📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 সলাতে যে সুন্নাতগুলো পালন করা উচিত

📄 সলাতে যে সুন্নাতগুলো পালন করা উচিত


১. এ ব্যাপারে নাবী থেকে প্রমাণিত দুআগুলো বেশি বেশি পড়তে হবে। দুআর শেষে কিবলামুখী হয়ে চাদর উল্টিয়ে নিবে। অর্থাৎ ডান পাশের অংশ বাম পাশে এবং বাম পাশের অংশ ডান পাশে নিতে হবে। এভাবে চাদরটা অনেকটাই আবায়া'র মতো হবে। এ কথা প্রমাণিত যে, নাবী মানুষের দিকে তাঁর পিঠ ফিরিয়েছেন। কিবলামুখী হয়ে দুআ করেছেন। অতঃপর তাঁর চাদর উল্টিয়ে দিয়েছেন। ৪১০ চাদর উল্টানোর কারণ সম্পর্কে বলা হয়েছে, চলমান অবস্থার পরিবর্তন আশা করা।
২. ইস্তিসক্বার সলাতের জন্য মহিলা-শিশুসহ সকল মুসলিমের বের হওয়াই সুন্নাহ।
৩. বিনয়-নম্র ও নতজানু হয়ে বের হওয়া সুন্নাত। কারণ নাবী বৃষ্টি প্রার্থনার জন্য অতি নম্র- ভদ্র ও বিনয়ী হয়ে বের হতেন। ৪১১
৪. বৃষ্টি বর্ষণের সময় সেখানেই অবস্থান করা সুন্নাহ, যাতে তার উপরে বৃষ্টি পড়ে। আর বলতে হবে اللَّهُمَّ صَيِّباً نَافِعاً "হে আল্লাহ মুষলধারে এবং উপকারী বৃষ্টি বর্ষণ করুন।" আরও বলতে হবে مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ "আল্লাহর অনুগ্রহ ও রহমতে বৃষ্টি বর্ষণ হয়েছে।”
৫. বৃষ্টি বেশি হয়ে গেলে এবং ক্ষতির আশঙ্কা থাকলে বলতে হবে..... اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الظُّرَابِ وَالْآكَامِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ “হে আল্লাহ আমাদের উপর নয় বরং আশেপাশে বর্ষণ করুন। হে আল্লাহ! ছোটো ছোটো পাহাড়, স্তুপ, উপত্যকায় ও গাছের কাণ্ডের উপর বর্ষণ করুন।”
ظراب-ছোটো ছোটো পাহাড়। آكام -স্তুপ, টিলা যা কোনো এক স্থানে অনেকগুলি পাথরের সমষ্টিকে বুঝায়।

টিকাঃ
৪১০. সহীহুল বুখারী, হা. ১০১১; সহীহ মুসলিম, হা. ফুআ, ৮৬৩।
৪১১. তিরমিযী বর্ণনা করেছেন এবং তিনি হাসান সহীহ বলেছেন।
৪১২. সহীহুল বুখারী, হা. ১০২১; সহীহ মুসলিম, হা. ১৯৬৩, ফুআ. ৮৯৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00