📄 কুরবানির পরিচয়, বিধান, শরীয়ত সম্মত হওয়ার দলীল ও শর্ত
الأضحى বা কুরবানির পরিচয়: الأضحية এর আভিধানিক অর্থ: ذبح الأضحية وقت الضحى “পূর্বাহ্নের প্রথম প্রহরে কুরবানির পশু যবেহ করা।" পারিভাষিক অর্থ:
ما يذبح من الإبل أو البقر أو الغنم أو المعز تقرباً إلى الله تعالى يوم العيد. “ঈদের দিনে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য উট, গরু, ছাগল কিংবা ভেড়া যবেহ করাকে কুরবানি বলা হয়।”
২. কুরবানির হুকুম এবং তা শরীয়ত সম্মত হওয়ার দলীল: কুরবানি করা সুন্নাতে মুয়াক্কাদা। আল্লাহ বলেন: فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ "অতঃপর সলাত পড়ো এবং কুরবানি করো।"[সূরা কাওসার : ২] আনাস থেকে বর্ণিত।
أن النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا
"নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি সাদা-কালো রং এর শিং ওয়ালা ভেড়া নিজ হাতে কুরবানি করেছেন। তিনি ভেড়া দুটির পার্শ্বে তাঁর পা রেখে 'বিসমিল্লাহি আল্লাহু আকবার' বলে যবেহ করেছেন।"৬২৪
৩. কুরবানি শরীয়তসম্মত হওয়ার শর্তসমূহ: নিম্নের শর্তগুলো যার মধ্যে পাওয়া যাবে তার জন্য কুরবানি করা সুন্নাত:
► মুসলিম হওয়া: অমুসলিম শরীয়তে যবেহ করার আদেশপ্রাপ্ত নয়।
► বালেগ ও জ্ঞানবান হওয়া: যে বালেগ ও জ্ঞান সম্পন্ন হবে না সে কুরবানির দায়িত্বপ্রাপ্ত হবে না।
সক্ষম হওয়া: সক্ষমতা নিশ্চিত হবে যদি সে ঈদের দিন ও আয়্যামুত তাশরীকের দিনগুলোতে নিজের ও পরিবারের খরচ চালিয়ে তার নিকটে অতিরিক্ত পাথেয় থাকে।
টিকাঃ
৬২৪. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ৫৫৬৫; সহীহ মুসলিম, হা. ৪৯৮১, ফুআ. ১৯৬৬।

📄 যে সমস্ত চতুষ্পদ জন্তুর মাধ্যমে কুরবানি করা বৈধ
কুরবানি বৈধ হবে তিন প্রাণির জিনিসের মাধ্যমে:
১. উট, ২. গরু, ৩. ছাগল এবং তারই অন্তর্ভুক্ত হবে ভেড়া। আল্লাহ তা'আলা বলেন: وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ)
"আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে রিযকৃস্বরূপ যে সব চতুস্পদ জন্তু দিয়েছি, সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করে।" [সূরা হাজ্জ : ৩৪]
কুরবানির ক্ষেত্রে পশু এ তিন শ্রেণির বাইরে যাবে না। কেননা নাবী ﷺ বা তার কোনো সাহাবী থেকে এ তিন শ্রেণি ব্যতীত অন্য কোনো শ্রেণি বর্ণিত হয়নি। কুরবানির ক্ষেত্রে একটি ছাগল একজনের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত: كَانَ الرَّجُلُ فِي عَهْدِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ، وَعَنْ أَهْلِ بَيْتِهِ، فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ
“নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে কোনো ব্যক্তি নিজের ও নিজ পরিবারের পক্ষ থেকে একটি বকরী কুরবানি করত। তা থেকে তারা খেত এবং অন্যদের খাওয়াত।” ৬২৫
একটি উট বা একটি গরু দ্বারা সাতজনের কুরবানি দেওয়া বৈধ রয়েছে। যেমন জাবির থেকে বর্ণিত। তিনি বলেন,
نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةِ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ
"আমরা হুদাইবিয়ার বছর আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি।”৬২৬
টিকাঃ
৬২৫. ইবনু মাজাহ, হা. ৩১৪৭; ইমাম তিরমিযী সহীহ বলেছেন, হা. ১৫০৫; ইমাসব, সহীহ ইবনে মাজাহ, হা. ২৫৬৩।
৬২৬. সহীহ মুসলিম, হা. ৩০৭৬, ফুআ, ১৩১৮।

📄 কুরবানির পশুর ক্ষেত্রে শর্তসমূহ
১. বয়স:
ক. উট: এর জন্য শর্ত- পাঁচ বছর পূর্ণ হওয়া।
খ. গরু: এর জন্য শর্ত- দুই বছর পূর্ণ হওয়া।
গ. ছাগল: এর জন্য শর্ত- এক বছর পূর্ণ হওয়া। জাবির থেকে বর্ণিত। নিশ্চয় আল্লাহর রসূল বলেছেন:
لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةٌ، إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ، فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ
"তোমরা মুসিন্নাহ্ ছাড়া কুরবানি করবে না। তবে এটা তোমাদের জন্য কষ্টকর মনে হলে, তোমরা জাযাআ মেষ-শাবক কুরবানী করতে পারো। "৬২৭
উটের মধ্যকার মুসিন্নাহ (মুসিন্নাহ) বলা হয়, যার বয়স পাঁচ বছর পরিপূর্ণ হয়েছে। গরুর মধ্যকার মুসিন্নাহ বলা হয়, যার বয়স দুই বছর পরিপূর্ণ হয় হয়েছে। ছাগলের মধ্যকার মুসিন্নাহ বলা হয়, যার বয়স এক বছর পরিপূর্ণ হয়েছে। মুসিন্নাহকে ছুনিয়্যাহও (الثنية) বলা হয়।
ঘ. ভেড়া: এ ক্ষেত্রে জাযা' (الجذع) শর্ত। জাযাআ হলো যার এক বছর পরিপূর্ণ হয়েছে। কেউ কেউ বলেন: যার বয়স ছয় মাস পরিপূর্ণ হয়েছে। উকবা ইবনু আমের থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! (أصابني جذع. قَالَ: ضَحٌ بِهِ)
"আমার নিকট জাযা' রয়েছে। তিনি বললেন: তুমি তা জবাই করো।"৬২৮
উকবা ইবনু আমের থেকে আরও বর্ণিত হয়েছে: صَحَيْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَدَعٍ مِنَ الضَّأْنِ “আমরা আল্লাহর রসূল এর সাথে ভেড়ার ‘জাযা’ কুরবানি করেছি।”৬২৯
২. সুস্থ হওয়া: উট, গরু ও ছাগলের ক্ষেত্রে শর্ত হলো, এগুলোকে এমন দোষত্রুটি থেকে মুক্ত থাকতে হবে যে দোষত্রুটি গোশতে ত্রুটি সৃষ্টি করে। দুর্বল শীর্ণকায়, খোঁড়া, কানা এবং অসুস্থ প্রাণির মাধ্যমে কুরবানি যথেষ্ট হবে না।
বারা ইবনে আযেব থেকে বর্ণিত। তিনি নাবী থেকে বর্ণনা করেন: أَرْبَعٌ لَا تُجْزِئُ فِي الْأَضَاحِي: الْعَوْرَاءُ، الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ، الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا، وَالْعَجْفَاءُ الَّتِي لَا تُنْقِي
“চার ধরনের প্রাণী কুরবানি করা বৈধ নয়। ১. অন্ধ পশু; যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত, ২. রুগ্ন পশু; যার রোগ দৃশ্যমান, ৩. খোঁড়া জন্তু; যার খোঁড়ামী স্পষ্টভাবে প্রকাশিত, এবং ৪. ক্ষীণকায়, পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে।”৬৩০
العجفاء বলা হয়: দুর্বল শীর্ণকায় চতুষ্পদ জন্তু।
যেটি স্বচ্ছ নয় এবং শীর্ণতার কারণে মাংস নেই। এ চারটি ত্রুটির অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোকে, যেগুলো এ চারটির সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন العتماء অর্থাৎ যার সামনের সারির দাঁত নেই। العضباء অর্থাৎ যেগুলোর কান বা শিঙের বেশির ভাগ নেই অথবা এজাতীয় আরও এমন দোষ-ত্রুটি।
টিকাঃ
৬২৭. সহীহ মুসলিম, হা. ৪৯৭৬, ফুআ. ১৯৬৩।
৬২৮. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ৫৫৫৭; সহীহ মুসলিম, হা. ৪৯৮১, ফুআ, ১৯৬৫।
৬২৯. নাসাঈ ৭/২১৯; ইমাম আলবানী সহীহ বলেছেন, সহীহুন নাসাঈ, হা. ৪০৮০।
৬৩০. মুয়াত্তা মালিক পৃষ্ঠা ২৪৮; আহমাদ ৪/২৮৯; তিরমিযী, হা. ১৪৯৭ এবং তিনি হাসান সহীহ বলেছেন। সুনান আবু দাউদ, হা. ২৮০২; নাসাঈ ৭/২৪৪; ইবনু মাজাহ, হা. ৩১৪৪; ইমাম আলবানী সহীহ বলেছেন, সহীহুন নাসাঈ, হা. ৪০৭৩।
📄 কুরবানির পশু জবাই করার সময়
যে ব্যক্তি ঈদের সলাত পড়বে তার জন্য ঈদের সলাতের পর থেকে কুরবানির পশু জবাই করার ওয়াক্ত শুরু। আর যে ব্যক্তি সলাত পড়বে না, সে কুরবানির দিন সূর্যদয়ের পর থেকে নিয়ে দুই রাকআত ও দুই খুতবার সমপরিমাণ সময় পরে জবাই করবে। বারা ইবনে আযিব থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল বলেছেন: مَنْ صَلَّى صَلَاتَنَا، وَنَسَكَ نُسُكَنَا، فَقَدْ أَصَابَ النُّسُكَ، مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا أُخْرَى
"যে আমাদের মতো সলাত আদায় করল এবং আমাদের মতো কুরবানি করল, সে কুরবানীর রীতিনীতি যথাযথ পালন করল। আর যে ব্যক্তি সলাতের পূর্বে কুরবানি করল, সে যেন পুনরায় তার স্থানে আরেকটি কুরবানি করে।”৬৩১
আর কুরবানির সময় চলমান থাকবে আয়্যামুত তাশরীকের শেষ দিনের সূর্যাস্ত পর্যন্ত। যুবায়ের ইবনু মুতয়িম থেকে বর্ণিত হাদীস। তিনি নাবী থেকে বর্ণনা করেন।
كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحُ "আয়্যামুত তাশরীকের প্রত্যেক দিনই জবাই করার দিন। ”৬৩২
উত্তম হলো ঈদের সলাতের পরেই যবেহ করা। বারা ইবনে আযেব থেকে বর্ণিত। নিশ্চয়ই নাবী বলেছেন:
أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّي، ثُمَّ نَرْجِعَ، فَتَنْحَرَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُتَتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ ذَلِكَ فَإِنَّمَا هُوَ لَحْمُ قَدِّمُهُ لِأَهْلِهِ، لَيْسَ مِنَ النَّسْكِ فِي شَيْءٍ)
"আজকের দিনে আমাদের প্রথম কাজ সলাত আদায় করা। অতঃপর ফিরে এসে কুরবানী করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের সুন্নাত পালন করল। যে ব্যক্তি সলাতের পূর্বেই যবেহ্ করবে, তা শুধু গোশ্তই হবে, যা সে পরিবারের জন্য পেশ করেছে। কুরবানি সাথে এর কোনো সম্পর্ক নেই। "৬৩৩
টিকাঃ
৬৩১. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ৯৫৫, ৫৫৬২; সহীহ মুসলিম, হা., ফুআ. ১৯৬১।
৬৩২. আহমাদ ৪/৮২; বায়হাক্বী ৯/২৯৫; ইবনু হিব্বান, হা. ১০০৮; দারাকুনী ৪/২৮৪।
৬৩৩. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ৯৬৮; সহীহ মুসলিম, হা. ৪৯৬৩, ফুআ. ১৯৬১ অর্থগত বর্ণনা।