📘 ফিরে এসো নীড়ে 📄 চ. সন্তানদের ব্যক্তিস্বাতন্ত্র্য বজায় রাখা

📄 চ. সন্তানদের ব্যক্তিস্বাতন্ত্র্য বজায় রাখা

সন্তানদের মাঝে তুলনা করা কথা বলা মা বাবার জন্য মোটেই সমীচীন নয়। সন্তানদের প্রত্যেকের গুণ ও স্বকীয়তাকে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। উৎসাহ ও উদ্দীপনা যোগাতেও কাউকে এমন কিছু বলা যাবে না যা তাদের হীনম্মন্য করে তোলে।

অনেক সময় আমরা আমাদের কোনো সন্তানকে গালমন্দ করতে গিয়ে বলে ফেলি, তোমার অমুক ভাইকে দ্যাখো, সে এটা পারে, সেটা পারে; এটা করে, সেটা করে; তার এই গুণ, সেই গুণ ইত্যাদি; কিন্তু তুমি তো এই সেই। ...আল্লাহ মাফ করুন। এতে অনেক সময় হিতে বিপরীত হয়। শিশুর ব্যক্তিত্ববোধ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। মানবপ্রবৃত্তির শিরায় শিরায় ভাঁজ পেতে থাকা শত্রুতা ও বিদ্বেষও মানবমনকে আক্রান্ত করার পথ পেয়ে যায়।

ফন্ট সাইজ
15px
17px