📄 ৫. বৈষম্য
ছেলেমেয়েদের আদর-যত্নে, পার্থিব-অপার্থিব ভালোবাসায় বৈষম্য করা নিষিদ্ধ। এই নিষিদ্ধতা লঙ্ঘন করার ফলেও অনেক ছেলেমেয়ে বিপথে চলে যায়। বিপদে পা বাড়ায়। এজন্য মা বাবার উচিত প্রত্যেকটি সন্তানকে সমান নজরে দেখা। একজনের তুলনায় কারও প্রতি যেন বেশি নজর না হয়, এতে অন্যেরা তার প্রতি ঈর্ষাকাতর হয়ে পড়ে, তারা তাকে ঘৃণা করে, তার থেকে নিষ্কৃতি পেতে চায়; অথবা কারও প্রতি যেন নজরে কমতি না থাকে, এতে সে হীনম্মন্য হয়ে যায়, অনেক দিক থেকে পিছিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব ভালো করে মনে রাখা চাই। তিনি বলেছেন, 'তোমরা দেওয়ার ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো।'১
তিনি আরও বলেছেন, 'তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে ন্যায় ও সাম্য রক্ষা করো।'২
টিকাঃ
১. তাবারানী।
২. সহীহ বুখারী ও মুসলিম।