📘 ফিরে এসো নীড়ে 📄 ৩. সুন্দর নাম রাখা

📄 ৩. সুন্দর নাম রাখা


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَبِأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ

অর্থ : কিয়ামতের দিন তোমাদের নাম ধরে এবং তোমাদের পিতার নাম ধরে তোমাদের ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো।১

টিকাঃ
১. আবু দাউদ।

📘 ফিরে এসো নীড়ে 📄 ৪. আকীকা

📄 ৪. আকীকা


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

كُلُّ غُلامٍ مُّرْتَهَنٌ بِعَقِيْقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى

অর্থ: প্রত্যেকটি শিশুরই আকীকা করানো উচিত। জন্মের সপ্তম দিনে পশু জবেহ করা হবে, শিশুর মাথা মুণ্ডানো হবে এবং সুন্দর নাম রাখা হবে।

📘 ফিরে এসো নীড়ে 📄 ৫. সদকা

📄 ৫. সদকা


জন্মের সপ্তম দিনে মাথা মুণ্ডানোর পর চুলের ওজন পরিমাণ রূপা সদকা করা। মাথা মুণ্ডানোর উপকারিতা হলো, এতে মাথার লোমকূপ উন্মুক্ত হয়; যা মস্তিষ্কে রক্তসঞ্চালন স্বাভাবিক হতে সহায়তা করে। আর সদকা মুসলিম-সমাজের সদস্যগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি জাগ্রত রাখে; সেই সাথে একে অপরের প্রতি দায়িত্ববোধ ও হিতাকাঙ্ক্ষার মানসিকতাও রক্ষিত হয়। সুখ দুঃখ ভাগ করে নেওয়ার যে অনুপমতা তাও বিবেচনা পায়।

📘 ফিরে এসো নীড়ে 📄 ৬. খতনা

📄 ৬. খতনা


শিশুকে খতনা করানোর উদ্দেশ্য হলো পরবর্তীতে বিভিন্ন রোগব্যাধি থেকে শিশুর স্বাস্থ্যসুরক্ষা।

ফন্ট সাইজ
15px
17px