📄 শুকরিয়ার সাজদা
যে ব্যক্তি কোনো নিয়ামত লাভ করবে অথবা তার কোনো বিপদ দূরীভূত হবে অথবা কোনো সু- সংবাদ লাভ করবে, তার জন্য মুস্তাহাব হলো আল্লাহর রসূল অনুসরণ করে আল্লাহর সাজদায় লুটিয়ে পড়া। এর জন্য কিবলামুখী হওয়া শর্ত নয়, তবে কিবলামুখী হওয়া উত্তম。
নাবী শুকরিয়ার সাজদা করতেন। আবু বকর হতে বর্ণিত। তিনি বলেন,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَتَاهُ أَمْرٌ يَسُرُّهُ أَوْ بُشِّرَ بِهِ ، خَرَّ سَاجِدًا، شُكْرًا للَّهَ تَبَارَكَ وَتَعَالَى
"নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট কোনো খুশির খবর আসলে তিনি মহামহিম আল্লাহ্র সমীপে কৃতজ্ঞতার সাজদায় লুটিয়ে পড়তেন।”
নাবী এর সাহাবীগণও কৃতজ্ঞতার সাজদা করতেন। এই সাজদার বিধান তিলাওয়াতের সাজদার অনুরূপ এবং পদ্ধতিও একই।
টিকাঃ
'সুনান আবু দাউদ, হা. ২৭৭৪, তিরমিযী, হা. ১৫৭৮, ইবনু মাজাহ, হা. ১৩৯৪।