📘 ফিকহুল মুয়াসস্যার 📄 তার পরিচয় ও হুকুম

📄 তার পরিচয় ও হুকুম


১. পরিচয়: غَصْبٌ এর শাব্দিক অর্থ: কোনো জিনিস অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া। পারিভাষিক অর্থ: অন্যের অধিকারের উপর অন্যায় এবং শত্রুতাবশত অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা।
২. তার হুকুম: এটা সবার ঐকমত্যে হারাম। আল্লাহর বাণী: وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْباطِلِ “তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধন-সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। (সুরা বাক্বারাহ: ১৮৮] لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مسلم إِلَّا بِطِيبٍ نَفْسه “কোনো মুসলিম ব্যক্তির সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত বৈধ নয়।”৭২৩
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন: مَنِ اقْتَطَعَ شِبْرًا مِنَ الْأَرْضِ ظُلْمًا، طَوَّقَهُ اللَّهُ إِيَّاهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ “যে ব্যক্তি এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, কিয়ামতের দিন সাত জমি তার গলায় লটকিয়ে দেওয়া হবে।”৭২৪
সুতরাং যদি কারো উপর অন্যায় হয়ে থাকে তাহলে তার উচিত হলো, আল্লাহর নিকট তাওবা করা এবং তার ভাইয়ের সাথে সমঝোতা করা ও তার থেকে দুনিয়াতে মাফ চাওয়া। নাবী বলেন:
مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ، قَبْلَ أَنْ لَا يَكُونَ دِينَارٌ وَلَا دِرْهَمْ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ
"যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই (দ্রুতই) তার কাছ হতে মাফ করিয়ে নেয়। সেই দিন আসার পূর্বে যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না। সেই দিন তার কোনো সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেওয়া হবে। আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে।"

টিকাঃ
৭২৩. আহমাদ ৫/৭২; দারাকুনী ৩/২৬; ইমাম আলবানী সহীহ বলেছেন, ইরওয়া ১৪৫৯।
৭২৪. সহীহুল বুখারী, হা. ২৪৫৩-৫২; সহীহ মুসলিম, হা. ফুআ. ১৬১০।

📘 ফিকহুল মুয়াসস্যার 📄 غصب এর সাথে সম্পৃক্ত বিষয়াবলি

📄 غصب এর সাথে সম্পৃক্ত বিষয়াবলি


১. দখলকারীর উপর দখলকৃত জিনিস স্বঅবস্থায় ফিরিয়ে দেওয়া আবশ্যক। যদি সে তা নষ্ট করে ফেলে, তাহলে তার বদলা দিবে।
২. দখলকারী ব্যক্তির উপর আবশ্যক দলখকৃত জিনিস বৃদ্ধি করে ফিরিয়ে দেওয়া। তা একত্রিত বা পৃথক অবস্থায় হোক।
৩. যদি দখলকারী ব্যক্তি দলখকৃত জিনিসে কোনো বাড়ি নির্মাণ করে বা গাছ লাগায় তখন তার মালিকের আদেশে সেটি একে বারে ওঠিয়ে ফেলতে হবে।
৪. দখল করা জিনিস যদি পরিবর্তন হয়ে যায় অথবা কমে যায় কিংবা সস্তা হয়ে যায়, তাহলে দখলকারী ব্যক্তি এর ক্ষতিপূরণ দিবে।
৫. অন্যায়ভাবে এই দখল কখনো ঝগড়া অথবা মিথ্যা শপথের মাধ্যমে হয়ে থাকে।
৬. দলখকারীর সর্বপ্রকার লেনদেন বাতিল হিসেবে গণ্য হবে। যতক্ষণ না তার মালিক অনুমতি দিবে।

টিকাঃ
৭২৫. সহীহুল বুখারী, হা. ২৪৪৯।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية