📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 الكفالة এর রুকন ও শর্ত

📄 الكفالة এর রুকন ও শর্ত


الكفالة বা প্রতিনিধি-এর রুকন ৫টি। সেগুলো হলো-
১. الكفالة বা দায়িত্ব গ্রহণ করার কথাবার্তা; ২. স্বয়ং দায়িত্বশীল ব্যক্তি; ৩. যার জন্য দায়িত্ব গ্রহণ করা হয় সেই ব্যক্তি; ৪. যার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা হয় সেই ব্যক্তি; ৫. যে বিষয়ে দায়িত্বগ্রহণ করা হয় সেই বিষয়টি।
শুধুমাত্র দায়িত্ব গ্রহণকারীর দায়িত্ব গ্রহণের দ্বারাই এটা সাব্যস্ত হবে, যার দায়িত্ব পালন করা হচ্ছে তার সম্মতির প্রয়োজন নেই।
দায়িত্ব গ্রহণকারী: যে ব্যক্তি অন্যের দায়িত্ব গ্রহণ করবে সে নারী হোক বা পুরুষ হোক, তাকে অবশ্যই এমন হতে হবে যে, সে ইচ্ছা করলেই কিছু দান করার ক্ষমতা রাখে। কারণ অন্যের পক্ষ থেকে এ ধরনের দায়িত্ব গ্রহণ করাটাও এক ধরনের দানের অন্তর্ভুক্ত।
এজন্যই কোনো পাগল, বেহুশ ও শিশু এমন বিষয়ের জিম্মাদার হতে পারবে না। অনুরূপ নির্বুদ্ধিতার কারণে যার উপর লেনদেনের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেও এই ধরনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না।
যার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা হয়: যার পক্ষ থেকে এ জাতীয় দায়িত্ব নেওয়া হবে, তার এ বিষয়ে সন্তুষ্ট থাকাটাও শর্ত নয়। তবে যে দায়িত্ব নিচ্ছে, তাকে অবশ্যই এই দায়িত্ব গ্রহণ করার বিষয়ে রাজি থাকতে হবে।
দায়িত্ব গ্রহণের স্থান: দায়িত্ব গ্রহণ করার বিষয়টি কখনো হতে পারে কোনো সম্পদ, যাকে বলা হয় জামানত। আবার কখনো হতে পারে মানুষের জীবন রক্ষা করা, যাকে বলা হয় জীবনের জামানত।

📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 দায়িত্ব গ্রহণ করার কিছু হুকুম

📄 দায়িত্ব গ্রহণ করার কিছু হুকুম


১. এমন ব্যক্তির পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করতে পারবে, যার উপর আর্থিক পাওনা আছে।
২. এমন ব্যক্তির পক্ষ থেকে কেউ দায়িত্ব গ্রহণ করতে পারবে না, যার উপর শরীয়তের হদ্দ সাব্যস্ত হয়েছে।
৩. এমন ব্যক্তির পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করতে পারবে না, যার উপর কিসাস সাব্যস্ত হয়েছে।
৪. যার জন্য দায়িত্ব গ্রহণ করা হয়েছে তার মৃত্যুর কারণে জিম্মাদার তাকে উপস্থিত করতে না পারলে, জিম্মাদার দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাবে।
৫. মূল ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে গড়িমসি করে কিংবা সঠিকভাবে আদায় না করে অথবা সে দেউলিয়া হয়ে যায়, তাহলে দায়িত্বগ্রহণকারী ব্যক্তি সে ঋণ পরিশোধের ক্ষেত্রে জিম্মাদার থাকবে।
৬. কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্তের জিম্মাদার না হয় আর তার দায়িত্ব যদি হয় শুধুমাত্র ঋণগ্রস্ত ব্যক্তিকে উপস্থিত করা, তাহলে সে ঋণ আদায়ের বিষয়ে জিম্মাদার হবে না। কেননা তার দায়িত্ব হলো শুধু ঋণগ্রস্ত ব্যক্তির সন্ধান দেওয়া এবং তাকে উপস্থিত করা। ঋণ আদায় করা নয়।
৭. যেকোনো ব্যক্তির বিষয়েও দায়িত্ব গ্রহণ করা যায়। আর তা হলো, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণদাতার কাছে উপস্থিত করা অথবা বিচারের মজলিসে উপস্থিত করা।

📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 দায়িত্ব গ্রহণ করা

📄 দায়িত্ব গ্রহণ করা


এখানে দায়িত্ব গ্রহণ করা মানে হলো অন্যের উপর যে দায়িত্ব রয়েছে, তা নিজের উপর আবশ্যক করে নেওয়া। আর এটি জায়েয। যেমন: আল্লাহ তা'আলা বলেন: وَلِمَنْ جَاءَ بِهِ حِمْلُ بَعِيرٍ وَأَنَا بِهِ زَعِيمٌ)
"যে সেটা এনে দিবে, সে এক উট বোঝাই মাল পাবে এবং আমি সেটার জামিন।"[সুরা ইউসুফ: ৭২] অন্যদিকে আল্লাহর রসূল বলেছেন: وَالزَّعِيمُ غَارِمٌ "দায়িত্ব গ্রহণকারী ব্যক্তিই ঋণ গ্রহণকারী হিসেবে গণ্য হবে।”৭০৭
এটি বৈধ হওয়ার বিষয়ে আলেমগণ ঐকমত্য পোষণ করেছেন। তাছাড়াও এর রয়েছে ব্যাপক প্রয়োজনীয়তা। এটি হলো মানুষের প্রয়োজন মেটানোর অন্যতম একটি বিষয়। যে বিষয়ে ইসলাম আদেশ করেছে।
জিম্মাদরী গ্রহণ করার হুকুম এবং তার শর্তসমূহ:
১. দায়িত্ব গ্রহণ করার কারণে কোনো বিনিময় গ্রহণ করা যাবে না।
২. দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি একাধিক হতে পারে। কোনো একটি অধিকারের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি জামিন হতে পারে।
৩. দায়িত্ব গ্রহণ করা সঠিক হওয়ার জন্য শর্ত নয় যে, যার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা হচ্ছে তার কাছে তাকে পরিচিত হতে হবে।
৪. জানা বা অজানা যে-কোনো বিষয়ের দায়িত্ব গ্রহণ করা যাবে। তবে বিষয়টি অবশ্যই এমন হতে হবে, যা জানা সম্ভব। অনুরূপ বিক্রিত পণ্যের দায়িত্বও গ্রহণ করা যাবে।
৫. দায়িত্ব গ্রহণ করাটা সাব্যস্ত হবে এমন সব শব্দ দ্বারা যেগুলোর মাধ্যমে দায়িত্ব গ্রহণ করা হয়ে থাকে। যেমন- কেউ বলল আমি জিম্মাদর, আমি দায়িত্বশীল ইত্যাদি।
৬. যার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করা হয়েছে, সে যখন ঋণ পরিশোধ করবে, সেটি হতে পারে পরিশোধ করার মাধ্যমে অথবা ক্ষমার মাধ্যমে, তখনই দায়িত্বগ্রহণকারী তার দায়িত্ব থেকে মুক্ত হবে।
৭. কারো পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করার শর্ত হলো, দায়িত্বশীলকে অবশ্যই রাজি থাকতে হবে। কিন্তু যদি তাকে দায়িত্ব গ্রহণে বাধ্য করা হয়, তাহলে এটি সঠিক হবে না। তবে যার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা হচ্ছে অথবা যার জন্য দায়িত্ব গ্রহণ করা হচ্ছে, তার রাজি থাকা শর্ত নয়। যেমন সঠিক হওয়ার জন্য শর্ত: কারো পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করার জন্য শর্ত হলো, অবশ্যই দায়িত্ব গ্রহণকারী দায়িত্ব গ্রহণের যোগ্য হতে হবে। যেমন তাকে প্রাপ্তবয়ষ্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ও বিচক্ষণ হতে হবে।

টিকাঃ
৭০৭. তিরমিজি: ১২৬৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00