📄 হাওয়ালা সঠিক হওয়ার শর্ত
হাওয়ালা সঠিক হওয়ার শর্তসমূহ নিম্নরূপ।
১. হাওয়ালা করার বিষয়ে হাওয়ালা কারী রাজি থাকতে হবে। কারণ ঋণ পরিশোধ করা অথবা হাওয়ালা করা এ দুটির যে কোনোটির বিষয়ে তার ইখতিয়ার আছে। সুতরাং, হাওয়ালা করার জন্য কাউকে বাধ্য করা যাবে না।
২. যে সম্পদের জন্য হাওয়ালা করা হবে সেই সম্পদ এবং যে সম্পদ পরিশোধ করা হবে সেই সম্পদে পরিমাপ, ধরন ও গুনাগুণের ক্ষেত্রে একই হতে হবে।
৩. যে বস্তুর বিষয়ে হাওয়ালা করা হবে সেই বস্তু বা সম্পদ হাওয়ালাকৃত ব্যক্তির কাছে ঋণ হিসাবে থাকবে।
সঠিকভাবে হাওয়ালা বাস্তবায়ন হওয়ার জন্য অবশ্যই উপর্যুক্ত নিয়মে হকটি হাওয়ালার দায়িত্বদাতা থেকে হাওয়ালা গ্রহণকারীর নিকট স্থানান্তরিত হতে হবে।
বর্তমানে হাওয়ালা করার কিছু ধরন নীচে উল্লেখ করা হলো।
ক. ব্যাংকের মাধ্যমে হাওয়ালা করা। এটি হলো, কেউ ঋণ পরিশোধ করার জন্য ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিলো। আর ব্যাংক সেই টাকা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দিলো। আর এর বিনিময়ে ব্যাংক নির্দিষ্ট পরিমাণ চার্য গ্রহণ করল।
খ. চেকের মাধ্যমে হাওয়ালা করা। এটি হলো, ঋণগ্রহীতা অথবা তার প্রতিনিধি ঋণদাতা বা তার প্রতিনিধির উদ্দেশ্যে একটি বইয়ে অথবা কাগজে সই করে পাঠিয়ে দিলো, যেন এই চেকের মাধ্যমে তারা ঋণ পরিশোধ করে নিতে পারে। অথবা একজন মানুষ অন্যদেশে থাকা আরেকজন মানুষকে ঋণ দিলো। তখন ঋণগ্রহীতা অথবা তার প্রতিনিধি অন্য দেশের ঋণদাতা বা তার প্রতিনিধির কাছে যাতে ঋণ পরিশোধ করতে পারে। এখানে ঋণগ্রহীতা যে কাগজে লিখে তাকে সুফতাজাহ বা চেক বলে। এটি ফারসি শব্দ, যাকে আরবি করা হয়েছে।
উল্লিখিত পদ্ধতি দুটি বৈধ হওয়া বা না হওয়ার বিষয়ে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন অবৈধ। তবে সঠিক কথা হলো এটি বৈধ। যেহেতু উভয় পক্ষেরই কল্যাণ রয়েছে। কোনো পক্ষেরই ক্ষতি হচ্ছে না। তা ছাড়া শরীয়ত কর্তৃক সরাসরি কোনো নিষেধাজ্ঞাও বর্ণিত হয়নি।