📘 ফিরে এসো নীড়ে 📄 ২. তাহনীক করা

📄 ২. তাহনীক করা


অর্থাৎ শিশুর মুখে খেজুর বা এ জাতীয় কোনো মিষ্টান্ন লাগিয়ে দেওয়া। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে এসেছে, আবু মূসা আশআরী রাযি. থেকে আবু বুরদাহ বর্ণনা করেন, তিনি বলেছেন,

وُلِدَ لِى غُلَامٌ فَاتَيْتُ بِهِ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّمْرِ وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ

অর্থ : আমার সন্তান জন্মগ্রহণ করলে আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। তিনি তার নাম রাখলেন ইবরাহীম। তিনি তাকে খেজুর দিয়ে তাহনীক করালেন এবং বরকতের দোয়া করে দিলেন।

এক্ষেত্রে লক্ষণীয় বিষয় এই যে, যিনি কানে আযান দেবেন এবং যিনি তাহনীক করাবেন, তিনি সৎ ও মুত্তাকী হওয়া কাম্য। আশা করা যায়, এতে শিশুর ওপর ভালো প্রভাব পড়বে।

📘 ফিরে এসো নীড়ে 📄 ৩. সুন্দর নাম রাখা

📄 ৩. সুন্দর নাম রাখা


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَبِأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ

অর্থ : কিয়ামতের দিন তোমাদের নাম ধরে এবং তোমাদের পিতার নাম ধরে তোমাদের ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো।১

টিকাঃ
১. আবু দাউদ।

📘 ফিরে এসো নীড়ে 📄 ৪. আকীকা

📄 ৪. আকীকা


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

كُلُّ غُلامٍ مُّرْتَهَنٌ بِعَقِيْقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى

অর্থ: প্রত্যেকটি শিশুরই আকীকা করানো উচিত। জন্মের সপ্তম দিনে পশু জবেহ করা হবে, শিশুর মাথা মুণ্ডানো হবে এবং সুন্দর নাম রাখা হবে।

📘 ফিরে এসো নীড়ে 📄 ৫. সদকা

📄 ৫. সদকা


জন্মের সপ্তম দিনে মাথা মুণ্ডানোর পর চুলের ওজন পরিমাণ রূপা সদকা করা। মাথা মুণ্ডানোর উপকারিতা হলো, এতে মাথার লোমকূপ উন্মুক্ত হয়; যা মস্তিষ্কে রক্তসঞ্চালন স্বাভাবিক হতে সহায়তা করে। আর সদকা মুসলিম-সমাজের সদস্যগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি জাগ্রত রাখে; সেই সাথে একে অপরের প্রতি দায়িত্ববোধ ও হিতাকাঙ্ক্ষার মানসিকতাও রক্ষিত হয়। সুখ দুঃখ ভাগ করে নেওয়ার যে অনুপমতা তাও বিবেচনা পায়।

ফন্ট সাইজ
15px
17px