📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 সলাতুল কুসুফের সময়

📄 সলাতুল কুসুফের সময়


(সূর্য বা চন্দ্র) গ্রহণ শুরুর সময় থেকে শেষ পর্যন্ত। নাবী বলেছেন: إِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ أَفَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ "যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন সলাতে দাঁড়িয়ে যাও যতক্ষণ না পরিষ্কার হয়। ৪১৫

টিকাঃ
৪১৫. সহীহ মুসলিম, হা. ৯১৫।

📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 পদ্ধতি এবং পঠিতব্য ক্বিরাআত

📄 পদ্ধতি এবং পঠিতব্য ক্বিরাআত


পদ্ধতি: এ সলাত দুই রাকআত। রাত হোক আর দিন হোক, প্রথম রাকআতে উচ্চৈঃস্বরে ক্বিরাআতে সূরা ফাতিহাসহ লম্বা একটি সূরা পাঠ করতে হবে। অতঃপর দীর্ঘ রুকু করতে হবে। তারপর ওঠে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। এরপর সাজদা না করে বরং আবার সূরা ফাতিহা পড়ে লম্বা একটি সূরা পড়তে হবে, তবে প্রথম রাকআতের চেয়ে একটু কম। অতঃপর রুকু করে মাথা উঠিয়ে লম্বা দুটি সাজদা করতে হবে। দ্বিতীয় রাকআত প্রথম রাকআতের মতোই। কিন্তু প্রথমে যা করেছে তার চেয়ে একটু কম হবে। অতঃপর তাশাহুদ পড়ে সালাম ফিরাবে। জাবির বলেন,
كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمٍ شَدِيدِ الْحُرِّ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَصْحَابِهِ، فَأَطَالَ الْقِيَامَ، حَتَّى جَعَلُوا يَخِرُّونَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ قَامَ فَصَنَعَ نَحْوًا مِنْ ذَاكَ، فَكَانَتْ أَرْبَعَ رَكَعَاتٍ، وَأَرْبَعَ سَجَدَاتٍ
"আল্লাহর রসূল এর যুগে প্রচণ্ড গরমের দিন সূর্য গ্রহণ শুরু হলো। তখন তিনি সাহাবীদের নিয়ে সলাত আদায় করার সময় দীর্ঘ কিয়াম করলেন। ফলে তারা লুটিয়ে পড়তে লাগলেন। অতঃপর দীর্ঘক্ষণ রুকু করলেন এবং অনেকক্ষন দাঁড়িয়ে রইলেন। তারপর মাথা উঠিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ালেন। অতঃপর আবার দীর্ঘক্ষণ রুকু করে দুই সাজদাহ করলেন। অতঃপর দাঁড়ালেন এবং আবার এরূপ করলেন। ফলে চারটি রুকু এবং চারটি সাজদাহ হলো।” ৪১৬
সলাতুল কুসুফের পর ইমাম মানুষদেরকে উপদেশ দিবে, তাদেরকে সতর্ক করবে দুনিয়ার মোহ থেকে। তাদেরকে বেশি বেশি দুআ ও ইস্তিগফার পাঠ করার নির্দেশ দিবে। নাবী মানুষদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় বলছেন,
إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ أَيْتَانِ مِنْ آيَاتِ الله ، لا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا حَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَادْعُوا اللَّهَ، وَكَبَّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا»
"নিশ্চয় চন্দ্র ও সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম দুটি নিদর্শন। কারো মৃত্যু অথবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। সুতরাং তোমরা তা দেখলে আল্লাহর নিকট দুআ করবে, তাকবীর পাঠ করবে, সলাত আদায় করবে ও দান-সাদাক্বা করবে।”৪১৭
পরিষ্কার হওয়ার আগে সলাত শেষ হলে পুনরায় পড়বে না বরং আল্লাহর যিকর করবে। বেশি বেশি দুআ করবে। নাবী বলেছেন: তোমরা সলাত পড়বে এবং দুআ করবে যতক্ষণ না তা প্রকাশিত হয়। এ হাদীস প্রমাণ করে যে, পরিষ্কার হওয়ার আগে সলাত শেষ হয়ে গেলে দুআয় ব্যস্ত থাকবে। আর সলাত অবস্থায় পরিপূর্ণ পরিষ্কার হলে সলাত বিচ্ছিন্ন না করে বরং হালকা করবে।

টিকাঃ
৪১৬. সহীহ মুসলিম, হা. ৯০৪।
৪১৭. সহীহুল বুখারী, হা. ১০৪৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00