📘 ফিরে এসো নীড়ে 📄 স্ত্রীর অবমূল্যায়ন করবেন না

📄 স্ত্রীর অবমূল্যায়ন করবেন না


প্রায়ই এমন হয়, বেচারা নারী সব কষ্টই স্বীকার করে। নিজের আশা, ভাষা, ভরসা সবকিছুই বিসর্জন দেয়। বিনিময়ে কিছুই চায় না। একটু উৎসাহ চায়, প্রেরণা চায়, প্রোদানা চায়। স্বামীকে সুখী করতে, সন্তানকে সফল করতে সে যত কিছু করে, যতভাবে করে, কোনো কিছুরই বিনিময় চায় না। চায় শুধু একটু মূল্যায়ন। সে যা করছে, সে জন্য তাকে ভাষায় কৃতজ্ঞতা জানানো হোক না-হোক, শুধু ভালোবাসায় মূল্যায়ন দেখানো হোক, সেটাই চায়।

অথচ কী পায়? —লাঞ্ছনা, বঞ্চনা। এও কিছু করে ও সে যেন কিছুই করে না। পরিবারের সদস্যদের সফলতা, উত্তর-উত্তর উন্নতির পেছনে যে তারও অবদান আছে—যেখানে অধিকাংশ ক্ষেত্রেই মূল অবদান তারই সে‌টা‌ই যেন কিছু মানুষ স্বীকার করতে চায় না।

এটা কে না বোঝে, একজন কোমলমতি নারী এভাবে অবমূল্যায়নের যন্ত্রণা সইতে সইতে তার মমতাময়ী কোমল রূপটি হারিয়ে ফেলে। একসময় শুকিয়ে কাঠ হয়ে যায়, বরং শক্ত পাথরে পরিণত হয়; স্বামীর প্রতি আবেগ, অনুভূতিও লোপ পেয়ে যায়। সংসারে সুখ বলে কিছু আছে, তাও বিস্মৃত হয়।

📘 ফিরে এসো নীড়ে 📄 মুসলিম ভাই, একটু ভাবুন

📄 মুসলিম ভাই, একটু ভাবুন


হে মুসলিম ভাই, এভাবে জীবনের সুখানুভূতি, সৌভাগ্যনুভূতি থেকে কেন নিজেকে বঞ্চিত হবেন এবং স্ত্রীকেও বঞ্চিত করবেন? একটু ভালোভাবে তো দাম্পত্যজীবনের মূলধন। একটু হাস্যোজ্জ্বলতাই তো প্রাণের স্পন্দন, হৃদয়ের বন্ধন। স্ত্রী-সন্তানের সাথে একটু বললে কি আপনার সুখ ক্ষতি হয়ে যাবে? তাদের সাথে একটু বসা, তাদের একটু সময় দেওয়া, সুখ-দুঃখগুলো ভাগাভাগি করা, স্বপ্নের কথাগুলো বলা, প্রত্যাশার কথাগুলো বলা—এতে কত শত নয়? অথচ একটি জীবনকে সুখকর করতে এগুলোর কত প্রয়োজন?

এমন প্রাচুর্যের পাহাড় গড়ে কী লাভ, যা স্বামী-স্ত্রীর মাঝে, ব্যক্তি ও পরিবারের মাঝে এক অপূরণীয় ঘাটতি, এক অপ্রত্যাশিত দূরত্ব সৃষ্টি করে? আরে, একটি সফল দাম্পত্যজীবন অনেক অর্থব্যর্থের চেয়েও দামি। একে অপরের মন বোঝা, ভালোলাগা-মন্দলাগার শেয়ার করা, এভাবে একটি প্রীতি ও আন্তরিকতাপূর্ণ পরিবার গঠন করা ইসলামে বিরাট পুণ্যের কাজ। এ প্রতিদানও বিরাট।

📘 ফিরে এসো নীড়ে 📄 স্ত্রীর সাথে আমোদপ্রমোদ অনর্থক নয়

📄 স্ত্রীর সাথে আমোদপ্রমোদ অনর্থক নয়


প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক কৌশল শিখিয়ে দিয়েছেন, যেগুলোর অনুসরণ করলে খুব সহজেই একজন মুসলিম নারীর অন্তরের চরম ও পরম সুখানুভূতিতে জাগ্রত করা যায়। খুব সহজেই একজন কৃতজ্ঞ-কৃতার্থ নারীর মন জয় করা যায়। দেখুন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِنَّمَا وَأَرْجُوا أَنْ تُزْمَمُوا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تُرْكُوا وَإِنَّ كُلَّ شَيْءٍ يُلْهَوَ بِهِ الرَّجُلُ بَاطِلٌ إِلَّا رَمْيَةُ الرَّجُلِ بِقَوْسِهِ وَمُلاَعَبَتِهِ فَرَسَهُ وَمُلَاعَبَتَهُ امْرَأَتَهُ فَإِنَّهُنَّ مِنَ الْحَقِّ وَمَنْ نَسِيَ الرَّمْيَ بَعْدَمَا عَلِمَهُ فَقَدْ كَفَرَ الَّذِي عَلَمَهُ
অর্থ : তোমরা তিরন্দাজি শেখো, ঘোড়সওয়ারি শেখো। তবে তিরন্দাজি শেখা আমার কাছে ঘোড়সওয়ারি শেখা থেকে উত্তম। মনে রেখো, মানুষ যত খেলাধুলা করে সবাই অনর্থক। তবে তীর নিক্ষেপ করা, ঘোড়াকে প্রশিক্ষণ করানো এবং স্ত্রীর সাথে আনন্দ-বিনোদন করা অনর্থক নয়। এগুলো যথার্থ। যে তিরন্দাজি রপ্ত করার পর ভুলে গেল, সে তার প্রশিক্ষকের সাথে অকৃতজ্ঞের আচরণ করল।১

টিকাঃ
১. সহীহ মুসলিম।

📘 ফিরে এসো নীড়ে 📄 পরিবারের জন্য খরচ করলে অধিক সওয়াব

📄 পরিবারের জন্য খরচ করলে অধিক সওয়াব


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللَّهِ وَ دِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ وَ دِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ
অর্থ : ধরো, তিনটি দিনার—একটি তুমি দান করলে আল্লাহর রাস্তায়, একটি ব্যয় করলে কোনো গোলাম আজাদ করতে, বা সদকা করলে কোনো ফকির-মিসকিনের জন্য, আর একটি খরচ করলে তোমার পরিবারের জন্য; এগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিদান পাবে ওই দিনারটির জন্য, যা তুমি খরচ করলে তোমার পরিবারের জন্য।২

টিকাঃ
২. সহীহ মুসলিম।

ফন্ট সাইজ
15px
17px