📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 আযান ও ইকামতের পদ্ধতি বর্ণনা

📄 আযান ও ইকামতের পদ্ধতি বর্ণনা


আযান ও ইকামতের পদ্ধতি: আযান এবং ইকামতের কয়েকটি পদ্ধতি হাদীসে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হলো: আবু মাহযুরাহ হতে বর্ণিত। তিনি বলেন,
أن رَسُولَ الله صلى الله عليه وسلم علمه الأذان بنفسه، فقال: تَقُولُ: اللهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهَ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهَ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ : ثُمَّ اسْتَأْخَرَ عَنِّي غَيْرَ بَعِيدٍ، ثُمَّ ، قَالَ : وَتَقُولُ: إِذَا أَقَمْتَ الصَّلَاةَ، اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
“নিশ্চয়ই আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই তাকে আযান শিক্ষা দেন। তিনি বলেন: তুমি বলো,
اَللهُ اَكْبَرُ، اَللهُ اَكْبَرُ، اَللهُ اَكْبَرُ، اَللهُ اَكْبَرُ، اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ، اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ، اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ، اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ، حَيَّ عَلَى الصَّلٰوةِ، حَيَّ عَلَى الصَّلٰوةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اَللهُ اَكْبَرُ، اَللهُ اَكْبَرُ، لَا اِلٰهَ اِلَّا اللهُ.
কিছুক্ষণ অতিবাহিত হলো। অতঃপর তিনি বলেন: তুমি সলাতের ইকামতে বলো, اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ، اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ، اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ، حَيَّ عَلَى الصَّلٰوةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلٰوةُ، قَدْ قَامَتِ الصَّلٰوةُ، اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ، لَا اِلٰهَ اِلَّا اللهُ.
এটা হলো বেলাল হতে বর্ণিত হাদীস অনুপাতে। সে হাদীসে বলা হয়েছে: أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ، إِلَّا الْإِقَامَةَ
“বিলাল -কে আযানের বাক্য দুই বার করে ও ইকামতের বাক্য বেজোড় করে বলার নির্দেশ দেওয়া হয়।”১৭০
সুতরাং আযানের শব্দগুলো দুবার দুবার আর قَدْ قَامَتِ الصَّلٰوةُ ব্যতীত ইকামতের শব্দগুলো একবার একবার করে।
এটা হলো আযান ইকামতের মুস্তাহাব বর্ণনা। বেলাল আল্লাহর রসূল এর মৃত্যু অবধি সফর এবং মুকীম উভয় অবস্থায় আযান দিতেন (আর এটা ছিল তার আযান এবং ইকামতের পদ্ধতি)।
যদি কোনো মুয়াজ্জিন শাহাদাতাইনকে ১৭১ প্রথমে নিম্ন স্বরে অতঃপর উচ্চ স্বরে বলে অথবা ইকামতের শব্দগুলো দুবার করে বলে, তাতে কোনো সমস্যা নেই। কেননা এগুলো বৈধ ইখতিলাফের অন্তর্ভুক্ত।
ফজরের আযানের حَيَّ عَلَى الصَّلٰوةِ এর পরে الصَّلٰوةُ خَيْرٌ مِنَ النَّوْمِ দুই বার বলা মুস্তাহাব। এই মর্মে আবু মাহযুরাহ হতে হাদীস এসেছে। إِنْ كَانَ أَذَانَ الصُّبْحِ قُلْتَ: الصَّلٰوةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
“ফজরের আযানে বলবে: الصَّلٰوةُ خَيْرٌ مِنَ النَّوْمِ”

টিকাঃ
১৬৯. সুনান আবু দাউদ, হা. ৫০৫, ইবনু মাজাহ, হা. ৭০৮।
১৭০. সহীহুল বুখারী, হা. ৬০৫, সহীহ মুসলিম, হা. ৭২৪, ফুআ, ৩৭৮।
১৭১. সহীহুল বুখারী, হা. ৬০৫, সহীহ মুসলিম, হা. ফুয়াদ আব্দুল বাকী ৩৭৮।
১৭১. এটাকে تَثْوِيْبٌ বলা হয়। অর্থাৎ মুয়াজ্জিন যখন ফজরের আযান এই জুমলা বলে তখন সলাতে দ্রুত যাওয়ার উৎসাহ এর দিকে ফিরে যায়।

📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 আযান শ্রবণকারী যা বলবে এবং আযানের পরে যে দুআ করবে

📄 আযান শ্রবণকারী যা বলবে এবং আযানের পরে যে দুআ করবে


আযান শ্রবণকারীর জন্য মুস্তাহাব হলো মুয়াযযিন যা বলে তাই বলা। এই প্রসঙ্গে আবু সাঈদ খুদরী এর হাদীসে এসেছে, রসূল বলেছেন: إِذَا سَمِعْتُمُ النَّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ “যখন তোমরা আযান শুনতে পাও, তখন মুআযযিন যা বলে তোমরাও তাই বলো."১৭৪
حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ ব্যতীত। এই সময় মুয়াযযিনের বলার পর পর لا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ বলা আযান শ্রবণকারীর জন্য শরীয়ত সম্মত। এই বিধান উমার বিন খাত্তাব হতে বর্ণিত হাদীস হতে প্রমাণিত। ১৭৫
মুয়াজ্জিন যখন ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ বলবে তখন শ্রোবণকারীও তাই বলবে। তবে এটা ইকামতে বলা সুন্নাত নয়।
অতঃপর নাবী -এর উপর দরুদ পাঠ করে এই দুআ পড়বে: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ “যে ব্যক্তি আযান শুনে দুআ করে, 'হে আল্লাহ্-এ পরিপূর্ণ আহবান ও প্রতিষ্ঠিত সলাতের তুমিই মালিক। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অসীলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করো এবং তাঁকে সে মাকামে মাহমুদে পৌঁছে দাও, যার অঙ্গীকার তুমি তাকে করেছো."১৭৬

টিকাঃ
১৭৩. সুনান নাসাঈ, হা. ৬৩৩; সুনান আবু দাউদ, হা. ৫০০।
১৭৪. সহীহুল বুখারী, হা. ৬১১, সহীহ মুসলিম, হা. ১০৯৩।
১৭৫. সহীহ মুসলিম, হা. ফুআ. ৩৮৫।
১৭৬. সহীহুল বুখারী, হা. ফুআ. ৬১৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00