📘 ফিরে এসো নীড়ে 📄 ২. রমযানে রোযা

📄 ২. রমযানে রোযা


এভাবে সাত বছর বয়স থেকে রমযান মাসে রোযা রাখার ব্যাপারেও উৎসাহিত করা উচিত। কেননা, সহীহ বুখারী ও মুসলিমে এসেছে, আশুরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদের মহল্লায় লোক পাঠালেন এই মর্মে যে,
مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلْيَصُمْ
অর্থ : আজকে যারা রোযা রাখেনি, তারা বাকি সময়টুকু উপোস থাকুক। আর যারা রোযা রেখেছে, তারা রোযা রাখুক।
বর্ণনাকারী বলেন—
فَكُنَّا نَصُومُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا وَنَجْعَلُ لَهُم اللُّعْبَةَ مِن العِهْنِ – الصُّوفِ المَصْبُوغِ – فَإِذَا بَكَى أَحَدُهُم أَعْطَيْنَاهُ ذَلِكَ حَتَّى يَكُونَ عِندَ الإِفْطَارِ
অর্থ : আমরা সেদিন সারাদিন রোযা রাখলাম এবং আমাদের শিশুদেরও রোযা রাখলাম। আমরা তাদের জন্য খেলনা বানিয়ে রেখেছিলাম। তারা কান্নাকাটি করলে সেই খেলনাগুলো দিয়ে তাদের ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। তবেই আমরা ইফতার পর্যন্ত পার করলাম।১

টিকাঃ
১. সহীহ বুখারী ও মুসলিম।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية