📘 ফিরে এসো নীড়ে 📄 ৭. স্তন্যদান

📄 ৭. স্তন্যদান


শিশুকে পূর্ণরূপে খাদ্য যোগানোর জন্য স্তন্যদানের বিকল্প নেই। তবে একে শুধু শিশুর খাদ্য হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। বরং এটা শিশুর লালন-পালন ও তত্ত্বাবধানের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। মায়ের ভালোবাসার সাথে এর সম্পৃক্তি খুবই সরাসরি। শিশুর ব্যক্তিত্ব ও মানস গঠনে অচিরেই এর ব্যাপক প্রভাব পড়ে।

এই হলো জন্মলগ্নে শিশুর কিছু গুরুত্বপূর্ণ অধিকার। সবগুলোরই আছে বিশেষ বিশেষ তাৎপর্য। এগুলোকে সন্তানপালনের মূল ভিত্তিও বলা চলে। পিতামাতার কর্তব্য এগুলোকে যথাযথভাবে পালন করা, যাতে সন্তান একজন সৎ, মুত্তাকী ও পরহেজগার মানুষে পরিণত হতে পারে।

ফন্ট সাইজ
15px
17px