📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 উমরার হুকুম ও তার দলীল

📄 উমরার হুকুম ও তার দলীল

সক্ষম ব্যক্তির উপর জীবনে একবার উমরা করা ওয়াজিব। মহান আল্লাহ বলেন: وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ “আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাজ্জ ও 'উমরাহকে পূর্ণ করো।” [সুরা বাক্বারাহ: ১৯৬]
নাবী আয়িশাহ কে বলেছিলেন যখন সে জানতে চাইল: মহিলাদের উপরে কি জিহাদ ফরয? আল্লাহর রসূল বলেন: نَعَمْ، عَلَيْهِنَّ جِهَادٌ، لَا قِتَالَ فِيهِ : الْحَجَّ وَالْعُمْرَةُ “হ্যাঁ। তাদের উপর জিহাদ ফরয। তবে তাতে কোনো যুদ্ধ নেই। আর সে জিহাদ হচ্ছে হাজ্জ ও উমরা করা।”৫৯৭
আবু রাযীন যখন জানতে চাইল যে তার পিতা হাজ্জ, উমরা ও বাহনে আরোহণ করতে সক্ষম নয় তখন তিনি বলেছিলেন : حُجَّ، عَنْ أَبِيكَ، وَاعْتَمِرُ “তুমি তোমার পিতার পক্ষ হতে হাজ্জ ও উমরা পালন করো।”৫৯৮
উমরার রুকন তিনটি: ১. ইহরাম বাঁধা, ২. তাওয়াফ করা ও ৩. সাঈ করা।

টিকাঃ
৫৯৭. আহমাদ ৬/১৬৫; ইবনু মাজাহ, হা. ২৯০১।
৫৯৮. সুনান আবু দাউদ, হা. ১৮১০; নাসাঈ ৫/১১১; ইবনু মাজাহ, হা. ২৯০৪, ২৯০৫; আহমাদ ১/২৪৪; ইমাম আলবানী সহীহ বলেছেন, সহীহুন নাসাঈ, হা. ২৪৭৩।

📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 হাজ্জ ও উমরার মীকাত

📄 হাজ্জ ও উমরার মীকাত

মীকাতের আবিধানিক অর্থ: الحد বা সীমানা বা সীমা। পরিভাষায়: هو موضع العبادة أو زمنها "ইবাদতের স্থান বা সময়কে মীকাত বলা হয়।” মীকাত দুই প্রকার: ১. সময় ২. স্থানগত।
হাজ্জ ও উমরার সময়ের মীকাত: উমরা: বছরের যে কোনো সময়ে উমরা আদায় করা বৈধ।
হাজ্জ: হাজ্জের জন্য মাস নির্ধারিত। হাজ্জের কোনো আমলই এ মাসগুলো ছাড়া অন্য মাসে বৈধ হবে না। আল্লাহ তা'আলা বলেন: ﴿الْحَجُّ أَشْهُرُ مَعْلُومَاتُ﴾ “হাজ্জ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে।” [সূরা বাক্বারাহ: ১৯৬] সে মাসগুলো হলো শাওয়াল, যুল ক্ব'দাহ ও যুল হিজ্জাহ।
হাজ্জ ও উমরার স্থানগত মীকাত: হাজ্জ ও উমরা পালনকারীর জন্য ইহরাম ছাড়া এ সীমানাগুলো অতিক্রম করা বৈধ নয়। নাবী সেগুলো ইবনু আব্বাস এর হাদীসে বর্ণনা করেছেন। وَقَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَهْلِ المَدِينَةِ ذَا الحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلِأَهْلِ نَجْدٍ قَرْنَ المَنَازِلِ، وَلِأَهْلِ اليَمَنِ يَلَمْلَمَ، هُنَّ هُنَّ، وَلَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ أَرَادَ الحَجَّ وَالْعُمْرَةَ، وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ، فَمِنْ حَيْثُ أَنْشَأَ حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ
“আল্লাহর রসূল মদীনাবাসীদের জন্য যুল হুলায়ফাহ; সিরিয়ার অধিবাসীদের জন্য জুহফা; নাজদবাসীদের জন্য কারনুল মানাযিল; ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলামকে মীকাত হিসেবে নির্ধারণ করেছেন। এগুলো ঐসব এলাকার লোকদের মীকাত এবং এর বাইরের যে সব লোক হাজ্জ ও উমরার উদ্দেশ্যে ঐসব এলাকা হয়ে আসবে, তাদের মীকাত। আর যেসব লোক উল্লিখিত মীকাতসমূহের অভ্যন্তরে বসবাস করে, তারা স্বস্থান থেকে ইহরাম বাঁধবে, এভাবে যারা আরও ভিতরে, তারা সে স্থান হতে। এমনকি মক্কাবাসীগণ মক্কা থেকে।”৫৯৯
যে ব্যক্তি এ মীকাতগুলো ইহরাম ছাড়াই অতিক্রম করবে, তার উপরে উক্ত স্থানে ফিরে আসা আবশ্যক, যদি তার ফিরে আসা সম্ভব হয়। আর ফিরে আসা সম্ভব না হলে তার উপরে ফিদয়া আবশ্যক। আর ফিদয়া হচ্ছে একটি ছাগল, যা সে মক্কায় যবেহ করবে এবং হারামের মিসকিনদের মাঝে বণ্টন করে দিবে।
আর যারা মীকাতগুলোর বাইরের অধীবাসী হবে (অর্থাৎ মীকাতের স্থানগুলোর ভেতরের), তারা নিজেদের স্থান থেকেই ইহরাম বাঁধবে। পূর্বের হাদীসে যেমন বলা হয়েছে। وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ، فَمِنْ حَيْثُ أَنْشَأَ
“আর যেসব লোক উল্লিখিত মীকাতসমূহের অভ্যন্তরে বসবাস করে, তারা স্বস্থান থেকে ইহরাম বাঁধবে।”৬০০

টিকাঃ
৫৯৯. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ১৫২৪; সহীহ মুসলিম, হা. ২৬৯৩, ফুআ, ১১৮১; অন্য বর্ণনায় রয়েছে: ইরাকবাসীর মীকাত যাতু ইরাক।
৬০০. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ১৫২৪; সহীহ মুসলিম, হা. ২৬৯৩, ফুআ. ১১৮১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00