📘 ফিরে এসো নীড়ে 📄 ১. পবিত্রতা ও নামায

📄 ১. পবিত্রতা ও নামায


সর্বাগ্রে আসবে তাহারাত ও সালাত—অর্থাৎ পবিত্রতা ও নামায। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مُرُوا أَبْنَاءَكُم بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُم عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ
অর্থ : তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়স থেকে নামাযের নির্দেশ দিতে থাকো। আর দশ বছর বয়স হয়ে গেলে তাকে নামাযের জন্য শাসনও করো। এই বয়সে তোমরা তাদের জন্য ভিন্ন বিছানার ব্যবস্থা করে দেবে।১

টিকাঃ
১. হাকেম, আবূ দাউদ।

📘 ফিরে এসো নীড়ে 📄 ২. রমযানে রোযা

📄 ২. রমযানে রোযা


এভাবে সাত বছর বয়স থেকে রমযান মাসে রোযা রাখার ব্যাপারেও উৎসাহিত করা উচিত। কেননা, সহীহ বুখারী ও মুসলিমে এসেছে, আশুরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদের মহল্লায় লোক পাঠালেন এই মর্মে যে,
مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلْيَصُمْ
অর্থ : আজকে যারা রোযা রাখেনি, তারা বাকি সময়টুকু উপোস থাকুক। আর যারা রোযা রেখেছে, তারা রোযা রাখুক।
বর্ণনাকারী বলেন—
فَكُنَّا نَصُومُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا وَنَجْعَلُ لَهُم اللُّعْبَةَ مِن العِهْنِ – الصُّوفِ المَصْبُوغِ – فَإِذَا بَكَى أَحَدُهُم أَعْطَيْنَاهُ ذَلِكَ حَتَّى يَكُونَ عِندَ الإِفْطَارِ
অর্থ : আমরা সেদিন সারাদিন রোযা রাখলাম এবং আমাদের শিশুদেরও রোযা রাখলাম। আমরা তাদের জন্য খেলনা বানিয়ে রেখেছিলাম। তারা কান্নাকাটি করলে সেই খেলনাগুলো দিয়ে তাদের ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। তবেই আমরা ইফতার পর্যন্ত পার করলাম।১

টিকাঃ
১. সহীহ বুখারী ও মুসলিম।

ফন্ট সাইজ
15px
17px