষণবিহীন ঘোড়ার জন্য সানিয়্যাতুল ওয়াদা থেকে বানু যুরায়কের মাসজিদ পর্যন্ত দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।”৭২৮
আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন:
لَا سَبَقَ إِلَّا فِي خُفٌ أَوْ حَافِرٍ أَوْ نَصْلٍ "উটের দৌড় বা ঘোড় দৌড় অথবা তীর নিক্ষেপ ছাড়া অন্য কোনো প্রতিযোগিতা বৈধ নয়।”৭২৯ الخف : উট ; النصل : ফলাবিশিষ্ট তীর ; الحافر: ঘোড়া।
মুসলিমগণ সার্বিকভাবে প্রতিযোগিতা করা জায়েয হওয়ার ব্যপারে একমত হয়েছেন।
টিকাঃ
তضمير الخيل: هو أن يظاهر عليها بالعلف حتى تسمن، ثم لا تعلف إلا قوتاً لتخف، ويكون تضمير الخيل للغزو أو السباق
৭২৮. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ২৮৬৮ ও সহীহ মুসলিম, হা. ফুআ, ১৮৭০।
৭২৯. সুনান আবু দাউদ, হা, ২৫৭৪।
📄 তার সাথে সম্পৃক্ত বিধিবিধান
১. ঘোড়া বা এ জাতীয় চতুষ্পদ প্রাণী, বাহন, পায়ে দৌড় দিয়ে, অনুরূপ তীর নিক্ষেপ করে এবং অস্ত্র ব্যবহার করে প্রতিযোগিতা করা বৈধ।
২. উট, ঘোড়া ও তীর দিয়ে প্রতিযোগিতা করে বিনিময় গ্রহণ করা বৈধ। যেমন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
لَا سَبَقَ إِلَّا فِي خُفٌ أَوْ حَافِرٍ أَوْ نَصْلٍ "উটের দৌড় বা ঘোড়ার দৌড় অথবা তীর নিক্ষেপ ছাড়া অন্য কোনো প্রতিযোগিতা বৈধ নয়। "৭৩০
৩. যে সব বিষয়ে শরীয়তের কল্যাণ রয়েছে। যেমন- জিহাদের প্রশিক্ষণ দেওয়া, ইলমি মাসআলা নিয়ে গবেষণা করা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা করা বৈধ এবং এই প্রতিযোগিতা করে বিনিময় গ্রহণ করাও জায়েয।
৪. যে সব বিষয়ের মাধ্যমে শুধু সাধারণ খেলা এবং আনন্দ করা হয়ে থাকে, তাতে কোনো ক্ষতির সম্ভবনা নেই, শরীয়ত তার বৈধতা দিয়েছে। পাশাপাশি এই বিষয়ে প্রতিযোগিতাও করা যায়। তবে শর্ত হলো তা যেন দ্বীনী কোনো বিষয় থেকে বিরত না রাখে। যেমন ফরজ সলাত বা এ জাতীয় কোনো বিষয়। তবে এধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে বিনিময় গ্রহণ করা বৈধ নয়।
৫. প্রতিযোগীদের প্রত্যেকেই তার প্রতিযোগিতা বাতিল করতে পারবে যতক্ষণ না কেউ বিজয়ী হয়। সুতরাং যখন কেউ বিজয়ী হয়ে যাবে তখন কেবল সেই ব্যক্তিই প্রতিযোগিতা বাতিল করতে পারবে। পরাজিত ব্যক্তি নয়।
৬. দুই প্রতিযোগীর কোনো একজনের অথবা দুই বাহনের কোনো এক বাহনের মৃত্যুর কারণে প্রতিযোগিতা বাতিল হয়ে যাবে।
৭. উপস্থিত ব্যক্তি ও (রেফারীর) খেলা পরিচালনাকারী জন্য কোনো একজনের প্রশংসা ও দোষ বর্ণনা ঠিক নয়।
টিকাঃ
৭৩০. সুনান আবু দাউদ, হা. ২৫৭৪।
📄 مسابقة এর ক্ষেত্রে বিনিময় নেওয়ার শর্ত
১. তীর প্রতিযেগিতার ক্ষেত্রে নিক্ষিপ্ত স্থান নির্দিষ্ট থাকবে অথবা বাহনের ক্ষেত্রে ঘোড়া নির্দিষ্ট থাকবে। এটা হবে স্বচক্ষে দেখার মাধ্যমে।
২. প্রতিযোগিতার ক্ষেত্রে বাহন বা ধনুক একই ধরনের হতে হবে। সুতরাং আরবীয় ও অনারবীয় বাহন বা আরবীয় ধনুক ও পারস্যের ধনুক এক সাথে করে প্রতিযোগিতা করা ঠিক হবে না।
৩. সীমানা এবং দূরত্ব নির্দিষ্ট থাকতে হবে। এটা দেখা ও মাপের মাধ্যমে হবে।
৪. বিনিময়টি নির্দিষ্ট ও বৈধ হতে হবে। কারণ এটা হচ্ছে সম্পদের চুক্তি। সুতরাং এ ক্ষেত্রে বিনিময় জানা থাকা ও বৈধ হওয়া ওয়াজিব যেমন সকল চুক্তির ক্ষেত্রে হয়।
৫. বিনিময় প্রতিযোগী ব্যতীত অন্যদের থেকে হতে হবে। এর মাধ্যমে জুয়ার সাদৃশ্যতা থেবে মুক্ত থাকা যায়। কিন্তু যদি বিনিময় প্রতিযোগীদের থেকে বা তাদের একজন থেকে হয়, তাহলে প্রতিযোগ বিশুদ্ধ হবে ন।