📘 ফিরে এসো নীড়ে 📄 ক. আল্লাহর সাথে শিশুর দৃঢ় সম্পর্ক গড়ুন

📄 ক. আল্লাহর সাথে শিশুর দৃঢ় সম্পর্ক গড়ুন

এটি খুবই সহজ কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। সন্তানকে মসজিদমুখী করে তোলুন। মুসলিম সমাজের অবিচ্ছেদ্য অংশ হলো মসজিদ। মসজিদই ইসলামী জীবনের কেন্দ্রবিন্দু। মসজিদমুখী হলে শিশুর অন্তরে ইবাদতের ভালোবাসা জাগ্রত হবে। সে আল্লাহর সাথে সম্পর্কের আত্মিক অনুভূতি লাভ করবে। মসজিদে বয়ান শুনবে, উপদেশ গ্রহণ করবে। কুরআন শিখবে, কুরআন মুখস্থ করবে।

মসজিদমুখী হওয়ার আরেকটি অনিবার্য ফল হলো সামাজিক চেতনার সৃষ্টি। এতে মুসলমানদের প্রতি ভালোবাসা জাগ্রত হয়। সুখে-দুঃখে, বিপদে-আপদে তাদের পাশে থাকার প্রেরণা পাওয়া যায়।

সর্বোপরি শিশুর সাথে সংরক্ষিত হয় আত্মপরিচয়, আত্মোপলব্ধি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসা। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

'আমি কি তোমাদের এমন কিছুর দিক-নির্দেশনা দেব যার কল‍্যাণে আল্লাহ তোমাদের ত্রুটি-বিচ্যুতি মোচন করবেন এবং তোমাদের মর্যাদাকে বুলন্দ করবেন? সাহাবা কেরাম আরজ করলেন, অবশ্যই, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, অনেক অপ্রিয়তা সত্ত্বেও ওযু করা, বেশি বেশি মসজিদে গমন করা, নামাযের পর নামাযের জন‍্য অপেক্ষা করা। মনে রাখবে, এটিই সত্যিকারেরই সতর্কতা, প্রকৃত প্রহরা ও প্রস্তুতি।'১

আল্লাহর সম্পর্ক এবং আল্লাহর নৈকট্য অর্জনে শিশুকে নফল ইবাদতের প্রতি উৎসাহিত করা একান্ত কর্তব্য। তাহাজ্জুদ, তাশাহহুদ, তারাবীহ ইত্যাদি নামাযে শিশুকে অভ‍্যস্ত করতে হবে। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার, প্রতি বছর আরাফার দিন, শাওয়াল মাসের ছয় দিন রোযা রাখার ব্যাপারে গুরুত্ব দিতে হবে।

নিজেরা যত্নবান হলে শিশু আপনা-আপনিই এগুলোর প্রতি যত্নশীল হবে। মনে রাখবেন, হৃদয়কে স্বচ্ছ রাখতে এবং মন-মননকে পরিচ্ছন্ন করতে এই ইবাদতগুলোর বিকল্প নেই।

টিকাঃ
১. সহীহ মুসলিম।

📘 ফিরে এসো নীড়ে 📄 খ. শিক্ষকের হাতে শিশুকে সঁপে দিন

📄 খ. শিক্ষকের হাতে শিশুকে সঁপে দিন

একজন কামেল, মুত্তাকী শিক্ষকের হাতে শিশুকে সঁপে দিন। তিনি যেমন শিশুর মুয়াল্লিম হবেন, তেমনি হবেন মুরশিদ ও মুরব্বী। তাঁর সাথে শিশুর অটুট বন্ধন করুন। মুরব্বীর তত্ত্বাবধানে শিশু ধর্মের মর্ম বুঝবে। কর্মের স্বরূপ আবিষ্কার করবে। উত্তম চরিত্র-মাধুরীতে বিভোষিত হবে। ইলমের মহব্বত, আলেম-ওলামার ইহতিরাম, সৎ সাহস ও ব্যক্তিত্ববাদ ইত্যাদি ঈমানী গুণে গুণান্বিত হবে। হক কথা বলার সাহস অর্জন করবে। হৃদয়গ্রাহী আবেদনে, বলিষ্ঠ যুক্তি-প্রমাণে ইসলামবিরোধীদের মুখোমুখি হতে পারবে। অশান্ত চিত্তকে প্রশান্ত করতে পারবে। পণ, প্রত্যয় ও সংকল্পে অর্পিত দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ হবে। কত উত্তম সে যুবক, যে ইসলাম ও আহলে ইসলামের জন্য কিছু করতে উদ্বীবিত হয়।

কবি বলেন,

শবাবুন যাল্লু সুবুলুল মাআলী — তমাচ্ছন্দাহুম ফয়াইনাআহুম নবাতান
কাযালিকা আসাররাহাল ইসলামু কওমী — কারীমান ত্বাবা ফিদ্দুনয়া গুছূনা
ওয়ামা আরাফু সিওয়াল ইসলামু দীনা — শবাবান মুখলিছান হুররান আমীনা

অর্থ : এরা এমন কিছু যুবক যারা উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছে—যেন সুন্দর পরিচ্ছন্ন সুন্দর ফল, ফুলে, পত্রপল্লবে সুশোভিত করেছে স্বপ্নের সবুজ উদ্যান। এভাবেই ইসলাম একটি সুন্দর জাতি উপহার দিয়েছে। আমার জাতি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে মানে না। এই তো শাশ্বত ধর্ম। যার কল্যাণে পৃথিবী পেয়েছে ভালো মানুষ—একনিষ্ঠ, চির স্বাধীন, চির তরুণ অনুপম যুবক।

📘 ফিরে এসো নীড়ে 📄 গ. সন্তানের জন্য সৎ সঙ্গ নিশ্চিত করুন

📄 গ. সন্তানের জন্য সৎ সঙ্গ নিশ্চিত করুন

আপনার কোমলমতি শিশুর জন্য অবশ্যই সৎ সঙ্গ ও সৎ সংশ্রব নিশ্চিত করুন। উত্তম সাহচর্য নিশ্চিত করুন—বিশেষত ইসলাম ধর্ম সম্পর্কে যাদের চিন্তা চেতনা ইতিবাচক, যারা ধর্ম সম্পর্কে সঠিক বুঝ রাখেন, যাদের চিন্তা ভারসাম্যপূর্ণ ও জ্ঞান পরিপক্ব; যেন আপনার সন্তানের সামনে থাকে উত্তম আদর্শ। যেন সে খুঁজে পায় দৈনন্দিন জীবনের পথচলার সঠিক মানদণ্ড। যেন তার ব্যক্তি ও মানসম্মান হয় অনিন্দাসুন্দর। যেন সে ইসলাম ধর্মের স্বরূপ অবগত হয় সম্যকভাবে। যেন সে শামিল হতে পারে ওই সব ত্যাগী তরুণ-তরুণীর কাতারে, যারা কেতনবাহী প্রকৃত ইসলামের। যাদের কল্যাণে ইসলামী রাষ্ট্র হয়ে ওঠে স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম। যারা ইসলামকে জেনেছে গভীরভাবে। ইসলামকে বুঝেছে গভীরভাবে। যারা উপলব্ধি করেছে ইসলাম— ইবাদতের ধর্ম, আমলের ধর্ম, কুরআনের ধর্ম, জিহাদের ধর্ম।

ফন্ট সাইজ
15px
17px